Ad

নতুন বছরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে যে তারকা সন্তানদের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
3.
Durbin News

বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি দম্পতির কন্যা সুহানা খানের অভিষেক হতে যাচ্ছে সিনেমা জগতে। দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালক জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু হবে তার। এরই মধ্যে সুহানা খান অভিনীত এই সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। সব ঠিক থাকলে চলতি বছরে নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ সিনেমাটি মুক্তি পাবে। বাবার পথ অনুসরণ করে অভিনয়ে দিয়ে সুনাম কুড়াতে চান সুহানা। আরেক সুপারস্টার সালমান খানের বোনের মেয়ে আলিজে অগ্নিহোত্রী। দীর্ঘ দিন ধরেই গুঞ্জন উড়ছিল, বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। তবে সব গুঞ্জনকে সত্যি করে ইতিমধ্যে তিনি একটি ছবির শুটিং শুরু করে দিয়েছেন। নাম নিশ্চিত না হলেও সৌমেন্দ্র পাডি পরিচালিত ছবিটি যে এ বছরই মুক্তি পাবে তা নিশ্চিত। প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের দীর্ঘ পাঁচ বছর বলিউডে পথ চলা। এবার এই তারকা দম্পতির ছোট মেয়ে খুশি কাপুরও আসছেন রুপালী পর্দায়।শাহরুখ কন্যার মত তাঁরও অভিষেক ছবি ‘দ্য আর্চিস’। চলতি বছরে জোয়া আখতারের হাত ধরে বলিউডে অভিষেক হবে খুশির। ‘দ্য আর্চিস’ সিনেমায় বেটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।চলতি বছরে মুক্তি পাবে ২০০৩ সালে মুক্তি পাওয়া ইশক ভিশক-এর রিমেক ‘ইশক ভিশক রিবাউন্ড’। আর এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে রাজেশ রোশানের কন্যা ও হৃতিক রোশানের চাচাতো বোন পাশমিনা রোশানের।বাবা সঞ্জয় কাপুর, কাকা অনিল কাপুর, দিদি সোনম কাপুর, দাদা অর্জুন কাপুর, সব মিলিয়ে বংশের পেশার সূত্র ধরে শানায়া কাপুর যে চলচ্চিত্রে কাজ শুরু করবেন তা অনেকটা অনুমেয় ছিলো। অবশেষে শশাঙ্ক খৈতানের 'বেধড়ক' ছবি দিয়ে অভিষেক হতে যাচ্ছে শানায়ার। গত বছরের জুলাই মাসে ছবিটির শুটিং শুরু হয়েছে। এ বছরই মুক্তি পেতে যাচ্ছে শানায়ার অভিষেক সিনেমা।শ্বেতা ও নিখিল নন্দার কন্যা নব্য নাভেলি নন্দা, যার আরেক পরিচয় তিনি বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের নাতনি। অভিনয়ের সঙ্গে মিশে থাকা পরিবার থেকে নব্যও আসছেন এবার অভিনয় জগতে।জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে তারও অভিষেক ঘটতে যাচ্ছে সিনে দুনিয়ার রুপালি জগতে। সিনেমাটিতে 'ভেরোনিকা' চরিত্রে অভিনয় করেছেন নব্য। এর মাধ্যমেই বলিউডে অভিষেক হবে নব্যর ভাই অগস্ত্য নন্দারও।বলিউডের জনপ্রিয় পরিচালক ও সুরকার বিশাল ভরদ্বাজের পুত্র আসমান ভরদ্বাজেরও ২০২৩ এ যাত্রা শুরু হবে সিনে জগতে। বাবার পথ অনুসরণ করে রুপালি জগতে পা রাখতে যাচ্ছেন তিনিও।এই স্টারকিড অভিনেতা হিসেবে বলিউডে আসছেন বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘কুত্তে’ সিনেমা দিয়ে। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার প্রকাশ্যে এসেছে। এতে আরো অভিনয় করেছেন— কঙ্কনা সেন শর্মা, রাশমিকা মান্দানা, অর্জুন কাপুর সহ আরো অনেকে। বছরের প্রথম মাসেই মুক্তি পাবে তার সিনেমাটি।এছাড়াও বলিউডের তারকা সন্তানদের দীর্ঘ একটা তালিকা রয়েছে, যারা এখনো বলিউডে পা রাখেননি। এ বছর বলিউড স্টার পরিবার থেকে সিনে দুনিয়ায় আসছে অনেক নতুন মুখ। তাই তারকা সন্তানদের সরব উপস্থিতিতে সরগরম থাকবে বলিপাড়া।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad