Ad

নোরা ফাতেহির প্রেমে মজেছেন শাহরুখপুত্র আরিয়ান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
786f361987c2b5b67920182b4951be86-63b55d43299fa
Durbin News

মরোক্কান বংশোদ্ভুত বলিউড সেনসেশন নোরা ফাতেহির প্রেমে মজেছেন বলিউড কিং শাহরুখপুত্র আরিয়ান খান।এ বছর দুবাইয়ে ইংরেজি নববর্ষের পার্টি দিয়েছিলেন আরিয়ান। আর সেখানেই হাজির ছিলেন বলিপাড়ার সুন্দরী আইটেম ড্যান্সার নোরা ফাতেহি। এক সঙ্গে নাকি ডিনারেও গিয়েছিলেন তারা।শুধু তাই নয়, মুম্বাইয়ের বহু নাইটক্লাব ও কফি শপেও দেখা গিয়েছে দুজনকে। তাদের মধ্যে ঘনিষ্ঠতা যেন দিন দিন বেড়েই চলেছে। তবে এসব নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ নোরা ও আরিয়ান।তাদের প্রেমের গুঞ্জনের সুত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবি থেকে। সম্প্রতি এক রেডিট ব্যাবহারকারী আরিয়ান ও নোরার সঙ্গে আলাদা আলদা ছবি দেন। ক্যাপশনে লিখেন, ‘‘তোমাদের দু’জনের সঙ্গে দেখা করে ভাল লাগল।’’ এরপরই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন নেটজনতা।দুজনের এমন ঘনিষ্ঠতায় গুঞ্জন উঠেছে নেট পাড়ায়। তারপর থেকে পাপারাৎজ্জিদের নজরে আছেন আরিয়ান ও নোরা।তাদেট প্রেমের খবরে কেউ কেউ প্রকাশ করছেন বিস্ময়। কারন নোরা ফাতেহির বয়স ৩০ বছর হলেও আরিয়ান মাত্র ২৫ বছরের যুবক।প্রেমে পড়া নতুন কিছু নয় আরিয়ানের জন্য। সম্পর্ক নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। শোনা যাচ্ছিল, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ আরিয়ান।এমনকি মাদককাণ্ডে জড়িয়ে পড়ার সময়ও পাশে ছিলেন অনন্যা। তাদের প্রেমের আলাপ ছিল তখনকার সময়ের হট টপিক। তবে এসব এখন অতীত। অনেক দিন ধরে আরিয়ান ও অনন্যাকে একসঙ্গে দেখা যায় না। স্টার কিডের নজর এখন নোরার দিকে। এই মুহূর্তে মিডিয়া জগতের অন্যতম জনপ্রিয় তারকা মরক্কোর সুন্দরী নোরা ফাতেহি। বলিউডে নিজের মাটি শক্ত করাটা সহজ ছিল না তার জন্য। কিন্তু এখন নোরার ওঠাবসা প্রথম সারির তারকাদের সঙ্গে। কখনও মালাইকার সঙ্গে দেখা গিয়েছে তাকে। কখনও আবার ডাক পেয়েছেন করণ জোহরের পার্টিতে। কয়েকদিন আগেই নোরা ফাতেহি এসেছেন বিশ্ব মাতিয়ে । বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও, পারফর্ম করার কথা ছিল ড্যান্সার কুইনের। সেদিন অবশ্য তার দেখা পাওয়া যায়নি।তবে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া'য় নোরার নাচ ছিল খুবই চমৎকার। কালো পোশাকে তাকে দেখাচ্ছিল বেশ আবেদনময়ী। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে আইটেম গার্লকে।নোরা মূলত আইটেম গানে পারফর্ম করেই বলিউডে জনপ্রিয় হয়েছেন। 'সাকি সাকি’ আর ‘দিলবার’ গানের সঙ্গে নেচে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ‘সত্যমেব জয়তে টু’ ছবির ‘কুসু কুসু’ গানে নেচেও ঝড় তুলেছেন এই বলি সুন্দরী। এছাড়াও একাধিক সিনেমায় আইটেম গানে কোমড় দুলিয়ে বিনোদন দিয়েছেন নোরা। নিজের সৌন্দর্য আর নাচের কারিশমায় মুগ্ধতা ছড়িয়েছেন ভক্তদের মাঝে। বলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় ডান্সিং ডিভা তিনি। যার নাচ দেখে বুদ হয়ে যায় পুরো দর্শকমহল। দিন দিন নোরার পার্ফেক্ট ফিগারের ঝলকানিতে মুগ্ধ হচ্ছে সিনে দুনিয়া। একের পর এক ছবি পোস্ট করে ঝড় তুলছেন নেট পাড়ায়। এখন জন আব্রাহামের ছবি ‘ হান্ড্রেড পার্সেন্ট’-এ কাজ করছেন নোরা। সব মিলিয়ে এই মুহূর্তে চরম ব্যস্ত বলিউডের ড্যান্স সেনসেশন। নোরা ফাতেহিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমায়। গেলো বছরের ২রা ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটিতে একটি গানে আয়ুস্মান খুরানার সঙ্গে পারফর্ম করেছেন তিনি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad