বিনোদন
দিনাজপুরে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন
উত্তরের জেলা দিনাজপুরে গত এক সপ্তাহ ধরে কনকনে শীত বিরাজ করছে। সকাল থেকে মেঘলা আবহাওয়া ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মেঘলা আকাশে সূর্যের লুকোচুরি খেলা চলছে। কখনো সূর্য উঠছে আবার কখনো আড়াল হয়ে যাচ্ছে। ৩ থেকে ৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। গত এক সপ্তাহ ১০ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে।
এ দিকে জেলার খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে কাজে যেতে পারছেন না। এতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চলছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের।
সন্ধ্যার পর শহর ফাঁকা হয়ে যাচ্ছে। খুব বেশি কাজ না থাকলে কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।
নদী তীরবর্তী এলাকার মানুষদের দুর্ভোগ আরও বেড়েছে। শীতে গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন তারা। মানুষের মত শীতে কষ্ট পাচ্ছে গরু, ছাগল ও অন্যান্য পশু-প্রাণিগুলো।
ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ফলে সড়ক দুর্ঘটনা ঘটছে।
হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী বলেন , মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ বেড ও সদর হাসপাতলে ৩০ বেড এবং অরবিন্দ শিশু হাসপাতালে ১০০ বেড রয়েছে। হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। হাসপাতালগুলোতে বেডের বাইরেও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এই তিনটি হাসপাতালে প্রায় ১৫০ শিশু চিকিৎসা নিচ্ছে।
জানা গেছে বিশেষ করে ডায়ারিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ জ্বর ও সর্দি রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে বেশি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, দিনাজপুরে আজ তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা আরও দুই দিন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি
অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

.jpg)







