
আবারো আলোচনায় এসেছেন ভারতের আলোচিত তারকা উরফি জাবেদ। ছোট পোশাকে নেটিজেনদের নিয়মিত সমালোচনার শিকার হয়েও ক্ষান্ত হোননি এই অভিনেত্রী।এমনকি দুবাই গিয়ে পুলিশের হাতে আটক হয়েও কোনো পরিবর্তন আসেনি তার মধ্যে। সম্প্রতি উরফি ঘোষণা করেছেন , খুব শীঘ্রই তিনি রাজনীতিতে আসছেন। নিজের পছন্দের দল বিজেপিতে যোগ দেয়ার ইচ্ছে প্রকাশ করে আবারো আলোচনায় এসেছেন উরফি জাবেদ। উরফির এরকম ঘোষণায় নেটিজেনরা অবাক হলেও অনেকেই বলছেন, উরফি নিজেকে বাঁচানোর পথ খুঁজে বের করেছেন। মুলত নিজের স্বার্থে এবং বিতর্ক থেকে বাঁচতে তিনি রাজনীতিতে যোগ দিতে চান।এদিকে উরফি তার নামমাত্র পোশাকের কারণে আবারও বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি উরফি জাবেদের বিরুদ্ধে মুম্বাইয়ের রাস্তায় প্রকাশ্যে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনেছিলেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ। কিন্তু এরকম অভিযোগে মোটেও দমে যাননি উরফি জাবেদ। বরাবরের মতোই মুখ ভাঙা উত্তর দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, চিত্রা ওয়াঘ সেই মহিলা যিনি এনসিপিতে থাকাকালীন সঞ্জয় রাঠোরের গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন। এরপর তার স্বামী ঘুষ খেতে গিয়ে ধরা পড়েন এবং স্বামীকে বাঁচাতে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আশ্চর্যের বিষয় হলো, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সঞ্জয় আর চিত্রা ভাল বন্ধু। তাই উরফিও এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন। কারণ উরফি মনে করেন এরপর চিত্রা ওয়াঘের সাথে তার খুব ভাল বন্ধুত্ব হয়ে যাবে।উরফি জাবেদ বলেন, তিনি কারো কোনো ক্ষতি না করলেও বারবার তাঁকে বিনা কারণে টার্গেট করে তার ক্ষতি করার চেষ্টা করছে। উল্লেখ্য যে, একটি কালো রঙের অশ্লীল পোশাক পরে মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়ানোর ভিডিও দেখে উরফির উপরে ক্ষেপে গিয়েছিলেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ।সোস্যাল মিডিয়ায় ভিডিওটি টুইট করে মুম্বাই পুলিশকে ট্যাগ করে দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি- রাস্তায় নগ্নতা ছড়ানোর দায়ে উরফিকে গ্রেফতার করার দাবি জানিয়েছিলেন তিনি। এছাড়াও চিত্রা ওয়াঘ লিখেছিলেন, এক দিকে নিরপরাধ মেয়েরা কিছু নোংরা মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। আর অন্যদিকে কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে।চিত্রা ওয়াঘের এরকম টুইটের পরেও উরফি ক্ষোভ প্রকাশ করে তার উত্তর দিয়েছেন, এবং এখনো নিরাপদেই আছেন।এখনো তিনি উদ্ভট সব পোশাক নিয়ে চালিয়ে যাচ্ছেন এক্সপেরিমেন্ট। নগ্নতার অভিযোগে উরফি বলেন, যারা তাকে নগ্ন বলে তারা আগে গিয়ে নগ্নতার সংজ্ঞা শিখে আসুক।২৪ বছর বয়সী এই বিতর্কিত অভিনেত্রী বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘকে মজা করে এমনটা বলেছেন, নাকি রাগ করে বলেছেন- সেই বিষয়ে এখনো কোনো কিছু পরিষ্কার নয়।তবে উরফি সত্যিই বিজেপিতে যোগ দিবেন কি না- এ নিয়েই চলছে বিভিন্ন বিতর্ক। অনেকে বলছেন একটি বিতর্কের জবাব দিতে গিয়ে উরফি আর একটি বিতর্কের জন্ম দিয়েছেন।তবে নেটিজেনদের অনেকের কাছেই উরফির এসব আচরণ খুব স্বাভাবিক মনে হয়, কারন তারা উরফির কাছ থেকে এর বাইরে কোন কিছু আশা করেন না। অনেকে উরফিকে অন্য গ্রহের বাসিন্দা বলেও উল্লেখ করে থাকেন। কারন তারা মনে করেন উরফি যে পোশাক পরেন, সেসব পোশাক পৃথিবী নামক গ্রহের বাসিন্দাদের পক্ষে পরা অসম্ভব।



