Ad

অর্জুনকে ছেড়ে আরবাজের কাছে ফিরছেন মালাইকা?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার সাথে অভিনেতা অর্জুন কাপুরের বিয়ের গুঞ্জন রয়েছে মিডিয়া পাড়ায়।একাধিক সূত্রমতে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন আলোচিত এই তারকা জুটি। কিন্তু প্রাক্তন স্বামী আরবাজ খানের সাথেও বেশ সরব থাকেন মালাইকা আরোরা। ইদানীং আরবাজ খানের সাথে একটু বেশিই ঘনিষ্ঠ থাকতে যাচ্ছে এই অভিনেত্রীকে। এ নিয়ে নেটিজেনদের মধ্যেও কৌতুহলের শেষ নেই। অনেকের মনে সন্দেহ দানা বেধেছে- আবারও কি এক হতে চলেছেন বলিউডের জনপ্রিয় এই তারকা জুটি?অনেকে বলছেন এরা যেহেতু সেলিব্রিটি, তাই তাদের জীবনে এরকম কিছু হওয়া অস্বাভাবিক নয়। এরা বর্তমানকে নিয়ে চলে আবার প্রাক্তনকেও ঠিক রাখে। প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি রাতে মুম্বাইয়ে আরবাজ খান এবং মালাইকা আরোরাকে একসাথে দেখা গিয়েছে।দুজন আলাদাভাবে আসলেও একটি রেস্তোরাঁয় একসাথে ডিনার করেছেন সাবেক এই দম্পতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পাপারাজ্জিদের শেয়ার করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে তারা দুজনে একসাথে একটি রেস্তোরাঁয় ঢুকছেন। এই সময় মালাইকার পরনে ছিল সাদা রঙের সোয়েটার, কালো ব্লেজার। অন্যদিকে আরবাজ খানের পরনে ছিল কালো রঙের শার্ট ও কালো ট্রাউজার। অনেকের ধারণা- আরবাজ খান নিজের ব্লেজারটি, সাবেক প্রিয়তমা মালাইকাকে শীত থেকে বাঁচানোর জন্য গায়ে দিতে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ভক্ত অনুরাগীরা মন্তব্য করতে শুরু করেন। বিচ্ছেদের এতো বছর পরেও মালাইকার সাথে আরবাজ খানকে একসাথে দেখে একজন মন্তব্য করেছেন, “হয়তো তারা নিজের ছেলের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন। অন্যজন লিখেছেন, মালাইকা ও আরবাজ তাদের ছেলের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। দুজনের লুক ও ড্রেসিং সেন্স নিয়েও যথেষ্ট প্রশংসা করেছেন নেটিজেনরা। উল্লেখ্য যে, এর আগেও মালাইকা এবং আরবাজ খানকে একসাথে দেখা গিয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিল্ডিংয়ে প্রবেশ করার সময় শেষ বারের মতো তাদেরকে ক্যামেরাবন্দী করা হয়েছিল। গত ডিসেম্বরে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসা ছেলে আরহান খানকে স্বাগত জানাতে গিয়েছিলেন মালাইকা ও আরবাজ। মুম্বাই বিমানবন্দরে বেশ হাসিমুখেই ক্যামেরাবন্দী হয়ে ছিলেন তারা। উল্লেখ্য যে, ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ খান ও মালাইকা আরোরা। কিন্তু তাদের দাম্পত্য জীবন স্থায়ী হয়নি। দীর্ঘদিন সংসার করার পর ২০১৭ সালে দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন তারা। এরপর আরবাজ খান সম্পর্ক জড়িয়েছেন মডেল ও অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানির সাথে। অন্যদিকে মালাইকা আরোরা প্রেম করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সাথে। বয়সে অনেক তফাৎ থাকলেও দুজনে বেশ হাসিখুশি থাকেন একে অপরের সাথে।সোস্যাল মিডিয়ায় নিজেদের স্মরনীয় মুহূর্তগুলোর ছবিও পোস্ট করে থাকেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। তবে আরবাজ খানের সাথে মালাইকার ঘনিষ্ঠতা দিনদিন বাড়ছে। সেটা তাদের ছেলের ভবিষ্যৎকে ঘিরে হলেও হতে পারে।তবে এটা দেখে অনেকে মনে করছেন, মালাইকা হয়তো তার শো 'মুভিং ইন উইথ মালাইকা'র টিআরপি বাড়ানোর জন্য চালাকি করছেন। কারন আরবাজের সাথে সম্পর্ক ভালো হলে, তিনি তার শোয়ে আসবেন আর এটাই তার লাভ। অন্যদিকে আরবাজের সাথে মালাইকার ঘনিষ্ঠতা দেখে অনেকেই অর্জুন কাপুরের সমালোচনাও করছেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad