Ad

১৮ বছর পর বড় পর্দায় হাজির হচ্ছেন অপি করিম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-226314-1673771128bdjournal
Durbin News

নব্বই দশকের নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। একসময় অভিনয়, নাচ আর উপস্থাপনা দিয়ে তিনি বাজিমাত করেছিলেন শোবিজে।তবে স্নিগ্ধ হাসির অভিনেত্রী, নিজের দীর্ঘ ক্যারিয়ারে কেবল একবারই হাজির হয়েছিলেন বড় পর্দায়। সেটিও আবার ১৮ বছর আগে ২০০৪ সালে!অপি অভিনীত একমাত্র সিনেমার নাম ছিলো ‘ব্যাচেলর’। বড় পর্দায় অভিষেকেই চমক দেখিয়েছিলেন তিনি।মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায়, এই সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন।‘ব্যাচেলর’ সিনেমার পর, আর কোন চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। তবে এবার আবারও ভক্তদের সুখবর দিলেন তিনি।শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে তাকে। আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত, ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি দিয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।এরই অংশ হিসেবে গত ১৪ জানুয়ারি, শনিবার সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয়।কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দু’টি গল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে লিখিত হয়েছে চিত্রনাট্য। ছবিটির ইংরেজি নাম ‘ডেব্রি অফ ডিজায়ার’। এতে অপি করিমকে দেখা যাবে কলকাতার এক বিবাহিত নারীর ভূমিকায়। তার চরিত্রের নাম সোমা। আর অপির বিপরীতে তার স্বামী হিসেবে অভিনয় করেছেন, কলকাতার ঋত্বিক চক্রবর্তী। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে সোমার সংসার। তবে স্বামী চাঁদু বেকার। যার কারণে সংসারের বোঝা বহন করতে হয় সোমাকে। একমাত্র সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর শখ তার।সেই শখ পুরণ করতে, বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা। অন্যদিকে চাঁদু চায়, ব‌উকে লোকের বাড়ির কাজ থেকে মুক্ত করতে।এভাবেই এগিয়ে যায় গল্প, এক সময় চাঁদুর সঙ্গে দেখা হয় এক চোরের। মানিক বন্দ্যোপাধ্যায়ের দু’টি গল্প এক বিন্দুতে এসে মেশে।এতে অপি করিম, ঋত্বিক চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন, সোহেল মন্ডল, চান্দ্রেয়ী ঘোষ, পরান বন্দোপধ্যায়, ব্র্যাত্য বসু, শাওলি চট্টোপাায়ের মতো তারকা শিল্পীরা।ইতোমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিলো সিনেমাটি। সেসব উৎসবে কুঁড়িয়েছে পুরস্কার আর প্রশংসা।বিশ্ব দরবারে প্রশংসা কুড়িয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে আসবে এটি। 'মায়ার জঞ্জাল' এর প্রযোজক এবং বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ জানান, ভারত ও বাংলাদেশে একসঙ্গে একই দিনে সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।একসময় ছোটপর্দায় অপি করিমের উপস্থিতি মানেই ছিলো দারুণ কিছু। মিষ্টি হাসি, সাবলীল অভিনয়, আর মায়াবী চাহনীতে তিনি মুগ্ধ করেছিলেন দর্শকদের।মডেলিং দিয়ে শুরু করে খুব অল্প সময়ের মধ্যেই, নাটক ও টেলিফিল্মে শক্ত জায়গা করে নেন তিনি। বহু দর্শক নন্দিত নাটকে অভিনয় করেছেন এ গুণী অভিনেত্রী।তবে বর্তমানে সংসার আর চাকরি নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপি করিম। বিশেষ করে মা হওয়ার পর, সে ব্যাস্ততা আরো বেড়েছে। যে কারণে শোবিজে অনেকটাই অনিয়মিত তিনি। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান কিংবা বিজ্ঞাপনে হাজির হলেও, অভিনয়ে দেখা যায়নি খুব একটা। কেবল বিশেষ দিবসগুলোতে তার দেখা মিলে দু-একটা নাটক-টেলিছিবিতে।অবশ্য কাজ কমিয়ে দিলেও ভক্তদের কাছে অপি এখনো সতেজ অনুভূতির নাম। তার মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়, আরো একবার প্রেক্ষাগৃহে দেখতে, অপেক্ষায় দিন গুনছেন তারা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad