Ad

রিয়েলিটি শো থেকেই বলিউড তারকারা আয় করেন কোটি টাকা।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

বিভিন্ন টেলিভিশন শো উপস্থাপনা করেই, বলিউড তারকারা বছরে আয় করেন কোটি টাকা। সিনেমার পর্দায় এসব তারকারা যেমন জনপ্রিয়, টেলিভিশন শো গুলোতেও তাদের রয়েছে আকাশচুম্বী চাহিদা। তারকাদের মধ্যে অনুষ্ঠান উপস্থাপনায়, সবচেয়ে বেশি টাকা পারিশ্রমিক নেন, বলিউড ভাইজান সালমান খান। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। কালারস টিভিতে প্রচারিত এই রিয়েলিটি শো'টি মূলত, তারকাদের নিয়ে নির্মিত হয়। বেশ কয়েক বছর ধরে এতে উপস্থাপকের দায়িত্ব পালন করে আসছেন সালমান খান। এ কাজে তিনি পুরোপুরি সফল। কারণ তার হাত ধরেই এই অনুষ্ঠানের জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। আর এ অনুষ্ঠানের শুধু সিজন- ১৬ তেই ৩৫০ কোটি রুপির বেশি পারিশ্রমিক নিয়েছেন তিনি। প্রতি বছরই তার এই পারিশ্রমিকের অংকটা, আগের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। শুধু সালমান নয়, বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনও, অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতে বেশ জনপ্রিয় মুখ। ভারতের তুমুল জনপ্রিয় অনুষ্ঠান "কৌন বানেগা ক্রোরপতি" বলতে সবাই এক নামে অমিতাভ বচ্চনকেই চিনে। তার ভাবগাম্ভীর্য পূর্ণ উপস্থাপনার সাথে, এই রিয়েলিটি শোয়ের গ্রহনযোগ্যতা পৌঁছে গেছে সব শ্রেণির দর্শকদের কাছে। 'কে. বি. সি.' নামে পরিচিতি এ টিভি শো এর সিজন- ১৪ তেও উপস্থাপনা করছেন অমিতাভ বচ্চন। যেখানে প্রতি এপিসোডের জন্য সাড়ে সাত কোটি রূপি পারিশ্রমিক নিয়েছেন এই বলিউড সুপারস্টার। শুধু নায়ক নয়, বলিউডের পরিচালকদেরও দেখা যায় উপস্থাপকের আসনে। সিনেমা পরিচালনা এবং প্রযোজনার জন্য জনপ্রিয় কারান জোহর। তার উপস্থাপনায় রিয়েলিটি শো 'কফি উইথ কারানের' মাধ্যমে, তারকাদের ব্যাক্তিগত জীবনের নানা অজানা কথা তুলে ধরেন তিনি। শোটি সাধারণ দর্শকদের পাশাপাশি তারকা মহলেও বেশ জনপ্রিয়। মিডিয়ার তথ্য অনুযায়ী, করণ জোহর প্রতি এপিসোড থেকে, দেড় থেকে দুই কোটি রূপি আয় করেন। বলিউডের আরেক জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠী। একশন ও কমেডি ধর্মী সিনেমা করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তার প্রায় সকল সিনেমাই বক্স অফিসে হিট। সিনেমা তৈরিতে সাফল্যের পর, উপস্থাপনাও করেছেন সফলতার সাথে। এ পরিচালক 'খাতরো কে খিলাড়ি' নামের একটি রিয়েলিটি শোয়ের উপস্থাপনা করেন। এ শোয়ের সিজন - বারোর প্রতি পর্বে, প্রায় ৬০ লাখ রূপি পারিশ্রমিক নিয়েছেন রোহিত। এর আগে 'খাতরোঁ কি খিলাড়ি সিজন এগারোর ,প্রতি পর্বের জন্য রোহিত শেঠি পেয়েছিলেন ৪৯ লাখ রুপি। কপিল শর্মা মানেই কথার জাদু। শুধুমাত্র উপস্থাপনা করেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এ কমেডিয়ান অভিনেতা। আর এই কাজটি করেই তিনি আয় করেন কোটি টাকা। সনি টেলিভিশনে প্রচারিত 'দ্য কপিল শর্মা' শোয়ের প্রতি পর্বের জন্য, তাকে দিতে হয় ৫০ লাখ রুপি। রিয়েলিটি শোয়ে জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে নেই বলিউডের হার্টথ্রব অভিনেত্রীরাও। বলিউডে এখন আর আগের মত নিয়মিত অভিনয় করতে দেখা যায় না , শিল্পা শেঠী কিংবা মাধুরি দিক্ষীতের মত জনপ্রিয় নায়িকাদের। কিন্তু রিয়েলিটি শো গুলোতে ,বিচারকের ভূমিকায় তাদের উপস্থিতি সবার নজর কাড়ে। শিশু কিশোরদের নাচের অনুষ্ঠান ‘সুপার ড্যান্সার’-ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো গুলোর একটি। এ শোয়ের প্রধান আকর্ষণ হলো ,বিচারকের ভূমিকায় থাকা শিল্পা শেঠি। শোনা যায় এর পুরো একটি সিজনের জন্য, শিল্পা শেঠি পারিশ্রমিক নিয়েছেন ১৪ কোটি রুপি। নাচের অনুষ্ঠান 'ঝালাক দিখলা যা' তে দেখা যায় মাধুরী দিক্ষীতকে। মাধুরী অবশ্য পুরো সিজনের জন্য চুক্তিবদ্ধ হননা। শোয়ে তার প্রতি পর্বে উপস্থিতির জন্য, ১ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad