Ad

মুক্তির আগেই একের পর ইতিহাস গড়ছে ‘পাঠান’! ভাঙলো ‘কেজিএফ-২’এর রেকর্ড

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা মুক্তি পেতে চলেছে আগামী ২৫ জানুয়ারি। এর আগেই একের পর এক রের্কড গড়ে চলছে দেশে এবং বিদেশে।দীর্ঘ ৫ বছর পর কিং খানের বলিউডে ফেরার মুভি, ইতোমধ্যেই নানা বিতর্কের জন্ম দিয়ে হয়েছে খবরের শিরোনাম। এবার বিতর্ক ছাপিয়ে রিলিজের আগেই, আয়ের দিক থেকে সফলতার রেকর্ড গড়ছে, শাহরুখ -দীপিকা অভিনীত পাঠান।অ্যাডভান্স বুকিংয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে সিনেমাটি, ভেঙেছে আগের সব রেকর্ড। অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানে, ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে ফেলেছে এটি।।ভারতের নির্দিষ্ট সীমা ছাড়িয়ে, কিং খান যে ভিনদেশেও জনপ্রিয় তারকা, তার প্রমাণ মিললো অগ্রিম টিকেট বুকিংয়ে, পাঠানের বাজিমাত করা দেখে।মুক্তির আগেই জার্মানিতে এক কোটি ৩২ লক্ষ রুপির বেশি ব্যবসা করে ফেলেছে চলচ্চিত্রটি’। যেখানে অগ্রিম টিকেট বিক্রি করে, জার্মানিতে ‘কেজিএফ ২’ ব্যবসা করেছিল ১.২ কোটির কাছাকাছি।শুধু জার্মানি নয়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও দুবাইতে ওপেনিংয়েই দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। আরব আমিরাতের দুবাইতে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি অগ্রিম টিকেট। অস্ট্রেলিয়াতেও প্রায় তিন হাজারের মত টিকেট বিক্রি হয়েছে।শাহরুখ খানের কামব্যাক মুভি হিসেবে, "পাঠান" আগেই হাইপ তুলেছিলো সিনে দুনিয়ায়। গত ১২ই ডিসেম্বর ,প্রথম গান ‘বেশরম রং’ প্রকাশ্যে আসার পর, বিতর্ক পৌঁছে যায় তুঙ্গে।দীপিকা পাড়ুকোনের পোশাককে কেন্দ্র করে, সোশ্যাল মিডিয়ায় উঠে তমুল সমালোচনা। গানের দৃশ্য শেয়ার করে অনেকেই দিচ্ছিলেন ছবি বয়কটের ডাক। রীতিমতো ট্রেন্ডিং হয়ে গিয়েছিলো ‘বয়কট পাঠান' হ্যাশ ট্যাগ।অশালীনতার অভিযোগ এনে, সমালোচকরা গানের কিছু দৃশ্য বাদ দেওয়ার দাবিও তোলেন। ফলে সেন্সর বোর্ডের কড়া নজরে আসে পাঠান। পরে মোট ১০টির বেশি দৃশ্য কাটতে হয়েছে। ছবির বেশ কিছু সংলাপেও বদল আনতে হবে। অন্তত ১৩টি জায়গায় প্রধানমন্ত্রীর দপ্তরের কথা উল্লেখ রয়েছে। সেগুলিও পরিবর্তন করতে হবে।তাই আরও কিছু কাটছাঁটের পরই মুক্তি পাবে ‘পাঠান’।অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।এই সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি, দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। অপরদিকে আব্রাহাম এর পারিশ্রমিক ২০ কোটি রুপি। তাদের পাশাপাশি সিনেমাটিতে অতিথি চরিত্রে আছেন, আরেক জনপ্রিয় নায়ক সালমান খান। তবে ভাই শাহরুখের সম্মানার্থে, কোন পারিশ্রমিক নেননি বলিউড ভাইজান।এদিকে, গত ১৬ জানুয়ারি দিল্লি হাইকোর্ট ‘পাঠান’ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। প্রযোজনা সংস্থা যশরাজকে জানিয়ে দেয়া হয়েছে, ওটিটিতে মুক্তির জন্য মানতে হবে বিশেষ গাইডলাইন।সিনেমাতে সাবটাইটেল যোগ করতে বলা হয়েছে। দৃষ্টিশক্তিহীন দর্শকের জন্য, হিন্দিতে অডিও বিবৃতি রাখাও জরুরি বলে নির্দেশ দিয়েছে আদালত। সেই সব বদল করে পুনরায় সেন্সর বোর্ডে জমা দিতে হবে ‘পাঠান’।তবে সব বিতর্কে ডিঙিয়ে, দীর্ঘদিন পর বলিউড বাদশাহর ফেরার আয়োজনে, উৎসব করছে তার ভক্তরা। ‘এসআরকে ইউনিভার্স’ ফ্যান ক্লাব, ছবি মুক্তির দিনে একটি অনুষ্ঠানেরও পরিকল্পনা করছে। ওই গ্রুপ থেকে মুক্তির দিনে, দেশজুড়ে ২০০টিরও বেশি স্থানে, ছবির স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। মুক্তি প্রতিক্ষীত পাঠানের শো হবে হাউজফুল। কারণ ইতোমধ্যে অগ্রিম টিকেট বিক্রি হয়ে গেছে। অগ্রিম বুকিং দেখেই ধারণা করা যায়, বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে সিনেমাটি।মুক্তির আগেই এমন ব্যাবসায়িক সাফল্যের যাত্রা জানান দিচ্ছে, দারুণ কিছু অপেক্ষা করছে পাঠান মুভিটির জন্য। এসব দেখে ভক্তদের প্রত্যাশা, আরও একবার রুপালি পর্দায় ঝড় তুলবেন বলিউড কিং।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad