Ad

প্রকাশ্যে প্রেম করছেন তামান্না ভাটিয়া ও বিজয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
075432_bangladesh_pratidin_Tamanna2
Durbin News

নতুন বছরের শুরুতেই দক্ষিন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সাথে, বিজয় ভার্মার একটি ঘনিষ্ঠ মূহুর্তের ভিডিও ভাইরাল হয়। এরপর থেকেই তাদের নতুন প্রেমের গুঞ্জন নিয়ে, চারদিকে হইচই পড়ে যায়। যদিও অভিনেতা বিজয় ভার্মার সাথে প্রেম নিয়ে, এই নায়িকা এখনো কিছুই প্রকাশ্যে আনেননি। তবে তাদের দুজনের প্রেমের রসায়ন এখন সবার মুখে মুখে। ইদানীং দুজনকে প্রায়ই দেখা যাচ্ছে একসাথে । কিছুদিন আগে মুম্বাই বিমানবন্দরেও তাঁদের একসাথে দেখা যায়। এছাড়া রেস্টুরেন্টে খেতে যাওয়া থেকে শুরু করে, বিভিন্ন সময়ে তাদেরকে একত্রে ক্যামেরা বন্দি করেছেন পাপারাজ্জিরা। মুহুর্ত গুলোতে, তাদেরকে অনেকটাই প্রানবন্ত এবং হাসি খুশি থাকতে দেখা গেছে। এত গভীর সম্পর্ক দেখে সহজেই অনুমান করা যায়, তারা বর্তমানে প্রেমের সম্পর্কেই রয়েছেন। সম্প্রতি একই গাড়ি করে রেস্টুরেন্টে ডেটে গিয়েছেন বিজয় ও তামান্না। নীল রঙের একটি অডি গাড়ি থেকে বের হয়েছেন তারা। কালো পোশাকে ছিলেন তামান্না। বিজয়ের পরনে ছিলো হালকা নীল রঙের হুডি। গাড়ি থেকে বেরিয়ে, ক্যামেরাম্যানদের সামনে ছবি তুলতেও দাড়িয়ে যান বলিপাড়ার চর্চিত নতুন যুগল। তাদের মধ্যে ঘনিষ্ঠতার বিষয়টি প্রথম সামনে আসে ২০২৩ সালের বর্ষবরণ অনুষ্ঠানে। সেই সময়, গোয়ায় একসঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা গিয়েছিল দুজনকে। একসঙ্গে নেচে গেয়ে পার্টি উপভোগ করছিলেন তারা। এরপর সেই পার্টিতে একে অন্যকে জড়িয়ে ধরতে এবং চুম্বন করতেও দেখা যায়। ভক্ত অনুরাগীদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়েছে, যখন মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবারও এক সাথে দেখা মিলেছে তাদের। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তামান্না ভাটিয়ার পাশেই বেশ হাসিখুশি ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন বিজয়। নীল রঙ্গা পোশাকে তামান্না'কে অপরূপ সুন্দরী লাগছিলো। বিজয় বারবারই মুগ্ধ হয়ে দেখছিলেন তাকে। এভাবে বারবার সম্পর্কের বিষয়টি সামনে আসলেও, তা নিয়ে যেন মুখে কুলুপ এঁটেছেন এ জুটি। তবে এটা নতুন কিছু নয়, তারকারা সচরাচর নিজেদের প্রেমের সম্পর্ক আড়াল করেই চলেন। এরইমধ্যে নায়িকার প্রেম নিয়ে ভক্তদের মাঝে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারো মতে তাদের জুটি দারুণ মানিয়েছে। আবার কারো মতে তামান্নার মত একজন সফল ও গ্ল্যামারাস অভিনেত্রীর সাথে মোটেও মানায়নি বিজয়কে। অভিনেত্রী তার প্রেমিকের চেয়ে অনেক বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছেন এবং সফলও হয়েছেন। অনেকেরই ধারণা ছিলো, বলিউড কিংবা তেলেগুর অন্যান্য নামজাদা নায়িকাদের মতই, কোনো বিশিষ্ট ব্যবসায়ী কিংবা পরিচালক, প্রযোজককেই বিয়ে করবেন তামান্না। কিন্ত সবাইকে অবাক করে দিয়ে, শেষ পর্যন্ত একজন ভিলেনের প্রেমে মজেছেন হার্টথ্রব এই অভিনেত্রী। নায়িকা এবং ভিলেনের প্রেম নিয়ে চলছে কানাঘুঁষাও। ২০০৫ সালে 'চাঁদ সা রোশান চেহরা' ছবির মাধ্যমে, ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী, প্রথম তার অভিনয় জীবন শুরু করেছিলেন। তামিল এবং তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী হিসেবে, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তামান্না ভাটিয়া। অভিনয় করেছেন ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিনেমা 'বাহুবলী' তে। অন্যদিকে বিজয় ভার্মাকে ভিলেন চরিত্রেই বেশি দেখা যায়। গত বছর আলিয়া ভাটের বিপরীতে 'ডার্লিং' সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।তবে ক্যারিয়ারে এখন পর্যন্ত খুব একটা সফল হতে পারেননি। সুজয় ঘোষ পরিচালিত ‘লাস্ট স্টোরিজ়- টু’ এর শুটিংয়ের সময় থেকে তামান্না ও বিজয়ের মাঝে ঘনিষ্ঠতা বাড়ে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad