
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। ৪৯ বছর বয়সে এসেও তিনি তার নজরকাড়া পোশাকের জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন।গত অক্টোবরে ৪৯ বছর বয়সে পা দিয়েছেন এই তারকা। তার জন্মদিনে তাকে দেখা গিয়েছে সাদা-নীল রঙের একটি পোশাকে। জানা যায় মালাইকা আরোরা তার এই পোশাকটি কিনেছেন বিলাসবহুল ইতালিয়ান ফ্যাশন হাউস 'ডলস অ্যান্ড গাব্বানা' থেকে।মালাইকার এই টপসটির মূল্য ৮৫ হাজার ৬২৬ টাকা এবং স্কার্টের মূল্য ১ লাখ ১০ হাজার ৯৯৬ টাকা। এই পোশাকটির মোট মূল্য ১ লাখ ৯৬ হাজার ৬২২ টাকা।পাশাপাশি পোশাকের সঙ্গে ম্যাচিং জুতা আর কালো রঙের চশমাও পরেছিলেন তিনি। এছাড়াও ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন মালাইকা। যেখানে তাকে দেখা গেছে ঝলমলে মেটালিক গাউনে। ফুল স্লিভের লম্বা গাউনে ছিল ভি নেকলাইন। পোশাকটিতে সমন্বয় ঘটেছিল সবুজ, ল্যাভেন্ডার, গোলাপী ও নীল রঙের সমন্বিত মিশ্রণ। ‘সুপারমডেল অব দ্য ইয়ার সিজন ২’ অনুষ্ঠানের একটি বিশেষ পর্বের জন্য মূল্যবান পোশাকটি পরেছিলেন তিনি।জানা গেছে, মালাইকার এই পোশাকটির ডিজাইন করেছেন 'জেমি মালাওফ'। 'ফল উইন্টার ২০২১ কালেকশন' থেকে নেওয়া এই পোশাকের দাম ১ লাখ ৭০ হাজার রুপি। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ লাখ টাকা।মালাইকার পরনের এই পোশাক কেউ চাইলেই কিনতে পারবেন না। এই পোশাকটি ক্রয় করার জন্য যোগাযোগ করতে হবে ডিজাইনার জেমি মালাওফের ওয়েবসাইটে।২০২২ সালের 'ফেমিনা মিস ইন্ডিয়াতে' সোনালি রঙের ডিজাইনার ট্রান্সপারেন্ট পোশাকে দেখা গিয়েছিল মালাইকা আরোরাকে।গত বছরের 'ফেমিনা মিস ইন্ডিয়াতে' রেড কার্পেটে ক্যামেরার সামনে এই পোশাকেই আবেদনময়ী রূপে ধরা দেন তিনি। যা রীতিমতো নজর কেড়েছে সকলের।এই প্রতিযোগিতার বিচারকমন্ডলীতে উপস্থিত ছিলেন মালাইকা আরোরা।স্বচ্ছ পোশাকের সঙ্গে হালকা মেকআপ করেছিলেন তিনি। নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তোলার জন্য চুল খোলা রেখেছিলেন। পোশাকটির সঙ্গে মানানসই ভাবে গলায় একটি হালকা নেকপিসও পরেছিলেন মালাইকা। অভিনেত্রীর পোশাকের নীচের অংশ এতটাই বড় ছিল যে, তা ঠিক করার জন্য বেশ কয়েকজন অভিনেত্রীর আশেপাশেই ঘুরছিলেন। তার এই পোশাক নিয়ে রীতিমতো আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে নেটমাধ্যমে। কেউ কেউ তার এই পোশাকের প্রশংসা করলেও বেশির ভাগ মানুষই উপহাস করেছেন।এছাড়াও মালাইকা আরোরাকে ফুচিয়া অফ-শোল্ডার টপ এবং একজোড়া ব্যাগি স্ট্রেইট লেগ প্যান্টে আত্মপ্রকাশ করতে দেখা যায়। এই পোশাকটির সম্পূর্ণ কৃতিত্ব অস্ট্রেলিয়ান ফ্যাশন হাউস ‘এজে’র।এই ক্রপ টপের মূল্য ছিল ২৭৬ ডলার বা প্রায় ২৮,৭৫৫ টাকা এবং প্যান্টের মূল্য ছিল ২০৬ ডলার বা প্রায় ২১, ৪৬২ টাকা।পোশাকটির পাশাপাশি 'শাহীন আব্বাসের' 'ফ্লাওয়ার চাইল্ডের' একটি চোকার, 'এন্টারেজ জুয়েলসের' আংটি এবং একটি ধূসর হ্যান্ডব্যাগ ছিল তার সাথে। খোলা চুল এবং হালকা সাজে নিজের সৌন্দর্যকে সকলের সামনে ফুটিয়ে তুলেন এই অভিনেত্রী। এমনকি ক্রিসমাসে যেখানে অন্যান্য তারকারা ধরা দিয়েছেন লাল সাদা পোশাকে, সেখানে এই অভিনেত্রী ক্রিসমাসের ঠিক আগেই সাদা কালোতে ঝড় তুলেছেন নেট দুনিয়ায়।মূলত মালাইকার জীবন নিয়ে শুরু হয়েছে নতুন শো 'মুভিং ইন উইথ মালাইকা'। সেই শো-তে তাঁর জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন এই অভিনেত্রী।সম্প্রতি এই শোয়ের জন্য একটি ফটোশ্যুট করেন তিনি। যেখানে কালো পোশাকে মোহময়ী মালাইকার রুপ থেকে চোখ ফেরানো দায়।


