
নিরাপত্তাহীনতায় ভুগছেন উরফি জাবেদ। স্বল্প পোশাকে হুলস্থুল বেঁধে দেয়া এই তারকা, এতোদিন সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের হুমকি পেলেও, এখন ফোন কলে হুমকি পাচ্ছেন।এ নিয়ে শুধু উরফিই নন, তার পুরো পরিবার বেশ দুশ্চিন্তায় রয়েছেন। ইতিমধ্যে, নিজের সুরক্ষার আবেদন জানিয়ে, থানার দ্বারস্থ হয়েছেন এই মডেল।সম্প্রতি, উরফি জাভেদের পোশাকের কারণে, বিজেপি নেত্রী "চিত্রা ওয়াঘ" তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই মর্মে উরফির বয়ানও রেকর্ড করা হয়েছে। উরফির পালটা অভিযোগ, ওই বিজেপি নেত্রী তাকে ভয় দেখাচ্ছেন। তাই মুম্বাই পুলিশের কাছে সুরক্ষা চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।উরফি জাবেদ বলেছেন, এরকম ছোট পোশাক পরা মেয়ে পুরো ভারতে তিনি একাই নন। তার মতো অনেকেই আছেন, যারা স্বল্প পোশাকে সবার নজর কেড়ে থাকেন। কিন্তু তাদেরকে কেউ কিছু বলে না।অবশ্য এর পিছনে কারো উদ্দেশ্যমূলক আচরণকে দায়ী করে উরফি বলেছেন, এসব শুধু তাকে টার্গেট করে করা হচ্ছে। তার ভাষ্যমতে, এসবের পিছনে রাজনৈতিক দলের লোক জড়িত। তারাই ঝামেলা করছে এবং তাকে হুমকি দিয়ে যাচ্ছে। হুমকিদাতারা তার নাম ব্যবহার করেই বিখ্যাত হতে চাচ্ছে। কারন উরফি মনে করেন, তাদের যদি সত্যিই সমস্যা থাকতো তাহলে তারা থানায় যাবে। কিন্তু তারা থানায় না গিয়ে, নিজের হাতে আইন তুলে নিচ্ছে। এমনকি উরফি কোনো অপরাধ না করলেও, জোর করে তাকে অপরাধী বানানো হচ্ছে। তবে উরফি জাবেদ এসব হুমকিতে ভীত হলেও, তার পোশাক নিয়ে এখনো বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর দিলেই দেখা যায়, স্বল্প পোশাকে নিত্যনতুন উরফিকে। সারাজীবন এভাবেই চলবেন বলেও বেশ কয়েকবার মন্তব্য করেছেন তিনি। স্বল্প পোশাকে কারো দৃষ্টি আকর্ষণ করতে পারেন বলে, বেশ গর্ববোধ করেন এই অভিনেত্রী। উরফি বলেন, মিডিয়া ইন্ডাস্ট্রিতে তিনি কোনো সম্পর্কের জোরে কাজ পাননি। কাজ পেয়েছেন সম্পূর্ণটাই মেধা আর দক্ষতার জোরে।আর যদি কোনো সম্পর্কের ভিত্তিতে কাজ পেতেই হয়, তাহলে সেই কাজ করার চেয়ে না করাই বেশি পছন্দ করেন তিনি।কিছুদিন আগে একটি কালো রঙের পোশাক পরে, মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়ানোর ভিডিও দেখে, উরফির উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ।চিত্রা সেসময় সোস্যাল মিডিয়ায় উরফির ভিডিওটি মুম্বাই পুলিশকে ট্যাগ করে, দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি- রাস্তায় নগ্নতা ছড়ানোর দায়ে উরফিকে গ্রেফতার করার দাবি জানিয়েছিলেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে চিত্রা ওয়াঘ লিখেছিলেন, একদিকে নিরপরাধ মেয়েরা কিছু নোংরা মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে, আর অন্যদিকে কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে।তবে চিত্রাকে সেই সময় উরফি পালটা জবাবে বলেছিলেন, যখন রাজনীতিবিদদের কোনো কাজ থাকে না, তখনই তারা এভাবে মানুষের পোশাক নিয়ে পরে থাকে। চিত্রা ওয়াঘকে ব্যঙ্গ করে উরফি জাবেদ বলেছিলেন, এবার তিনিও রাজনীতিতে যোগ দিবেন এবং চিত্রার ভালো বান্ধবী হয়ে যাবেন। এরকম মন্তব্যের কারনে সমালোচিত হলেও, অনেকে উরফির পাশে অবস্থান করেছিলেন বরাবরের মতোই। ভক্তরা মনে করেন উরফি খুব ক্রিয়েটিভ। সে আর যা-ই করুক, কারো ক্ষতি করছেনা। আর যদি তার দ্বারা কারো প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তারা ইগ্নোর করলেই হয়।


