বিনোদন


শাহরুখ খান এবং অক্ষয়ের কুমারের পারিশ্রমিক বিতর্ক


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ জানুয়ারি ২০২৩, ০৬:১০ অপরাহ্ন, শনিবার

শাহরুখ খান এবং অক্ষয়ের কুমারের পারিশ্রমিক বিতর্ক

আসছে "কিং অফ বলিউড" শাহরুখ খানের বহুল আকাঙ্ক্ষিত চলচ্চিত্র 'পাঠান'। 

পাঠান নিয়ে সরগরম নেটপাড়া। সিনেমাটির নানা দিক নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। 

তবে সব কিছু ছাপিয়ে এবার আলোচনায় উঠে এসে অক্ষয় কুমার আর শাহরুখ খানের পারিশ্রমিক বিতর্ক।  

"যশরাজ ফিল্মস" এর এখনো অবধি সব থেকে বড় প্রজেক্ট 'পাঠান'। শোনা যাচ্ছে শাহরুখ খান পাঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ৩৫ থেকে ৪০ কোটি রুপি। 

অপরদিকে, গুঞ্জন রয়েছে- অক্ষয় কুমার তার গত বছর মুক্তিপ্রাপ্ত ছবি 'কাঠপুতলি'র জন্য নিয়েছেন ১২০ কোটি রুপি।  যা শাহরুখের পারিশ্রমিকের তুলনায় দ্বিগুন থেকে বেশি। 

তবে রিপোর্ট বলছে, শাহরুখ এই পারিশ্রমিকের সাথে পাচ্ছেন সিনেমা থেকে প্রাপ্ত লাভের একটি অংশ। এদিকে থ্রিলার ঘরানার সিনেমা 'কাঠপুতলি' র জন্য অক্ষয়ের পারিশ্রমিক সিনেমার মোট বাজেটের আশি শতাংশ! 

অক্ষয় কুমার বলিউডের উচ্চ পরিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম। অনেক প্রযোজকদের অভিযোগ, বিখ্যাত এই অভিনেতার অতিরিক্ত চাহিদার কারনে ফিল্ম প্রডাকশনের জন্য প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করা কঠিন হয়ে দাঁড়ায়। 

সম্প্রতি শাহরুখ এবং অক্ষয়ের  পারিশ্রমিক সংক্রান্ত গুজবে  মুখ খুলেছেন 'কাঠপুতলি'র প্রযোজক জ্যাকি ভাগনানি। 

তবে অন্যান্য প্রযোজকদের মতো অক্ষয়ের নিন্দা না করে বরং প্রশংসা করলেন তিনি। তার মতে অক্ষয় ন্যায্য পারিশ্রমিক নিয়ে থাকেন। এমনকি পরবর্তী ছবিও অক্ষয়ের সাথে করার ইচ্ছা প্রকাশ করেন জ্যাকি। 

বর্তমানে বলিউডের বড় বড় তারকারা তাদের মুক্তিপ্রাপ্ত ছবির আয়কৃত  লভ্যাংশ ভোগ করে থাকেন। 

অভিনেতাদের পারিশ্রমিক নির্ভর করে ইন্ডাস্ট্রিতে  তাদের জনপ্রিয়তা ও ছবিটি বক্স অফিসে কতটা সফল হতে পারলো- তার উপর। 

তবে এই হিসেব শাহরুখ খান, অক্ষয় কুমার, সালমান খানের মতো বিরাট তারকাদের ক্ষেত্রে প্রযোজ্য। 

সেদিক দিয়ে বিবেচনা করলে একজন অভিনেতার প্রাথমিক পারিশ্রমিকের সাথে অপর এক অভিনেতার   সিনেমা থেকে প্রাপ্ত সর্বমোট আয়ের তুলনা করা, অনেকটা আপেলের সাথে কমলার তুলনা করার মতো।  

অভিনেতারা অনেকে সিনেমার লভ্যাংশের ৫০ থেকে ৮০ শতাংশ পারিশ্রমিক নিয়ে থাকেন। 

হলিউডের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি হলো বলিউড। এখানে অভিনেতাদের পারিশ্রমিক মিলিয়নে হিসাব করা হয়। ভারত এবং ভারতের বাইরে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী বিধায় তাদের বেতন এবং সম্পত্তির পরিমাণও বেশি। 

চার বছরের বিরতির পর বিশাল বাজেটের চলচ্চিত্র নিয়ে আসছেন "কিং অফ রোমান্স" শাহরুখ খান। তার "পাঠান" মূলত একটি স্পাই জনরার চলচ্চিত্র। 

নানান পারিবারিক এবং পেশাগত জীবনের ঝড়-ঝাপ্টার পর এটিকে শাহরুখের 'কাম ব্যাক'  বলা যেতে পারে।  

ছবিটিতে আরো রয়েছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। 

ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে ছবির প্রচারনা। সিনেমার গানগুলো নিয়েও আলোচনার শেষ নেই। 

এমনকি সিনেমার ট্রেইলার ইউটিউবে দেখা হয়েছে মোট ৫২ মিলিয়ন বার। টুইটারে এই সংখ্যাটি ৩.৯ মিলিয়ন। 

অক্ষয় কুমারের ছবি "কাঠপুতলি" মুক্তি পায় গত বছরের দোসরা সেপ্টেম্বর। এটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র 'রাতসাসান' এর রিমেক। 

"কাঠপুতলি" ওটিটি প্লাটফরম ডিজনি প্লাস হটস্টার এ মুক্তি পায়। ছবিটিতে অক্ষয়ের সাথে আরো রয়েছেন সারগুন মেহতা ও রাকুল প্রিত সিং। ছবিটি পরিচালনা করেছেন রণজিৎ তিওয়ারি। 

এই ছবিটি স্টার গ্রুপ প্রতিষ্ঠানটির কাছে ১৮০ কোটি রুপিতে বিক্রি করা হয়।  সিনেমাটি ওটিটি প্লাটফর্মে প্রায় ৮ মিলিয়ন বার মুভিটি দেখা হয়, যা হিট হিসেবে ধরা হচ্ছে। 

প্রসঙ্গত, ওয়েব সিরিজ অথবা সিনেমা ৪০ লাখ বারের চেয়ে  দেখা হলে তা ফ্লপ হিসেবে বিবেচনা করা হয়।  









জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।