

বিয়ে নিয়ে বারবারই মিডিয়ার শিরোনামে উঠে এসেছে, নায়িকা পূজা চেরির নাম। কিছুদিন আগেই, তার বউ সাজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর নেটিজেনদের অনেকেই, শাকিবের সঙ্গে তার গোপন প্রেম এবং বিয়ের খবর নিয়ে নড়েচড়ে বসেন। আর এমন খবরে, নায়িকা নিজেই রীতিমতো অবাক হয়েছেন। গুঞ্জনের পর এবার বিয়ে নিয়ে সরাসরি মুখ খুলেছেন পূজা চেরি। সম্প্রতি এক আয়োজনে পারফর্ম শেষে, বিয়ে নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন তিনি। এ সময় তরুন এই নায়িকা বলেন, তিনি বিয়ে করলে খুব ধুমধাম করেই করবেন। নিজের এবং পরিবারের ইচ্ছায় বিশাল আয়োজন করেই বিয়ের পিঁড়িতে বসবেন এ নায়িকা।তিনি সব কাছের মানুষদের নিয়ে নিজের বিয়ের আনন্দ উপভোগ করতে চান। সেই সাথে সাংবাদিকদেরও তার বিয়েতে দেখতে চান বলে জানান। কিছুদিন ধরেই তার নামে একের পর এক মুখরোচক সংবাদ প্রকাশ হয়ে আসছে। এই প্রসঙ্গে নায়িকা আরও বলেন, যারা বউ সাজের ছবি দেখে, বিয়ে হয়ে গেছে বলে মনে করেছিলো, তারা বোকা ছাড়া কিছুই না। কারন সেগুলো ছিলো তার ব্রাইডাল ফটোশুটের ছবি।কয়েক মাস আগে নায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠলে, সমালোচনার মুখে পড়েন এ অভিনেত্রী। সেই সময় জোর গুঞ্জন উঠেছিলো, 'গলুই' সিনেমা করতে গিয়ে তাদের দুজনের প্রেম হয়। আর এ কারনেই নায়িকা বুবলির সাথে দূরত্ব বাড়ে শাকিবের। এছাড়া শাকিবের হাত ধরেই, পূজার আমেরিকা যাবার ভিসাও সহজে পাওয়ার খবর রটে। একের পর এক গুঞ্জন ছড়ানোর কারণে, মানসিক ভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সব কিছু থেকে নিস্তার পেতে, কিছুদিন মিডিয়া থেকে আড়ালেই ছিলেন পূজা। তবে তাকে এ বিষয়ে প্রশ্ন করলে জানান, পারিবারিক এবং পেশাগত কাজের কারনেই নাকি ব্যাস্ত ছিলেন তিনি। এছাড়া পূজা চেরির নামে, গেলো বছরে আরেকটি গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। যেখানে ছোট পর্দার অভিনেতা জোভানের সাথে, তার একাধিক ঘনিষ্ঠ সময়ের ছবি, টাইমলাইনে ঘুরতে দেখা গেছে। ব্যাংককের রাস্তায় বিভিন্ন রোমান্টিক মুডের সেসব ছবি নিয়েও চলে কানাঘুষা। পরবর্তী পূজা নিজেই ছবি গুলো নিয়ে বলেন, সেগুলো ছিলো শুটিংয়ের অংশ। কেউ গোপনে তাদের সেসব ছবি তুলে ফেইসবুকে পোস্ট করে দেন। তবে এখন আর এসব খবরে তোয়াক্কা না করে, নিজ গতিতে এগিয়ে চলছেন এ নায়িকা। বিয়ে বা প্রেম না করেও বারবারই কেন তাকে নিয়ে এত খবর ছড়াচ্ছে?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুজা বলেন, তাকে নিয়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নিউজ হচ্ছে। যার বেশিরভাগই ভিত্তিহীন। আর এসব নিয়ে তিনি মোটেও কথা বাড়াতে চান না। সাক্ষাৎকারে আমেরিকা যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি বলেন, বাংলাদেশ ছাড়া তার কোথাও ভাল লাগে না। তাছাড়া সবে মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে। এখনই তিনি দেশ ছাড়ার মত এমন কোনো সিদ্ধান্ত নিতে চাননা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরের প্রতি বিশ্বাস না করার জন্য, তার ভক্তদের কাছে অনুরোধ করেন পূজা। নতুন বছরে কেবল ভাল মানের কাজ দিয়েই, দর্শকদের সামনে হাজির হবার কথা জানান এ অভিনেত্রী।



