Ad

২০২৩ সালে রাজত্ব করবেন আফরান নিশো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
খল চরিত্রে আফরান নিশো-1601982279-featured_images
Durbin News

বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন, ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। গেলো বছর বিভিন্ন নাটক এবং ওয়েব সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে, খুব সাফল্যের সাথে পার করেছেন।চলতি বছরেও বেশ কয়েকটি কাজ হাতে রয়েছে তার। শুধুমাত্র জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে আসছে, আফরান নিশো'র দু'টি ওয়েব সিরিজ।এছাড়াও বড় পর্দায় আসছে তার প্রথম সিনেমা। সেই সাথে টিভি নাটকতো থাকছেই। সে হিসেবে ধারণা করা হচ্ছে, ২০২৩ সালে একাই রাজত্ব করবেন এই তারকা।বিশেষ করে, বছরের অন্যতম চমক হতে পারে তার অভিনীত প্রথম সিনেমা সুড়ঙ্গ। এর মাধ্যমেই প্রথমবারের মতো বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে, ছোট পর্দার এই সুপারস্টারের।ছবিটি পরিচালনা করেছেন "পোড়ামন ২, দহন, পরাণ, দামালের" মতো সিনেমা নির্মাণ করা জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি।'সুড়ঙ্গ' সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এরপর আসবে ওটিটি প্লাটফর্ম চরকিতে। এতে নিশোর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তমা মির্জাকে।গেল বছরের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজগুলোর মাঝে একটি ছিল, নিশো অভিনীত ‘কাইজার’। যেখানে তিনি হাজির হয়েছিলেন গোয়েন্দা এবং গেইমে আসক্ত কাইজার চরিত্রে।এটি পরিচালনা করেন, ওটিটি প্লাটফর্মে নিজের শৈল্পিক নির্মাণ দিয়ে, চারদিকে আলোড়ন সৃষ্টি করা নির্মাতা তানিম নূর।এই সিরিজের হোমিসাইড ডিটেকটিভ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে সাড়া ফেলেছিলেন আফরান নিশো।এবার দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায়, আসছে এর দ্বিতীয় সিজন! আগামী ঈদুল আযহায় ওটিটি প্লাটফর্ম হইচই-তে মুক্তি পাবে সিরিজটি।গত বছর মুক্তি পেয়েছিল সাইকো থ্রিলার সিরিজ 'পুনর্জন্ম'-এর তৃতীয় কিস্তি 'পুনর্জন্ম ৩'। যার শেষদিকে 'পুনর্জন্ম'-র চতুর্থ বা অন্তিম পর্ব আসার আভাস দেওয়া হয়েছিল।সিরিজটির নির্মাতা মি. টুইস্ট খ্যাত ভিকি জাহেদ জানিয়েছেন, আগামী ঈদে আসবে এই দর্শকনন্দিত সিরিজের সর্বশেষ কিস্তি।এছাড়াও দেশের অন্যতম দক্ষ এবং শক্তিশালী নির্মাতা আশফাক নিপুন পরিচালিত, ‘অ্যা কমন ম্যান’ ওয়েব সিরিজেও দেখা যাবে আফরান নিশোকে।এর মাধ্যমে প্রথমবার একসাথে হাজির হচ্ছেন নিশো এবং আশফাক নিপুন। এ নিয়ে স্বাভাবিকভাবেই তাদের ভক্ত এবং অনুরাগীদের প্রত্যাশা আকাশচুম্বী।সিরিজে নিশোকে দেখা যাবে নৈতিকতার প্রতীক এবং দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন আদর্শ মানুষের ভূমিকায়।সব মিলিয়ে আশা করা যাচ্ছে, ছোট ও বড় পর্দায় এবং ওটিটি প্লাটফর্মে বেশ দাপটের সাথে কাজ করবেন এই গুনী অভিনেতা।২০০০ সাল থেকে প্রথমে বিভিন্ন বুটিক হাউসের স্টিল ফটো মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করেন নিশো। এরপর কিছু দিন র‍্যাম্পে কাজ করেছেন। অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে, অভিনয় জগতে প্রবেশ করেন এ অভিনেতা।২০০৫ সালে বাংলাভিশনে প্রচারিত গাজী রাকায়েতের পরিচালনায়, ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে তার নাটকে অভিনয় জীবন শুরু হয়।প্রথম নাটক করেই সকলের নজর কাড়েন তিনি। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি নিশোকে।বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আলাদা এক জায়গা দখল করে আছেন। তার নাটকের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন ভক্ত অনুরাগীরা।অন্যদিকে তাকে নাটক-বিজ্ঞাপনে অভিনয় করানোর জন্য, রীতিমতো অনেক নির্মাতাদের শিডিউল হাতে অপেক্ষা করতে হয়!কমেডি, রোমান্টিক কমেডি, এ্যাকশান, নেগেটিভ রোল কিংবা থ্রিলধর্মী, সব ধরনের ক্যাটাগরিতেই সমান তালে অভিনয় করে চলেছেন তিনি। নিশোর অসাধারন এবং ন্যাচারাল অভিনয়ের কারণে, এদেশের তরুন প্রজন্ম তাকে নাটকের বস বা গুরু বলেও সম্বোধন করেন ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad