নোরার সব ব্যাগ কিনে দিয়েছেন সুকেশ, তবুও জ্যাকলিনকে হিংসা করতেন নোরা
হেড অফ ডিজিটাল মিডিয়া

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে, বলিউডের দুই সুন্দরী অভিনেত্রী, জ্যাকলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহির। তার কাছ থেকে দামি উপহার নেওয়ার অভিযোগ উঠেছে, এই অভিনেত্রীদের বিরুদ্ধে। সুকেশের সঙ্গে প্রেম করতে মরিয়া ছিলেন, বলিউডের ডান্সার কুইন নোরা ফাতেহী। এমনকি হিংসা করতেন সুকেশের প্রেমিকা জ্যাকলিন ফার্নান্দেজকে। সম্প্রতি এমনই সব বিষ্ফোরক মন্তব্য করেন, ২০০ কোটি রুপি অর্থ পাচারের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। আইনজীবীর মাধ্যমে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য উঠে এসেছে। সুকেশের দাবি, নোরা দিনে ১০ বারের বেশি তাকে কল দিতেন। তিনি কল রিসিভ না করলে বারবারই বিরক্ত করতেন। নোরা বিভিন্ন সময় তার কাছে দামি ব্যাগ এবং জুয়েলারি উপহার চাইতেন। তার পছন্দের তালিকায় ছিলো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ব্যাগ।নোরার কোনো ব্যাগ পছন্দ হলেই, তিনি সেগুলোর ছবি সুকেশকে পাঠাতেন। যেগুলো তিনি পরবর্তীতে ডেটিংয়ের সময় ব্যবহার করতেন। সুকেশ আরও জানায়, তিনি বিভিন্ন সময় নোরাকে প্রায় ২ কোটি টাকার ব্যাগ উপহার দিয়েছেন। সেগুলো নোরা এখনও ব্যবহার করছে। অনেকটা চ্যালেঞ্জ করেই বলেন, নোরাকে কোনো ব্যাগের মানি রিসিট দেখাতে বললে, তিনি তা দেখাতে পারবেন না। কারন তার কাছে সেগুলো নেই।এছাড়া জ্যাকলিনকে হিংসে করতেন নোরা। প্রতিনিয়ত ব্রেইন ওয়াশ করতেন, যেনো জ্যাকলিনকে ছেড়ে, নোরার সঙ্গে সম্পর্কে জড়ায় সুকেশ। দুজনের মধ্যে সম্পর্ক ভাঙার চেষ্টাও করেছেন একাধিকবার। কিন্তু তারা গভীর সম্পর্কে থাকায়, সেই চেষ্টা ব্যর্থ হয়। কথোপকথনের স্ক্রিনশট ইডিকে ইতিমধ্যেই পাঠিয়েছেন সুকেশ।এছাড়াও জানান, কোনো রকম প্রফেশনাল লেনদেন হয়নি নোরার সঙ্গে। শুধু একটি ইভেন্টেরের জন্য তাকে টাকা দেওয়া হয়েছিল।সুকেশের দাবি, জ্যাকলিনের সাথে সম্পর্কে থাকার কারণে, নোরাকে তিনি এড়িয়ে চলতেন। কিন্তু নোরা তাঁকে ক্রমাগত বিরক্ত করত।এমনকি নোরার এক আত্মীয়ের জন্য, মিউজ়িক প্রোডাকশন কোম্পানি চালু করার কাজে সাহায্য করতে, নোরা তাঁকে অনুরোধ করেন। অন্যদিকে জ্যাকলিন তার কাছে কখনোই কোনো উপহার চায়নি। বরং তাকে যা দেয়া হয়েছে, সেগুলো নিজেই ভালবেসে দিয়েছেন। এসব অভিযোগের জের ধরে, বারবারই দুই অভিনেত্রীর নাম খবরের শিরোনামে উঠে আসে। জিজ্ঞাসাবাদের জন্যেও তাদের একাধিকবার ডাকা হয়। কিন্তু নোরা বরাবরই সম্পর্কের বিষয়টি চেপে যান। মাত্র কিছুদিন আগেই জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানীর মামলা করেন তিনি। সেখানে দাবি করেন, সুকেশের সাথে নাম জড়িয়ে, তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। এর আগে নোরা অভিযোগ করেছিলেন, সুকেশ তাকে সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়। দামি উপহার পাঠায় এবং সম্পর্কে গেলে ক্যারিয়ার গড়ে দেয়ার প্রলোভন দেখান। কিন্তু নোরা এসব কিছুতে রাজি হননি। জ্যাকলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহী, দুজনেই বলিউডে ভিনদেশী নায়িকা। হিট আইটেম গানের ডান্সার হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে নোরার। সুকেশের সাথে সম্পৃক্ততার অভিযোগের প্রমান পেলে, নিজের ইমেজ ধরে রাখতে পারেন কিনা, সেটিই এখন দেখার বিষয়। অন্যদিকে সাবেক বিশ্বসুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ অনেক দিন ধরেই বলিউডে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছেন। সুকেশের সাথে সম্পর্কের কথা প্রকাশ্যে আসলে, আরো বেশি বিপাকে পড়েন তিনি। একসময়ের হার্টথ্রব এই অভিনেত্রীর ক্যারিয়ার এখন হুমকির মুখে, যা তিনি নিজেও স্বীকার করেন।



