Ad

দুবাইয়ের পার্টিতে অন্য সাজে নজর কেড়েছেন শাহরুখ-কন্যা।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1674566042_1
Durbin News

বিলাসবহুল জীবনযাত্রা এবং ফ্যাশনেবল স্টাইল মেইন্টেন করার জন্য, সব সময় খবরের শিরোনামে থাকেন শাহরুখ কন্যা সুহানা।এবার দুবাইয়ের এক পার্টিতে দামী পোশাক পরে, আবারো আলোচনায় এসেছেন তিনি। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের মিনি ড্রেস। সম্প্রতি দুবাইয়ে পাম জুমেইরায় এক বিলাসবহুল হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল। আর সেখানে নজরকাড়া লুকে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন সুহানা।তিনি যে পোশাকটি পরে এসেছিলেন, তার দাম শুনলে চমকে যাবেন অনেকেই। বহু মানুষ সারা বছরেও অত টাকা রোজগার করতে পারেন না।অবশ্য বলিউড বাদশার মেয়ে বলে কথা, তার পোশাক দামী হওয়াটাই স্বাভাবিক। হালকা গোলাপি রঙের সরু ফিতার ঐ মিনি ড্রেসটির দাম প্রায় ১ লক্ষ টাকা।শুধু পোশাকই নয়, আলোচনায় এসেছে সুহানার দামী জুতো জোড়াও। জুতোর দামও পোশাকের তুলনায় কম নয়। বাংলাদেশী মুদ্রায় তার মূল্য ৫০ হাজার টাকারও বেশি।দুবাইয়ের হোটেলের পার্টিতে সুহানার সঙ্গে ছিলেন, তার সবচেয়ে কাছের বান্ধবী শানায়া কাপূরও। সেখানে তাদের দেখা হয় আন্তর্জাতিক সুপারমডেল কেন্ডেল জেনারের সঙ্গে। তিন জন একসঙ্গে ছবিও তোলেন তারা।মুম্বাই ফিরেই দুবাইয়ের পার্টির সেসব ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেন সুহানা। মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়ে যায়। তবে তিনজনের মাঝে গোলাপি রঙের পোশাকে সুহানা ছিলেন অনন্য। ক্যামেরায় গ্ল্যামারাস লুক দিয়ে যেন বলে দিচ্ছেন, আগামী দিনের তারকা হতেই এসেছেন তিনি।বলিউডের অন্যান্য ‘স্টারকিড’দের থেকে সুহানা খান সম্পূর্ণ আলাদা। একসময় স্পটলাইট থেকে দূরেই থাকতেন তিনি।কিন্তু গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট অ্যাকটিভ। ইতোমধ্যে নিজের ফ্যাশন সেন্স আর স্টাইল স্টেটমেন্ট দিয়ে নজর কেড়েছেন সবার। এমনকি তৈরি করে ফেলেছেন তাঁর নিজস্ব ফ্যানবেসও।যার কারণে সুহানা নামটি প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কখনও ইনস্টাগ্রাম পোস্টে, কখনও বন্ধুদের সঙ্গে তার আড্ডার ছবি, ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।তবে শুধু বাবার পরিচয়েই নয়, নিজের ফ্যাশন সচেতনতার জন্যও বারবার আলোচনায় উঠে আসে তার নাম।এর আগেও বিভিন্ন সময় নামী ব্র্যান্ডের পোশাক থেকে শুরু করে, ব্যাগ নিয়েও আলোচনায় এসেছিলেন শাহরুখ কন্যা।চলতি বছরে ২৩ মে ২৩ বছরে পা দেবেন সুহানা। যখন ২১ বছরে পা দিয়েছিলেন, তখনও পোশাক নিয়ে চর্চায় এসেছিলেন তিনি। সবুজ রঙের একটি কর্সেট ড্রেসে দেখা গিয়েছিল সুহানাকে। কর্সেট ড্রেসের সঙ্গে একটি মানানসই পার্স নিয়েছিলেন, যার মূল্য প্রায় ১ লাখ টাকা।বহুমূল্য ব্যাগ সংগ্রহের প্রতি আগ্রহ রয়েছে সুহানার। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে, তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিনি পকেট ব্যাগের ছবি দিয়েছিলেন। বাংলাদেশী মুদ্রায় সেই ব্যাগের মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা।চলতি বছরেই বলিউডে পা রাখতে চলেছেন এই উদীয়মান তারকা। জ়োয়া আখতার পরিচালিত ‘দ্যা আর্চিজ়’ সিরিজ়ের মাধ্যমে, ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হতে চলেছে তার।কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ আর তাঁর বন্ধুদের গল্প উঠে আসবে এই ছবিতে। সাতটি চরিত্র এবং তাদের জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে কাহিনি।যেখানে শাহরুখ কন্যাকে ভেরোনিকার চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যেই সিরিজটির শুটিং শেষ হয়েছে। খুব শীঘ্রই ott প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এটি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad