
সম্প্রতি বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল এবং অভিনেত্রী আথিয়া শেঠি। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে গত সোমবার গাঁটছড়া বেঁধেছেন তারা।গত ২৩ জানুয়ারি সুনীল শেঠির খান্ডালা বাংলোতে আয়োজিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান। সেখানে অংশ নেন পরিবার ও কাছের বন্ধুসহ ১০০ অতিথি।বিয়েতে দামি দামি উপহার নিয়ে হাজির হয়েছিলেন বলিউড ও ক্রিকেট অঙ্গনের তারকারা।বলিউডের একসময়ের দাপুটে অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া । সুনীল শেঠি নিজেই মেয়ে-জামাইকে বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন। মুম্বাইয়ের সেই ফ্ল্যাটটির মূল্য ৫০কোটি রুপি। স্বল্প পরিসরে বিয়ের অনুষ্ঠান করলেও তাঁদের বিয়ে উপহারের মধ্যে ছিল অনেক চমক। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘ভাইজান’খ্যাত সালমান খান সুনীলের ঘনিষ্ঠ বন্ধু। তাই বন্ধুর মেয়ের বিয়েতে সালমান উপহার দিলেন ১ কোটি ৬৪ লাখ রুপি মূল্যের অডি গাড়ি।এ ছাড়া সুনীল শেঠির আরেক ঘনিষ্ঠ বন্ধু জ্যাকি শ্রফ আথিয়াকে ৩০ লাখ রুপীর একটি চোপার্ড ঘড়ি উপহার দিয়েছেন। এটি একটি বিখ্যাত ও বিলাসবহুল ব্র্যান্ডেড ঘড়ি। আথিয়ার স্বামী রাহুল ভারত জাতীয় দলের ক্রিকেটার। ফলে ক্রিকেটাঙ্গনের তারকারাও আমন্ত্রিত ছিলেন বিয়েতে।তবে নিউজিল্যান্ডের সঙ্গে খেলা থাকায় রাহুলের বিয়েতে যেতে পারেননি ভারতীয় দলের ক্রিকেটাররা। অবশ্য বিয়েতে না যেতে পারলেও রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন তারা। দামি দামি উপহার দিয়েছেন রাহুলকে। বন্ধুর বিয়েতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গিফট পাঠিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। জানা যায়, লোকেশ রাহুলকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা। সেই গাড়ির মূল্য ২ কোটি ৭০ লাখ রুপি। আথিয়া ও আনুশকা দুজনই বিনোদন জগতের তারকা। দুজনেই অভিনেত্রী হওয়ার সুবাদে তাদের মধ্যে আগে থেকেই সুসম্পর্ক ছিল। ভারতীয় দল বিদেশ সফরে গেলে একসঙ্গে ঘুরতে যান তারা। বিয়ের পোশাক বেছে নিতেও আনুশকাকে অনুসরণ করেছেন আথিয়া।ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি লোকেশ রাহুলের বিয়েতে একটি দামি কাওয়াসাকি নিনজা বাইক উপহার দিয়েছেন। বাইকটির দাম প্রায় ৮০ লাখ রুপি।আথিয়ার বন্ধুরাও দিয়েছেন উপহার। তাঁর বাল্যবন্ধু অর্জুন কাপুর। তিনি দিয়েছেন হীরার ব্রেসলেট। যেটির মূল্য প্রায় দেড় কোটি রুপি। এছাড়া আমন্ত্রিত অন্যান্য অতিথিরা দামি দামি সব উপহার দিয়েছেন।অভিনেত্রী আথিয়া শেঠি ও ক্রিকেটার রাহুল দীর্ঘদিন প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেছেন। এই জুটির প্রেমের খবর প্রকাশ্যে আসে ২০১৯ সালে সালে। চার বছর প্রেম করার পর এবার সাদামাটা আয়োজনে বিয়ে সেরে ফেললেন তারা। বিয়ের অনুষ্ঠানে হাতে গোনা সেলিব্রিটিদের উপস্থিতি ছিলো। পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে মাত্র ১০০ জনের উপস্থিতি ছিল এই বিয়েতে।তবে সাদামাটা আয়োজনে বিয়ে হলেও তাদের বিয়ের রিসেপশন পার্টির আয়োজন করা হবে ধুমধাম করে। রাহুল-আথিয়ার কাজের ব্যস্ততার কারণে এখন সাদামাটাভাবে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আইপিএল শেষে আগামী মে মাসে জাঁকজমকপূর্ন আয়োজনে সংবর্ধনা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন সুনীল শেঠি। সেখানে যোগ দেবেন রাহুলের ক্রিকেট–সঙ্গীরা। পাশাপাশি যোগ দেবেন আথিয়ার বলিউড তারকারা বন্ধুরাও।



