Ad

বাবার অনিচ্ছা সত্বেও অভিনয়ে পা রেখেছিলেন তিশা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2022-05_955583f0-c607-4c5c-81bd-5897f86e30af_278011982_1328157337678776_2131504760451702642_n
Durbin News

একসময় দেশসেরা বিভিন্ন পণ্যের মডেল হিসেবে এক মিষ্টি মেয়ের মুখ দেখা যেতো। বর্তমানে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেছেন তিনি। বলছি মডেল-অভিনেত্রী তানজিন তিশার কথা। সুহাসিনী এই মডেল একাধারে বিজ্ঞাপন, উপস্থাপনা, নাচ ও অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর রুপালি দুনিয়ায় পা রাখা ও সফলতার পেছনে একটা চমৎকার গল্প রয়েছে। বাবার অনিচ্ছা সত্বেও মিডিয়া জগতে পা রেখেছিলেন তিশা। তার বাবা কখনোই চাইতেন না তিশা মিডিয়া জগতে কাজ করুক। বাবা চেয়েছিলেন মেয়েকে ডাক্তার বানাতে। কিন্তু তিশার ঝোঁক ছিলো অভিনয়ের প্রতি। ছোটবেলা থেকেই নাচ শিখেছিলেন তিনি। কিন্তু তার পরিবার তা বন্ধ করে দেয়। পরিবারের অনিচ্ছায় তিশাকে অভিনয় জগতে আসতে বেশ সংগ্রাম করতে হয়েছে। কারন তার পরিবারের কেউই মিডিয়া জগতের ছিলেন না। তারপরেও তিনি অভিনয় করেছেন, মডেলিং করেছেন। তিশা মিডিয়া জগতে আসায় তার বাবা প্রায় দেড় বছর কোনো কথা বলেননি। মেয়ের সাথে অভিমান করেছিলেন। পরে অবশ্য মেনেও নিয়েছিলেন। একদিন হঠাৎ দুপুরে ফোন দিয়ে লাঞ্চ করার কথা জিজ্ঞেস করেছিলেন তার বাবা। যদিও তার বাবা এখন আর বেঁচে নেই। গত বছরেই বাবাকে হারিয়েছেন তিনি। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন। সেখানে থেকে উঠে দাঁড়িয়ে আবারো কাজে মনোযোগ দিয়েছেন তিশা।তিশার অভিনয় জীবনের শুরু হয়েছিল ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। এটি তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ। তিশার উপস্থাপনা প্রতিভাও দুর্দান্ত। আর টিভির শপিং গাইড মাছরাঙা টেলিভিশনে 'রুপকথা' ও এনটিভিতে 'চায়ের চুমুকে' কাজ করে বেশ সমাদৃত হয়েছেন তিনি। ২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া 'চোখেরই পলকে' মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান তিনি। তিশার অভিনীত এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।তবে কণ্ঠশিল্পী ইমরানের গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ গানের ভিডিওতে তিশার অসাধারণ নৈপুণ্য দর্শকদের মধ্যে সাড়া ফেলে ব্যাপক। যেটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছিল। গানটিতে ইউটিউবে একদিনেই দশ লক্ষ ভিউজ হয়েছিলো। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।দর্শকপ্রিয়তার তাকে পৌঁছে দিয়েছে অন্য শিখরে। ২০১৮ সাল থেকে অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি। অভিনয় করেছেন আরফান নিশো, অপুর্বর মতো প্রথম সারির সব অভিনেতাদের সঙ্গে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিক নাটকে কাজ করলেও বর্তমানে এক পর্বের নাটক ও ওয়েব সিরিজেই বেশি দেখা যায় তাকে।জনপ্রিয় এ অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়েও বেশ সমালোচিত হয়েছেন। জড়িয়ে পড়েছেন বহু প্রেমের সম্পর্কে। কখনো জনসম্মুখে কখনো গোপনে। তানজিন তিশার সঙ্গে জনপ্রিয় সংগীত তারকা হাবিবের প্রেম ছিল। তাদের বিচ্ছেদও ঘটেছে। সে গল্প সবারই জানা। তবে তিশা প্রথম প্রেমে পড়েছিলেন ক্লাস এইটে। ছোটপর্দার জনপ্রিয় তারকা আফরান নিশোর সাথেও নাকি তানজিন তিশা চুটিয়ে প্রেম করছেন বলে মিডিয়ায় গুঞ্জন উঠেছিল। জাবিন ইকবাল জাহিন নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গেও তিশার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তিশা এ ব্যপারে মুখ খোলেনি। ব্যক্তিগত জীবনকে সব সময় আড়ালেই রেখেছেন এ অভিনেত্রী। আপাতত প্রেম বিয়ে কোনোটা নিয়েই ভাবছেন না তিনি । সব গুঞ্জন ছাপিয়ে নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad