Ad

কার সঙ্গে নতুন ইনিংস শুরু করেছেন শ্রাবন্তী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

টালিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী । বছরজুড়েই লাইমলাইটে থাকেন তিনি। সম্প্রতি তার এক ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনা- সমালোচনার ঝড় বইছে । বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনেত্রী লেখেন, ‘তুমি রবে নীরবে...’। শ্রাবন্তীর এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। তবে শ্রাবন্তীকে নিজের জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছে ? নাকি অন্য কিছু ঘটতে চলেছে? যদিও কাকে উদ্দেশ্য করে এই পোস্ট দিয়েছেন তা স্পষ্ট করে বলেননি তিনি। কিছুদিন আগে ব্রিটিশ তারকার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। এই ব্রিটিশ তারকা হলেন টম কুলস্টন। ছবিতে শ্রাবন্তীর পাশে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে ছিলেন টম কুলস্টন। সেলফিও তুলেছেন ব্রিটিশ অভিনেতা নিজেই।ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘এমন সব আন্তর্জাতিক অভিনেতাদের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ’। বলিউডের প্রিয়াঙ্কা, দীপিকা, আলিয়ার মতো তারকারা হলিউডের দিকে ঝুঁকেছেন। সেখানে তারা বেশ সফলতাও পেয়েছেন। তবে কি টালিগঞ্জের শ্রাবন্তীও তাদের পথেই হাঁটছেন?তবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘ইচ্ছে তো থাকেই, মনের মতো কাজের সুযোগ পেলে নিশ্চয়ই করতে পারি।’ পাশাপাশি তিনি আরো বলেন, ব্রিটিশ তারকা টম কুলস্টনের সঙ্গে কোনো ইংরেজি ছবিতে নয়, তাke দেখা যাবে বাংলা ছবিতেই। সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে দেখা যাবে তাকে। শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীর মতো তারকারা। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, পোশাক-আশাক সবকিছু নিয়েই বছরজুড়ে আলোচনা-সমালোচনায় থাকেন শ্রাবন্তী। সম্প্রতি শ্রাবন্তী অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি মুক্তি পেয়েছে। কাবেরী অন্তর্ধান মুক্তির পর খোলামেলা পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।তবে পোশাক নিয়ে তার জবাবও দিয়েছেন । শ্রাবন্তী বলেছেন , তার ন্যুডিটি তার কনসার্ন, অন্য কারোর নয়’। যারা সমালোচনা করে, তাদের নিজেদের জীবন নিয়ে ভাবা উচিত। তারপর অন্যকে জাজ করুক। মানুষ একটু বেশিই জাজমেন্টাল হয়ে যায়। যে খোলামেলা পোশাক পরছে সে যদি কমফোর্টেবল হয়, তাহলে অন্যদের কথায় কিছু যায় আসে না। অনেকের হয়তো তাকে দেখতে ভালো লাগছে। হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না। তবে সমালোচনা নিয়ে তিনি আর বলতেও চান না এমনকি পাত্তাও দেন না।সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের সিনেমা নিয়ে কথা বলেছেন শ্রাবন্তী। তিনি জানিয়েছেন, সব ধরনের চরিত্রে অভিনয় করতে চান তিনি। ফিটনেস নিয়েও কথা বলেছেন এ অভিনেত্রী। ডায়েট করতে পারবেন না তিনি । খাবেন আর জিমে গিয়ে কসরত করবেন। নিজের মনকে কষ্ট দিতে পারবেন না। জিহ্বাকে পরিপূর্ণ স্বাধীনতা দিচ্ছেন তিনি। শ্রাবন্তীকে টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বলা হয়। সিনেমার চাইতে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন তিনি। একাধিক বিয়ে আবার কখনো নতুন প্রেম, অথবা ছেলের সঙ্গে হট লুকে ছবি শেয়ার করা নিয়েও চর্চায় থাকেন। ইতোমধ্যে তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী। তবে কোনো সংসারই টেকেনি। গতবছর রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ডিভোর্সের মামলা এখনো আদালতে বিচারাধীন। এর মাঝেই নতুন করে প্রকাশ্যে এসেছিল অভিরুপের সঙ্গে শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন। কিন্তু অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেও নাকি সম্পর্কে ইতি টেনেছেন নায়িকা। তবে শোনা যাচ্ছে— এখন নিজের জিম ট্রেনারের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে তার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad