Ad

কেজিএফ, বাহুবালির রেকর্ড ভেঙে ইতিহাস সৃষ্টি পাঠান সিনেমার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
kgf-breaks-the-baahubali-recordc41673a8-fb54-4e3f-aca9-36e9e2ed137b-415x250
Durbin News

শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত 'পাঠান' মুক্তি পেয়েছে মাত্র কয়েকদিন আগে। এর মধ্যেই এটি ভেঙে দিয়েছে বলিউড ইতিহাসে সবচেয়ে ব্লকবাস্টার সিনেমাগুলোর রেকর্ড। ২০০ কোটির ঘরে দ্রুততম প্রবেশ করা বলিউড ছবি এখন 'পাঠান'। বিশ্ববাজারে আয়ের রেকর্ড ছুয়েছে ৪০০ কোটি রুপি।বলিউডের বাদশাহ বলা হয় শাহরুখ খানকে। তাই বাদশাহী কামব্যাকটাও যেন রাজার মতোই করলেন। প্রায় চার বছর পর ঝড় তুলেছেন অনেকের কাছে ফুরিয়ে যাওয়া শাহরুখ। ভালো ছবি কিংবা গল্পের অভাবে ডুবতে থাকা বলিউডকে যেনো পুনরুজ্জীবিত করলেন তিনি।মুক্তির আগে চরম বিতর্ক জন্ম দেওয়া পাঠানের আয়, প্রথম চার দিনে পেরিয়ে গিয়েছে ৪০০ কোটির ঘর। এই সময়ে, শুধুমাত্র ভারতের বাজার থেকে, ২১২ কোটির মতো আয় করেছে শাহরুখ খানের সিনেমাটি।গত ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে, পাঠান মুক্তির প্রথম দিনেই আয় হয়েছে ৫৭ কোটি রুপি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি মুক্তির পাচ দিন পরেও একই গতিতে উপার্জন করে চলেছে।চতুর্থ দিন হিসেবে শনিবারে ছবির আয় ছিল ৫০ কোটির উপরে। তার আগে শুক্রবার ছবিটি ব্যবসা করেছিল ৩৭.৫ কোটির মতো।মুক্তির পর থেকে ক্রমাগত হিন্দি সংস্করণের টিকিট বিক্রি বাড়ছে । চতুর্থ দিনে যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পায়। এদিকে পঞ্চম দিনেও আনুমানিক ৬২ কোটি রুপির মতো কালেকশন হয়েছে ছবিটির। অনানুষ্ঠানিক তথ্যমতে, পঞ্চম দিন শেষে ভারতে ছবিটির মোট আয় দাড়িয়েছে ২৮২ কোটি রুপি। এরই মধ্যে এটি ভেঙে দিয়েছে কেজি এফ -২ , বাহুবলীর মত সিনেমার আয়ের রেকর্ড। বিশ্বজুড়েও দারুণ ব্যবসা করছে ‘পাঠান’। শনিবার পর্যন্ত চারদিনে ছবিটি বিশ্বের বাজার থেকে আয় করেছে ৪০০ কোটি রূপি।বলিউডের পোস্টার বয় শাহরুখের পাশাপাশি, পাঠান সিনেমায় অভিনয় করেছে আরো কিছু বড় বড় নাম। নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোন গ্ল্যামার ছড়িয়েছেন, যেটি ট্রেইলারেই প্রকাশ পেয়েছিল।তবে খলনায়ক হিসেবে জন আব্রাহাম এর উপস্থিতি, ছবিটিকে ভিন্ন মাত্রা দিয়েছে বলে মনে করছেন মুভি বিশ্লেষকরা। পাশপাশি আশুতোষ রানা, ও ডিম্পল কাপাডিয়ার মতো অভিনেতারা, পর্দায় অসামান্য পারফরম্যান্স দেখিয়েছেন।সালমান খানের একটি বিশেষ ক্যামিও রয়েছে ছবিটিতে। যে দৃশ্যটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।শাহরুখ খান ও সালমান খান বলিউডের সবচেয়ে বড় দুই নাম। ক্যারিয়ারের শেষ সময়ে তাদের একত্র উপস্থিতি দর্শকদের মন জয় করার পাশপাশি, ছবিটিকে ব্যবসা সফল হতে ভিন্ন মাত্রা দিয়েছে।অবশ্য ছবি মুক্তির আগে থেকেই রেকর্ড ভাঙা শুরু হয়েছিল। এই সিনেমার অগ্রিম বুকিং শুরু হয়েছিল ২০ জানুয়ারি। কিন্তু ক্রমবর্ধমান টিকিটের চাহিদার কারণে, হল মালিকেরা সকালের স্ক্রিনিং বাড়াতে বাধ্য হন। এখন সকালের শো তেও হাউজফুল থাকছে হল গুলো।যদিও কট্টর হিন্দুত্ববাদীদের বয়কটের মুখে শঙ্কায় ছিল পাঠান সিনেমার সাফল্য। বিকিনি বিতর্কে একপ্রকার নিম্নমুখী হয়েছিল ছবিটির প্রচারণা। কিন্তু সব বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে গোয়েন্দা ঘরনার সিনেমাটি।এদিকে সর্বশেষ ছবি গুলোতে খুব একটা সফলতা পাননি কিং খান। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল জিরো'র মত সিনেমা। শেষ পর্যন্ত পাঠান দিয়েই নায়ক হিসেবে কামব্যাক করলেন শাহরুখ। তাই ছবি নিয়ে মাতামাতিও ছিল চোখে পড়ার মতো।পাঠান ছাড়াও চলতি বছর মুক্তি অপেক্ষায় রয়েছে তার আরও দুটি ছবি। ‘পাঠান’-এর পাশাপাশি ‘জাওয়ান’ এবং ‘ডানকি’-র ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ১লা ফেব্রুয়ারি ‘জাওয়ান’-এর পরবর্তী শিডিউলের শুটিং শুরু করবেন শাহরুখ। এই লটে কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং সারবেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad