Ad

নাটকে অভিনয় ছেড়ে দিচ্ছেন মেহজাবিন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (9)
Durbin News

সোশ্যাল মিডিয়ায় ভেসে বেরাচ্ছে হালের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর অভিনয় ছেড়ে দেয়ার খবর। সত্যি কি নাটক থেকে চিরতরে বিদায় নিচ্ছেন সবার প্রিয় এই অভিনেত্রী? এ নিয়ে দর্শকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে মেহজাবিন অভিনীত ওয়েব সিরিজ ‘দ্যা সাইলেন্স’ এর প্রিমিয়ার শো। সেখানে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারের নাটক ছেড়ে দেয়া প্রসঙ্গে কথা বলেন তিনি। মূলত, নতুনদের জায়গা করে দিতেই অভিনয় কমানোর কথা বলেন এ অভিনেত্রী। তিনি জানান, তারাই যদি সবসময় অভিনয় করতে থাকেন, তাহলে নতুনরা সুযোগ পাবে না। একটা সময় পর নিজের জায়গা ছেড়ে, অন্যদের জন্যেও জায়গা করে দিতে হয়। এটাই নিয়ম। নতুন প্রজন্মের অনেকেই এখন ভালো কাজ করছে। তাই তিনি মনে করেন, তাদেরও সুযোগ দেয়া উচিত। সামনে আরও অনেক ভালো করার জন্য, নতুনদের শুভকামনা জানাতেও ভুলেননি নাটকের এই প্রিয় মুখ। নাটক ছাড়া প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, তিনি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলেননি। তিনি নাটকেরই মেয়ে। অভিনয় করাটাই তার একমাত্র পেশা। দশ বছরের বেশি ধরের মিডিয়ায় কাজ করছেন তিনি। তবে নাটকে অভিনয়ের পরিমাণটা, আগের চেয়ে কমানোর ইঙ্গিত দেন মেহজাবিন। এ ব্যাপারে তিনি জানান, এখন থেকে শুধু ভাল স্ক্রিপ্ট পেলেই কাজ করবেন। এ প্রজন্মের মেধাবী নির্মাতারা যেমন তাকে নিয়ে কাজ করতে আগ্রহী, তেমনি অনেক সিনিয়র নির্মাতারাও তাকে নিয়ে কাজ করতে চান সবসময়। এত চাহিদা থাকা সত্ত্বেও, মেহজাবিন এখন অনেক ভেবে চিন্তে কাজ করার সিদ্ধান্ত নেন। গত বেশ কয়েক বছর ধরে, অভিনয়ে নিজেকে ভেঙ্গে চুড়ে, এক নতুন রূপে প্রতিষ্ঠা করেছেন তিনি। ভালোবাসা দিবস উপলক্ষে এ অভিনেত্রী মাত্র একটি নাটকে অভিনয় করেছেন। মেহজাবিন জানান, পুরো ফেব্রুয়ারি জুড়ে তাকে শুধু 'সাইলেন্স'- ওয়েব সিরিজেই দেখা যাবে। নাটকে হঠাৎ অভিনয় কমিয়ে দেয়ায় ইদে তার নতুন নাটক আসবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ইদ আসতে অনেক দেরি। তাই এখনই কিছু জানাতে পারছেন না। টেলিভিশন নাটকের বাইরে, অনলাইন ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউব নাটকেও তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। অপূর্ব এবং আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন অসংখ্য জনপ্রিয় নাটকে। ইতিমধ্যে এই দুই নায়ককে ইউটিউব নাটকে কম অভিনয় করতে দেখা যায়। ওটিটি কিংবা সিনেমার মত বড় পরিসরের দিকেই ঝুঁকছেন তারা। অনেকের ধারনা, তাদের বাইরে জুটি ভেঙে কাজ করলে দর্শকের কাছে গ্রহনযোগ্যতা হারাতে পারে মেহজাবিন। তাই তিনিও ইউটিউব ভিত্তিক নাটকে অভিনয়ের মাত্রা কমিয়ে দিয়েছেন। তবে তাকেও এখন ওটিটি ওয়েব সিরিজের প্রতি বেশি ঝুঁকতে দেখা যাচ্ছে। এসব ওয়েব সিরিজের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তারকাদের পারিশ্রমিকের অংকটাও বেশি। আর তাই অন্যান্য তারকাদের মত মেহজাবিনও ছুটছেন এ পথেই।বর্তমানে নাটকের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নেন মেহজাবিন। গেলো বছরই পারিশ্রমিক একধাপ বাড়িয়েছিলেন তিনি। সারা বছর জুড়েই ব্যস্ত শিডিউলের মধ্যে থাকতে হয় তাকে। এরমাঝেও বছরের বিভিন্ন সময়, দেশ-বিদেশে বিলাসবহুল ভ্রমনে অবকাশ যাপন করতে দেখা যায়। নির্মাতা আদনান আল রাজিবের সাথে প্রেম নিয়েও আলোচনায় ছিলেন তিনি। আমেরিকা কিংবা মেক্সিকোর সমুদ্র সৈকতে, তাদের একসাথে অবকাশ যাপনের খবরও বেশ ভাইরাল হয়। তবে কবে বিয়ে করবেন এ জুটি সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কয়েক দিন আগেই ফেসবুকে মেহজাবিনের "আমি আর কত দিন চুপ থাকবো" স্ট্যাটাসটি নিয়ে তুমুল জল্পনা কল্পনা শুরু হয় ভক্তদের মাঝে। স্ট্যাটাসটি অনেকে তার ব্যক্তিগত জীবন সংক্রান্ত মনে করলেও, "সাইলেন্সে'র প্রমোশনের জন্যই সেই স্ট্যাটাসটি দেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad