টলিউডের সবচেয়ে চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাকে ঘিরে সমালোচনা যেনো শেষ হয় না।
সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেছেন তিনি । আর তাতে আবারো ভাইরাল টলিউডের এই সুন্দরী।
৩০ জানুয়ারি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা ছবি তে দেখা যায়, কাঠের মেঝেতে যোগাসনের ম্যাট। আর সেখানে বসে আছেন শ্রাবন্তী।
ছবিতে শ্রাবন্তী ছিলেন জিমের পোশাকে। তার পরনে ছিলো ডিপ নীল রঙের ট্রাউজার ও একই রঙের টি-শার্ট। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন -"মজা শুরু করা যাক"
জিম লুকের এমন ছবি শেয়ার করায় কটাক্ষের স্বীকার হয়েছেন শ্রাবন্তী। কেউ তাকে বুড়ি বলছে, আবার কেও বলছে এমন সেজেগুজে কেউ জিমে আসে নাকি?
আবার বসার ভঙ্গির কারনেও কটাক্ষের স্বীকার হয়েছেন তিনি। তবে শ্রাবন্তী কারো মন্তব্যেরই কোন উত্তর দেন নি।
নিজের সৌন্দর্য ধরে রাখতে বরাবরই সচেতন এই অভিনেত্রী। ওজন বেড়ে যাওয়ায় হাসির পাত্র হতে হয়েছে তাকে । আর তাইতো নিজেকে ফিট রাখতে শরীরচর্চা শুরু করেছেন তিনি।
শোনা যায়, এই জিমের ট্রেনারের সঙ্গে নতুন করে প্রেমে মজেছেন শ্রাবন্তী।
নতুন বছরে নিজেকে কাজের জন্য তৈরি করছেন তিনি । যদিও ২০২৩ শুরু থেকেই তাঁর জন্য স্পেশাল।
কেননা নতুন বছরের শুরুতেই শ্রাবন্তী অভিনীত মুভি ‘কাবেরী অন্তর্ধান’ রিলিজ করেছে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
শুধু তাই নয়, এবার হলিউড অভিনেতার সঙ্গেও কাজ করবেন শ্রাবন্তী। ব্রিটিশ তারকা টম কুলস্টনের সঙ্গে ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে জুটি বাঁধছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।
সিরিয়াল কিলিংয়ের গল্পের উপর নির্মিত এই ছবির চিত্রনাট্য। শ্রাবন্তী ছাড়াও এতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা। পুরো ছবির শুটিং হয়েছে লন্ডনে।
টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বলা হয় শ্রাবন্তীকে ।
তিনটি বিয়ে করলেও কোনো সংসারই টেকেনি এই নায়িকার।
তার প্রথম স্বামী নির্মাতা রাজিব বিশ্বাস। দ্বিতীয় স্বামী মডেল কৃষাণ ব্রজ। তৃতীয় স্বামী রোশন সিং। সবার সাথেই বিচ্ছেদ হয়েছে।
কিছুদিন আগে অভিরুপের সঙ্গে শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিলো। কিন্তু অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেও নাকি সম্পর্কে ইতি টেনেছেন এ নায়িকা।
এরই মাঝে নতুন প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে।
শ্রাবন্তী টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন অভিনেত্রী। ব্যাক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থাকেন এই অভিনেত্রী।
কখনো নতুন প্রেম কখনো বিয়ে আবার কখনো ছেলের সঙ্গে হট লুকে ছবি শেয়ার করা নিয়ে সমালোচনায় পড়েন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকলেও তাঁর অভিনয় ক্যারিয়ার ঈর্ষনীয়। টলিউড ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি।
দাম্পত্য জীবন, বিচ্ছেদ, প্রেম, বিয়ে,সব কিছুতেই খোলামেলা শ্রাবন্তী । সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই ছবিতে দেখা যায় তার নিত্যদিনকার খবর।
কখনো মালদ্বীপ,কখনো থাইল্যান্ড আবার কখনো দুবাইয়ে যাচ্ছেন। কখনো বা জিমে ঘাম ঝড়াচ্ছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পান থেকে চুন খসলেই সমালোচনায় পড়েন শ্রাবন্তী। তবে সেসব সমালোচনায় পাত্তা দেন না তিনি। সবসময় রোম্যান্টিক মুডে থাকেন টলিপাড়ার এই নায়িকা।