বিনোদন


ব্যাংকে কাড়ি কাড়ি টাকা থাকলে বিয়ে করতে পারবেন রাইমা সেনকে!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার

ব্যাংকে কাড়ি কাড়ি টাকা থাকলে বিয়ে করতে পারবেন রাইমা সেনকে!

৪৩ বছর বয়সে এসে বিয়ের বাসনা! সুপাত্র খুঁজছেন সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন! এত সুন্দরী অভিনেত্রী হয়েও কেন বিয়ে করছেন না রাইমা, এ নিয়ে আগ্রহের শেষ নেই। 

গেল কয়েক বছর ধরেই রাইমার প্রেম ও বিয়ে নিয়ে মুখরোচক নানা সংবাদ বেরিয়েছে গণমাধ্যমে। তবে অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছেন তিনি। আর এতেই সরগরম নেটদুনিয়া! 

রাইমা সেনকে আপনিও পেতে পারেন যদি আপনি ভালো মানুষ হন এবং আপনার ব্যাংকভর্তী টাকা থাকে!  

বিয়ের জন্য কেমন পাত্র চান', এমন প্রশ্নের উত্তরে খোদ রাইমা সেনই বলেন, পাত্র হিসেবে তিনি ভাল মানুষ চান। পাশাপাশি পাত্রকে অবশ্যই ধনী হতে হবে, রাইমা জানান টাকা না থাকলে তার চলবে না! 

বাংলা চলচ্চিত্র জগতের মহান নায়িকা সুচিত্রা সেনের নাতিনি হচ্ছেন রাইমা সেন এবং তার মা নায়িকা মুনমুন সেন।

তবে এর বাইরেও রাইমার আরো একটি পরিচয় আছে। আর তা হলো তিনি ত্রিপুরার রাজপরিবারের সদস্য। 

তাই রাইমা এমন এক জন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান, যে তার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে।

এরইমধ্যে ক্যারিয়ারের দুই দশকেরও বেশি সময় পার করে ফেলেছেন রাইমা। বেশ কিছু ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে তিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন।

শুরু থেকেই ছবি বাছাই নিয়ে বেশ খুঁতখুঁতে ছিলেন মুনমুন কন্যা। হাতে গোনা কিছু বাণিজ্যিক সিনেমাতে অভিনয়ের পরই সরে আসেন, একটু ভিন্ন ধারার ছবিতে।

অন্যধারার ছবিতে বরাবর হিট তিনি। সংলাপ না বলেও চোখ দিয়েই অনেক কিছু বলে দেন রাইমা।

২০১২ থেকে ২০১৬ পর্যন্ত অনেকগুলো বাংলা সিনেমায় দেখা যায় তাঁকে। এর মাঝে কখনও বোল্ড দৃশ্যে কখনও আবার সাহিত্য নির্ভর গল্পের চরিত্র হয়ে বাজিমাত করেছেন।

এরপর ধীরে ধীরে অভিনয় কমিয়ে দেন। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজেকে নতুনভাবে হাজির করতেই এ বিরতি নেন তিনি।

রাইমার এই বিরতি যে ছিল হিন্দি সিনেমা ও সিরিজে কাজের জন্য, সেটা বোঝা যায় পরে। গত কয়েক বছরে বেশ কয়েকটি হিন্দি সিনেমা ও সিরিজে কাজ করেছেন তিনি।

বর্তমানে হিন্দি এবং বাংলা উভয় ইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে বেশি কাজ করার চেয়ে ভাল কাজ করাই তাঁর লক্ষ। 

তাই খানিকটা বেছে বেছে সিনেমা করতেই পছন্দ করেন রাইমা সেন। তবে পর্দায় উপস্থিতি কম হলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর নিত্য উপস্থিতি। 

নেটদুনিয়ার হট সেনসেশন রাইমা সেনকে নিয়ে নতুন করে বলার অপেক্ষা আর থাকে না। প্রতিটা ফ্রেমেই থাকে এক বিশেষত্বের ছোঁয়া।

ক্যামেরার ফ্রেমে পার্ফেক্ট লুকে সকলের নজর কাড়তে তিনি সিদ্ধ হস্ত। টান টান ফিগারে রূপের ছটায় তিনি সবসময়ই বোল্ড, সবর্দাই তাঁকে পাওয়া এক স্টানিং লুকে।

এ সুন্দরী অভিনেত্রীর কাজ ছাড়াও তার বাস্তব জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। বিশেষ করে তার বিয়ের খবর শোনার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

রাইমা নিজে অবশ্য বিয়ে নিয়ে এতোটা সিরিয়াস নয়। এবার বিয়ে করার কথা বললেও এর আগে তাকে অনেকবারই বলতে শোনা গেছে যে 'তিনি সিঙ্গেল লাইফে অনেক সুখি রয়েছেন।

নিজের স্বাধীনতায় হস্তক্ষেপ করা কারোর পছন্দ করেন না তিনি। তাই কেন তিনি বিয়ে করছেন না সে বিষয়ে তিনি কাউকে উত্তর দিতে বাধ্য নন। শুধুমাত্র তার অভিভাবকদের ছাড়া।'
 
আপাতত নিজের নতুন ওয়েব সিরিজ় ‘রক্তকরবী’র প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বাংলা সিরিজ়ের পাশাপাশি তাঁর অভিনীত তামিল ছবিও এখন মুক্তির অপেক্ষায়।






জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।