Ad

৩০ কেজি ওজনের শাড়ি ও তিন কোটির গয়নায় সামান্থার চমক!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
IMG-20230203-WA0078
Durbin News

৩০ কেজি ওজনের শাড়ি আর ৩ কোটি টাকার গয়না পরে ফের আলোচনায় দক্ষিণি হট স্টার সামান্থা! এ নিয়ে সরগরম বিনোদন দুনিয়া! এই ভারী সাজসজ্জা করতে গিয়ে সামান্থাকে বেশ বেগ পোহাতে হয়েছে, কারণ এক দু ঘন্টার জন্য হলেও সমস্যা ছিলো না। এই পোশাক সামান্থাকে পড়তে হয়েছে টানা ১ সপ্তাহ! একটি শুটিং এর দৃশ্যের স্বার্থেই সামান্থাকে এই চ্যালেঞ্জ নিতে হয়েছে। এত ভারী পোশাক পরে পারফর্ম করা সামান্থার জন্য অত্যন্ত কঠিন হলেও চরিত্রের প্রয়োজনেই নাকি এটা করতে হয়েছে এই সাউথ সেনসেশনকে! সামান্থার চরিত্রের নাম শকুন্তলা যার জন্য এতো কিছু! আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গুণশেখরের পরিচালিত ‘শকুন্তলম’ সিনেমা। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘শকুন্তলাম’ ছবির ট্রেলার। পুরো ট্রেইলারের বিভিন্ন অংশে নানা লুকে ধরা দিয়েছেন সামান্থা।প্রকৃতির কোলে হরিণ, ময়ূর এবং নানা পাখির মধ্যে বসা শকুন্তলারূপী সামান্থাকে অপার্থিব মনে হচ্ছিল। ছবিতে কখনো রাজকুমারীর বেশে, কখনো সাদা শাড়ি, ফুলের ও সোনার গহনা জড়ানো অবস্থায় দেখা যায় তাকে।জানা গেছে, এ ছবির একটি দৃেশ্যর জন্যই নাকি ৩০ কেজি ওজনের শাড়ী পরতে হয়েছিলো অভিেনত্রীকে। শুধু তাই নয়, শাড়ীর পাশাপাশি ভারী গয়নাও পরে থাকতে হয়েছে সামান্থাকে যার দাম প্রায় তিন কোটি রুপি।এদিকে ট্রেলার প্রকাশের পর সামান্থার রূপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিভিন্ন আলোচনা-সমালোচনা।কেউ কেউ বলছেন, সামান্থার নাকি জৌলুস কমেছে। আবার কেউ বলছেন আগের মতো রূপ নেই তাঁর। যদিও এসব কথায় কষ্ট পেলেও চুপ থাকেননি তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন তিনি।'শকুন্তলাম' ছবিতে সামান্থার বিপরীতে 'দুষ্মন্ত' চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেব মোহনকে।প্রধান জুটি ছাড়াও, অভিনেতা মোহন বাবু, গৌতমী, অদিতি বালান, এবং অনন্যা নাগাল্লাকে পার্শ্ব চরিত্রে দেখা যাবে।অন্যদিকে এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের ৬ বছর বয়সি মেয়ে আল্লু আরহারও! ছবিটি পৌরানিক কাহিনি নির্ভর। এতে সাসপেন্সের পাশাপাশি হাস্যরসও থাকবে বলে জানা গেছে। থাকছে অত্যাধুনিক VFX থেকে 3D ভার্সনও।সবমিলিয়ে ধারণা করা হচ্ছে, দর্শকদের অন্যরকম সিনেমার স্বাদ দিতেই আসছে সামান্থার ‘শকুন্তলম’।এখন শুধু পর্দায় এই ছবি মুক্তি পাওয়ার অপেক্ষা। জানা গেছে, তামিল, তেলেগু, কন্নাড়, মালায়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এটি। বলা বাহুল্য, মুক্তির আগেই রীতিমতো নেটদুনিয়ায় চর্চায় এই ছবি।স্বাভাবিকভাবেই গত বছরটি নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন সামান্থা। বিশেষ করে ওই বছরই শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলে।এই জটিল রোগের কথা সামান্থা নিজেই জানিয়েছিলেন। এর জন্য দীর্ঘদিন অভিনয় থেকেও দূরে ছিলেন তিনি তারপর থেকেই সামান্থাকে নিয়ে নানা মহলে নানা কথা। কখনও জানা গিয়েছে, তিনি কাজ ছেড়ে দিচ্ছেন। আবার কখনও শোনা গিয়েছে, খুব বেছে বেছে কাজ করছেন কিংবা হাতছাড়া হয়ে যাচ্ছে সিনেমা।কিন্তু শেষ পর্যন্ত সবার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুস্থ হয়ে ধামাকা নিয়েই ফিরেছেন সামান্থা। চুক্তিবদ্ধ হচ্ছেন একের পর এক সিনেমায়।শুনা যাচ্ছে, 'শুকন্তলাম' ছাড়াও সম্প্রতি আরো একটি কাজে হাত দিয়েছেন সামান্থা। ভারতের 'সিটাডেল' ইউনিভার্সে সামান্থাকে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। তিনি অ্যামাজন প্রাইম ভিডিওর সিটাডেল-স্ক্রীন শেয়ার করেবেন ভারুণ ধাওয়ানের সঙ্গে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে এ সিনেমায় সামান্থার লুক। যেখানে দেখা যায়, অভিনেত্রীর‌ পরনে কালো জ্যাকেট, জিন্স আর সানগ্লাস! সবশেষ ‘যশোদা’ সিনেমাতে দেখা গিয়েছিল ভারতের এই নাইকাকে। যেখানে নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি একেবারেই ভিন্ন অবতারে প্রেক্ষাগৃহে হাজির হন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad