Ad

রানীর বেশে নজর কেড়েছেন নোরা ফাতেহি।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (17)
Durbin News

বোল্ড এবং বিউটিফুল যদি কাউকে বলতেই হয় তাহলে চোখ বন্ধ করে বলতে হয় বলিউড আইটেম গার্ল নোরা ফাতেহি! কেবল নাচের ছন্দেই তিনি ভক্তদের আপ্লুত করেন না, বরং তাঁর ফ্যাশনের সেন্সও মন জয় করে ভক্তদের। বলি পাড়ায় তার টাইট ফিট পোশাক নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে। এবার রাজকীয় সাজে আবারো ভক্তদের কুপোকাত করলেন মরোক্কান এই সুন্দরী।সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কালো ও সোনালি রঙের মনোকিনিতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। আর তা নিয়েই এখন সরগরম সোশ্যাল মিডিয়া। ছবিতে দেখা যায়, পোশাকের সাথে মিলিয়ে চুলও সোনালি রঙে রাঙিয়েছেন তিনি।আর সেই সাথে ম্যাচিং করে মাথায় সোনালি রঙের মুকুট, পায়ে সোনালি রঙের জুতাও পরেছেন।নুড রঙের লিপস্টিকে পোশাকের সঙ্গে সাজটা ছিলো একেবারে ছিমছাম। তাঁর সাজপোশাক দেখে মুগ্ধ নেটাগরিকরা।তাঁকে দেখে কোনও ভাবেই যেন চোখ ফেরানোর উপায় ছিলনা। দেখতে পুরোপুরি রানীর মতোই দেখাচ্ছিলো তাকে। মূলত দুবাইভিত্তিক একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্যই এমন লুকে ফটোশুটে অংশ নেন নোরা ফাতেহি। তবে এবারই প্রথম নয়, এর আগেও ফ্যাশন স্টেটমেন্টের জন্য আলোচনায় এসেছিলেন নোরা। কখনো শাড়িতে, কখনো ব্রাইড লুকে আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে স্বর্গের অপ্সরা রূপে ধরা দিয়েছেম নোরা! পশ্চিমা পোশাক ও গ্ল্যামারাস মেকাপে নোরার সাবলীল সৌন্দর্যের ভক্ত আছেন অনেকেই। তবে পশ্চিমা পোশাকের পাশাপাশি প্রায়ই শাড়িতেও দেখা যায় আবেদনময়ী নোরাকে। এছাড়া ভ্রমনের সময় একেবারেই ক্যাজুয়াল থাকতে পছন্দ করেন নোরা। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল ঘুরলেও পাওয়া যাবে ভ্রমণের সময়কার সব ক্যাজুয়াল লুকের ছবি।স্কার্ট, গাউন বা মিডি ড্রেসেও প্রায়ই দেখা যায় এই ডান্স কুইনকে। এছাড়া সারারা, ঘারারা বা আনারকলির সঙ্গে ন্যাচারাল মেকআপ ভীষন পছন্দ এই সুন্দরী নৃত্যশিল্পীর।উল্লেখ্য কানাডা থেকে এসে বলিউডে পা রাখেন মরোক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহি। অভিনয় ও নাচ করতেই ভালবাসেন তিনি।বিজ্ঞাপন হোক বা সিনেমার চরিত্র, কিংবা মডেলিং অথবা রিয়েলিটি শো এর বিচারক, সব জায়গায় এখন নোরাই দ্যুতি ছড়াচ্ছেন।তবে অভিনয়ের চেয়ে নাচ নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। বলিউডে আইটেম ডান্স মানেই এখন নোরা ফাতেহি। তাঁর নাচের মুভ থেকে শুরু করে পর্দায় উপস্থাপনা, এক কথায় নজর কাড়ে লাখো কোটি ভক্তের।তবে নোরার এই যাত্রা এতোটা সহজ ছিলো না। এর জন্য নানা পথ পাড়ি দিতে হয়েছে তাকে। প্রথম থেকেই তিনি পরিবারের কাউকেই পাশে পাননি। মাত্র ৫ হাজার টাকা নিয়ে ভারতে এসেছিলেন নোরা। ভারতে প্রতিষ্ঠিত হতে শুরুর দিকে অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে। এক পুরনো সাক্ষাৎকারে নোরা জানিয়েছিলেন, কঠোর পরিশ্রম করে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন। তবে সেসব এখন অতীত। বর্তমানে নোরার সম্পদের পটিমাণ প্রায় ৩০ কোটি টাকার মত। নোরার জীবনযাপনও বেশ বিলাসবহুল। বাড়ি, গাড়ি থেকে হাতে দামী ব্যাগ- তাঁর জীবনযাত্রা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে যে কারোরই।অবশ্য বর্তমান সময়টা খুব একটা ভালো কাটছে না নোরা ফাতেহির। ২০০ কোটির আর্থিক প্রতারণা মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে তার নামও জড়িয়েছে।এমনকি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তথা ইডির পক্ষ থেকে নোরার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। আর সে কারণে এখন নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad