Ad

বিয়ের জন্য কেন ধনকুবেরদেরই বেছে নেন বলিউড সুন্দরীরা?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

বিয়ের জন্য পাত্র বাছাইয়ের ক্ষেত্রে চিত্তশালীদের চেয়ে যেন বিত্তশালীদেরই বেশি পছন্দ বলি অভিনেত্রীদের।শ্রীদেবী থেকে শুরু করে আনুষ্কা শর্মা, অনেক বলিউড অভিনেত্রীই স্বামী হিসেবে বেছে নিয়েছেন ধনকুবেরদের।যাদের কেউ হাজার কোটি টাকার মালিক, কেউ ব্যবসায়ী, কেউ জনপ্রিয় ক্রিকেটার আবার কেউ সিনেমার প্রযোজক।২০০৯ সালে কোটিপতি ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউড সুন্দরী শিল্পা শেঠি।রাজ কুন্দ্রার মোট সম্পত্তির পরিমাণ শুনলে চমকে উঠবেন অনেকেই। মোট ৩৫০ মিলিয়ন ডলারের মালিক তিনি।বিয়ের পর নিজের মুম্বইয়ের বিপুল পরিমাণ সম্পত্তি, বাড়ি-ফ্ল্যাট স্ত্রী শিল্পার নামে লিখে দেন রাজ কুন্দ্রা।শিল্পার সঙ্গে প্রথম দেখার সময়ে বিবাহিত ছিলেন রাজ। সে কথা জানতেন শিল্পাও। নিজের প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েই তাকে বিয়ে করেন রাজ।শিল্পা অবশ্য শুরুতেই রাজকে জানিয়েছিলেন তাদের সম্পর্ক টিকবে না। তারপরও কেন বিয়ের পিঁড়িতে বসলেন তিনি?- তা নিয়ে আলোচনা সমালোচনাও কম হয় নি।অনেকের ধারণা, রাজের কোটি কোটি টাকার সম্পত্তির লোভ সামলাতে পারেন নি শিল্পা।২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা বালান।সিদ্ধার্থ রায় কাপুর ইউটিভি মোশন পিকচার্সের প্রধান প্রযোজক। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯০ কোটি টাকা ..বিদ্যার আগে আরো দুইবার বিয়ে করেন সিদ্ধার্থ রায় কাপুর। তারপরও তার তৃতীয় স্ত্রী হতে রাজি হওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিলো বিদ্যাকে।অবশ্য সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে বর্তমানে স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি।বলিউডের অন্যতম হিট জুটি আনুশকা-বিরাট কোহলি। নিজ নিজ ক্ষেত্রে তাদের দু'জনেরই সাফল্য আকাশচুম্বী।আনুষকা যেমন নিজের অভিনয় দিয়ে বলিউড মাতান, তেমনি ক্রিকেট মাঠে ব্যাট হাতে,রাজা কোহলি।বিশ্বে সবথেকে ধনী ক্রিকেটারদের তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেট দলের এ প্রাক্তন অধিনায়কের।ভারতীয় ক্রিকেট বোর্ডের এ গ্রেডে চুক্তিবদ্ধ হওয়ায় প্রতিবছর কয়েক কোটি টাকা উপার্জন করেন। এছাড়া বিজ্ঞাপন এবং ইনভেস্টমেন্ট থেকেও মোটা অংকের টাকা উপার্জন করেন তিনি।৯০-এর বলিউড হার্টথ্রব জুহি চাওলা। ১৯৯৫ সালে দ্বিতীয় স্ত্রী হিসেবে জয় মেহেতা নামে স্বনামধন্য এক ব্যবসায়ীকে বিয়ে করেন। জয়ের তুলনায় জুহি তখন নিতান্তই বালিকা।অন্যদিকে জয় বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক। তার ব্যবসার পরিধি শুধু দেশেই নয়, বরং আফ্রিকা, কানাডা ও মার্কিন মুল্লুকেও বিস্তৃত।যেকারণে প্রথম প্রথম জয়কে ‘বুড়ো লোক’ আর জুহিকে ‘অর্থলোভী’ বলে নানা মন্তব্য করে সমালোচকরা।কিন্তু সবার মুখ বন্ধ করে দুই যুগেরও বেশি সময় ধরে একসাথে রয়েছেন তারা। প্রমাণ করেছেন যে, কেবল টাকার লোভেই জয়কে বিয়ে করেন নি জুহি।২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম কাপুর এবং আনন্দ আহুজা। আনন্দ আহুজা ভারতের নবীন প্রজন্মের ব্যবসায়ীদের মধ্যে খুবই প্রসিদ্ধ।শাহি এক্সপোর্টস নামে এক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আনন্দ। দিল্লিতে রয়েছে তার একটি বিলাসবহুল বাড়ি।এ ছাড়া ভারতে নাম করা সব ব্র্যান্ডের স্নিকার্সের আমদানির ব্যবসাও রয়েছে তাঁর। সব মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার কোটি টাকারও বেশি।বর্তমানে এক পুত্র নিয়ে ধনকুবের স্বামীর সঙ্গে বেশ বিলাসী জীবনই কাটাচ্ছেন এ বলিউড সুন্দরী।বলিউডের সবচেয়ে জনপ্রিয় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের চেয়ারম্যান ও অন্যতম শেয়ারহোল্ডার আদিত্য চোপড়া। বিপুল পরিমাণ সম্পত্তির মালিক তিনি।২০১৪ সালে আদিত্যর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রানি মুখার্জি। যেটি রানীর প্রথম বিয়ে হলেও আদিত্যের ছিলো দ্বিতীয় বিয়ে।যে কারণে 'টাকার লোভে বুড়োকে বিয়ে করেছেন' এমন সমালোচনার মুখেও পড়তে হয়েছিলো রানিকে।অবশ্য বিয়ের পর থেকে নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছেন রানি। এমনকি প্রচারের আলো থেকে দূরে রেখেছেন মেয়ে আদিরাকেও।বলিউডের আরেকজন নামী প্রযোজক-পরিচালক বনি কাপুরকে বিয়ে করেছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী।প্রয়াত এ অভিনেত্রী ছিলেন বনির দ্বিতীয় স্ত্রী। প্রথমদিকে শ্রীদেবী ছিলেন বনি কাপুরের প্রথম স্ত্রী মোনার ভাল বন্ধু। কিন্তু টাকার জন্য নিজের বন্ধুর সতীন হতেও দ্বিধাবোধ করেন নি তিনি।বলি পাড়ার আলোচিত সুন্দরী অভিনেত্রী সানা খান। ২০১৯ সালে হঠাৎ রুপালি পর্দার ঝলমলে দুনিয়ার দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নেন তিনি।অভিনয় জগতকে বিদায় জানানোর দেড় মাস পরই গুজরাটের এক মুফতি আলেমকে বিয়ে করেন তিনি।মুফতি আনাস সাইয়্যিদ নামক সে আলেমের রয়েছে হীরের ব্যবসাও। সমালোচনাকারীরা অনেকেই বলেন, সানা চালাকি করে আনাসকে বিয়ে করেছেন, যাতে তার টাকায় বিলাসবহুল জীবন কাটাতে পারেন৷মূলত শুধু গ্ল্যামার আর অভিনয়ই নয়, টাকা-পয়সাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলিউড অভিনেত্রীদের কাছে।সেক্ষেত্রে জীবনসঙ্গী হিসেবে ধনকুবেররাই তাদের কাছে প্রাধান্য পায়। কেননা, ধনকুবেরদের বেশিরভাগরেই জীবনধারা নিরাপদ হয়। এছাড়া বিলাসী জীবনের নিশ্চয়তা তো রয়েছেই!

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad