Ad

চুটিয়ে প্রেম করছেন আরোহী মিম ও মিরাজ খান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
hqdefault
Durbin News

চুটিয়ে প্রেম করছেন আরোহী মিম ও মিরাজ খান। প্রেমিক প্রেমিকা পরিচয় ছাড়িয়ে শীঘ্রই হয়ে উঠতে যাচ্ছেন স্বামী স্ত্রী। এমন নানারকম গুঞ্জন ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়।এসব বিষয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন দুজনে। প্রেমের গুঞ্জন কতটুকু সত্য, ভক্তদেরকে জানিয়েছেন সেটি। মিরাজ বা আরোহী একজন আরেকজনকে প্রেমের প্রস্তাব দিলে কি করবেন, সেটিও প্রকাশ্যে এনেছেন।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে দারুণ জনপ্রিয় জুটি আরোহী মীম এবং মিরাজ খান। পর্দায় তাদের দুর্দান্ত প্রেমের রসায়ন দেখে মুগ্ধ হোন দর্শক।অভিনয়ের বাইরেও দারুন জমে উঠেছে মীম ও মিরাজের সম্পর্ক। বাস্তব জীবনেও সব জায়গায় একসাথে দেখা যায় দুজনকে। শেয়ার করেন নানা রকম দুষ্টু মিষ্টি ভিডিও। এসব দেখে ভক্তদের মনে সৃষ্টি হয়েছে নানারকম প্রশ্ন। সত্যিই তারা প্রেম করছেন কিনা, এ নিয়ে সবার মনে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল। তবে নিজেদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন মিরাজ আরোহী। নিজেকে সিংগেল দাবি করে মিরাজ জানিয়েছেন, আরোহীর সাথে তার প্রেমের কোন সম্পর্ক নেই। তবে তারা দুজন বেশ ভালো বন্ধু। কো আর্টিস্ট হিসেবে আরোহীকে অনেক পছন্দ তার।কাজের সূত্রে বড় একটা সময় কাছাকাছি থাকতে হয় দুজনকে। এছাড়া পর্দায় সবসময় তাদেরকে প্রেমিক প্রেমিকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। এ কারনেই গুঞ্জন সৃষ্টি হয়েছে বলে মনে করেন তরুন এই অভিনেতা। তবে ভালোবাসা দিবসে আরোহী তাকে গোলাপ হাতে প্রেমের প্রস্তাব দিলে, ফিরিয়ে দিবেন না বলে জানিয়েছেন। নিজের ইচ্ছা থাকলেও মায়ের ভয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।আরোহীর সাথে সম্পর্কের বিষয়টি অস্বীকার করলেও, পূর্বের দুটি প্রেমের কথা সবার সামনে এনেছেন উঠতি অভিনেতা মিরাজ খান। দুজনেই তাকে ছেড়ে গিয়েছিল সেই সময়।একই ভাবে আরোহী মিমও নিজেকে সিংগেল দাবি করেছেন। উড়িয়ে দিয়েছেন মিরাজের সাথে তার প্রেমের গুঞ্জনের বিষয়টি। তবে স্বীকার করে নিয়েছেন দুজনের গভীর বন্ধুত্বের কথা।সেই সাথে জানিয়েছেন, মিরাজের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেলে সেটি নিয়ে ভাববেন তিনি। আপাতত উত্তরটি না বোধক হলেও, ভবিষ্যতে পরিবর্তন আসতে পারে।বিয়ের জন্য একই ধরনের মেন্টালিটির ছেলে পছন্দ আরোহীর। সৌন্দর্য্যের চেয়ে তার কাছে মানসিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ। তাই জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চান, যিনি স্ত্রীকে বুঝবেন।ইউটিউব চ্যানেলে প্রচারিত হওয়া শর্টফিল্ম "টিনেজ লাভ" দিয়ে পরিচিতি পান আরোহী মিম ও মিরাজ খান। অল্প সময়ের ব্যবধানেই রাতারাতি দর্শকমহলে জনপ্রিয় হয়ে উঠেন এই ক্ষুদে তারকা জুটি।পরবর্তীতে ‘পালাই পালাই’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেন তারা। এরপর একে একে অভিনয় করেছে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা ছিলেন প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীর ভূমিকায়। নাটক প্রেমীরাও তাদের রসায়ন দারুনভাবে গ্রহন করেছে।গত সপ্তাহেই "দূরবীন ড্রামা" ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মিরাজ আরোহীর নতুন নাটক "অল্প বয়সে বিয়ে"। সেখানে অল্প বয়সী স্বামী স্ত্রীর ভূমিকায় দেখা গেছে তাদেরকে।উঠে এসেছে কম বয়সে সংসার জীবন শুরু করার নানারকম চ্যালেঞ্জ। এটিও দারুণভাবে গ্রহন করেছে দর্শকমহল। মাত্র এক সপ্তাহের মধ্যে ছুয়েছে সাড়ে তিন মিলিয়ন ভিউয়ের মাইলফলক। ভবিষ্যতে সাকিব খানের সাথে অভিনয় করতে চান আরোহী মীম। এছাড়াও প্রিয় অভিনেতার তালিকায় আছেন সিয়াম আহমেদ।অন্যদিকে মিরাজের স্বপ্নের নায়িকা পূজা চেরি। সুযোগ পেলে কাজ করতে চান একসাথে। এছাড়াও সাকিব খানের অনেক বড় ভক্ত তিনি। ঢালিউড সুপারস্টারের অনেক লুক কপি করার চেষ্টাও করেন মিরাজ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad