Ad

দুবাই মাঝ সমুদ্রে ঝড় তুললেন নোরা ফাতেহি!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
noracover
Durbin News

এবার দুবাইয়ের মাঝ সমুদ্রে ঝড় তুললেন নোরা ফাতেহি! জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এই উন্মাদনা! দুবাই সমুদ্রে একটি বিলাসবহুল প্রমোদতরীতে বেলি ড্যান্স করে ফাটিয়ে দিয়েছেন এই লাস্যময়ী বলিউড আইটেম গার্ল! ৬ ফেব্রুয়ারী ৩১ বছরে পা রেখেছেন নোরা।ইয়টে বিদেশী বন্ধুদের সাথে আরবি গানের তালে নেচে দিয়ে রীতিমত হইচই বাঁধিয়ে দিয়েছেন নোরা। এভাবেই নিজের বিশেষ দিনটি রঙিন করেছেন এই বার্থ ডে গার্ল। জন্মদিনে ফ্লোরাল প্রিন্ট টপের সঙ্গে মিনি স্কার্ট পরতে দেখা গেছে তাকে। ইনস্টাতে শেয়ার করা তার ভিডিওতে দেখা গেছে, বেলুন বাঁধা ইয়টে তার সামনে রাখা ছিল জন্মদিনের কেক এবং ফুলের তোড়া। নাচে মত্ত থাকা নোরার সাথে এক পর্যায়ে যোগ দেন বন্ধুরাও। একাধিক সিনেমায় আইটেম গানে কোমড় দুলিয়ে বিনোদন দিয়েছেন নোরা। নিজের সৌন্দর্য আর নাচের কারিশমায় মুগ্ধতা ছড়িয়েছেন অফলাইন ও অনলাইন সকল ধরণের ভক্তদের মাঝেই। বলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় ডান্সিং ডিভা তিনি যার নাচ দেখে বুদ হয়ে যায় পুরো দর্শকমহল। দিন দিন নোরার পার্ফেক্ট ফিগারের ঝলকানিতে মুগ্ধ হচ্ছে সিনে দুনিয়া। একের পর এক ছবি পোস্ট করে ঝড় তুলছেন নেট পাড়ায়। 'সাকি সাকি’ আর ‘দিলবার’ গানের সঙ্গে নেচে সাড়া ফেলে দিয়েছিলেন এই বলি সুন্দরী। ‘সত্যমেব জয়তে টু’ ছবির ‘খুসু খুসু’ গানে নেচেও ঝড় তুলেছেন তিনি। কিন্তু শুরুটা মোটেও মসৃণ ছিল না নোরার। মরোক্কান বংশোদ্ভূত এই সুন্দরীর জন্ম এবং বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলা থেকেই তাঁর অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু প্রথম থেকেই তিনি পরিবারের কাউকেই পাশে পাননি। ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতেন। সেই সময়ই নোরার হৃদয়ে জায়গা করে নিল ‘বলিউডি নাচ’। ঠিক করলেন, বলিউডই হবে তাঁর গন্তব্য।বিনোদন জগতে নিজের নাম লেখাতেই কানাডা থেকে এসেছিলেন ভারতে। স্পষ্ট হিন্দি বলতে পারতেন না নোরা। তাই একাধিক ছবি থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। এরপরই আইটেম ডান্সে ঝোঁকেন তিনি। প্রথম প্রথম কাজ করে টাকা পেতেন না নোরা। এখনও বাকি রয়ে গেছে অনেকের চেক। নিজেকে প্রতিষ্ঠা করতে প্রমাণ করতে হয়েছে বারবার। ২০১৭ সালে প্রথম একক ‘নাহ’ গান দিয়েই কোটি দর্শকের মন জয় করে নেন বলিউডের লাস্যময়ী তারকা নোরা ফাতেহি। এরপর একের পর এক তার নাচের সাথে শরীরের কম্বিনেশন দর্শক-শ্রোতাদের মাতিয়ে রেখেছে। অনেকেই তাঁকে জানিয়েছিলেন নাচ দিয়ে ক্যারিয়ার শুরু করলে সবাই মনে করবেন তিনি আইটেম ডান্সার। তাই নায়িকা হয়ে ওঠা হবে না।কিন্তু তিনি যখন যে সুযোগই পেয়েছেন তা মুহূর্তেই হাতে তুলে নিতেন। দিলবার দিলবার গানের মধ্যে দিয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। এখন নোরা বলিউডের প্রতিষ্ঠিত ডান্সার ও অভিনেত্রী। নিজের যোগ্যতা দিয়ে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি। তবে আইটেম ড্যান্সার হিসেবেই বর্তমান সব থেকে জনপ্রিয় নোরা।গেলো কাতার বিশ্ব কাপেও বিশ্ব মাতিয়েছেন নোরা। বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া'য় তার নাচ ছিল চোখ ধাঁধানো। কালো পোশাকে তাকে কোনো অংশেই পরীর চেয়ে কম সুন্দরী মনে হচ্ছিলো না! ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে আইটেম গার্লকে। সম্প্রতি আন্তর্জাতিক র‌্যাপার নিকি মিনাজের সঙ্গে কোলাবোরেশন করবেন তিনি। তাছাড়া জ্যাক নাইটের সঙ্গে ‘ডার্টি লিটল সিক্রেট’ গানের জন্যও শিরোনামে রয়েছেন অভিনেত্রী। ফ্যাশন সচেতন হিসেবেও খ্যাতি কম নয় তার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad