বিনোদন


১২০০ কোটি আয়ের পথে ছুটছে ‘পাঠান’


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার

১২০০ কোটি আয়ের পথে ছুটছে ‘পাঠান’
বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ ৪ বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন তিনি। তাকে বড় পর্দায় একঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন তার ভক্তরা। কিন্তু দেখা মেলেনি।

২০১৮ সালে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই সিনেমা। এরপরই আড়ালে চলে যান শাহরুখ খান। দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ধরা দিলেন কিং খান। ফিরে এলেন রাজার মতোই।

সিনেমাটি মুক্তির পর কেটে গেছে ১৫ দিন। এখনো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। বলি মুভি রিভিউজ জানিয়েছে, ১৫তম দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৭.৫ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৪৫৩.৭ কোটি রুপি। ১৫তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮৮০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১৩৫ কোটি ১০ লাখ টাকার বেশি। এখন ১২০০ কোটি টাকা আয়ের পথে ছুটছে শাহরুখের ‘পাঠান’।

সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ‘পাঠান’-এর অবস্থান সপ্তম। ভারতের সর্বোচ্চ আয় করা বাকি ছয়টি সিনেমা হলো— দঙ্গল (প্রথম), বাহুবলি টু (দ্বিতীয়), ট্রিপল আর (তৃতীয়), কেজিএফ টু (চতুর্থ), সিক্রেট সুপারস্টার (পঞ্চম), বজরাঙ্গি ভাইজান (৬ষ্ঠ)।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। 




জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।