

বলিউড তারকাদের মন দেয়া নেয়া চলে হিসেব ছাড়া। পোশাক আশাকের মতই প্রেমিক- প্রেমিকা পরিবর্তন করতে দেখা যায় তাদের। সিদ্ধার্থও এক্ষেত্রে ব্যাতিক্রম নয়। জীবন সঙ্গী হিসেবে কিয়ারা আদবানিকে বেছে নেয়ার আগে, তার জীবনে প্রেম এসেছিলো একাধিকবার। ক্যারিয়ারের শুরুতে "স্টুডেন্ট অফ দ্যা ইয়ার"- সিনেমায়, জুটি বেঁধে অভিনয় করেছিলেন সহ অভিনেত্রী আলিয়া ভাটের সাথে। এরপর তাদের দুজনের প্রেমের কথা তো সবারই জানা। দেখতে সুদর্শন এ অভিনেতার প্রেমে কেবল সাধারণ দর্শকরাই যে পড়েন তা নয়। তারকাদের বেলায়ও ছিলো তার প্রতি দূর্বলতা। শুরু থেকেই আলিয়ার কথা-বার্তায় সিদ্ধার্থের জন্য অনুভুতির ইঙ্গিত পাওয়া যেত। কিন্তু সিদ্ধার্থ সেদিকে মোটেও নজর দিতেন না। কিন্তু শেষ পর্যন্ত ২০১৫ সালে 'কাপুর এন্ড সন্স' সিনেমার সেটে তাদের প্রেম পুরোপুরি ভাবে জমে উঠে। দুজনের সম্পর্ক ভালই চলছিলো। হঠাৎ করেই সিদ্ধার্থের সাথে আরেক নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের ঘনিষ্ঠতার খবর ছড়াতে শুরু করে। তখনই সিদ্ধার্থের আর আলিয়ার মাঝেও দূরত্বটা বেড়ে যায়। এক সময় দুজনে তাদের সম্পর্ক সামনে আর না আগানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে আলিয়ার কাছে থাকা পোষা বিড়াল এডওয়ার্ড তার সবচেয়ে প্রিয়। আর এই বিড়ালটি উপহার পেয়েছিলেন প্রাক্তন প্রেমিকের কাছ থেকেই। সিদ্ধার্থ অবশ্য একবার বলেছিলেন, প্রাক্তনের কাছ থেকে কিছু ফিরিয়ে নিতে চাইলে, তাকে দেয়া পোষা প্রাণীটাই তিনি নিতেন। তবে রানবীর কাপুরের সাথে নতুন করে জীবন শুরু করার পরেও, প্রাক্তনের দেয়া উপহার কে এখনো যেভাবে আগলে রেখেছেন, তাতে অনেকের ধারনা 'তাহলে কি পুরোনো প্রেমের স্মৃতি এখনো ভুলতে পারেনি আলিয়া'! পরবর্তীতে জ্যাকুলিন এবং সিদ্ধার্থকে প্রায়ই একসাথে দেখা যেত। বিভিন্ন সময় তাদের ঘুরে বেড়ানোর ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন ঘনিষ্ঠতা দেখলে সহজেই অনুমান করা যেত, তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। তবে নিজেদের সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি তারা। এমন আন্তরিক সম্পর্ক নিয়ে কফি উইথ কারান শোয়ে মুখ খুলেন এই তারকারা। সবাইকে অবাক করে সিদ্ধার্থ তখন বলেন, তারা কেবলই ভাল বন্ধু। দুজনের মাঝে কোনো প্রকার প্রেমের সম্পর্ক নেই। কিন্তু, দর্শকরা তাদের কথায় সন্তুষ্ট ছিলেন না। আলিয়ার সাথে সিদ্ধার্থের সম্পর্ক ভাঙ্গার জন্য, ভক্তরা এখনো জ্যাকুলিনকেই সবসময় দায়ি করে। তারা সুতারিয়ার সাথে 'মার্যাভান' সিনেমায় অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। গুঞ্জন রয়েছে এ ছবির সেটেই প্রেমে জড়িয়েছিলেন দুজনে। কিন্তু সে সম্পর্ক বেশি দূর এগোয়নি। এছাড়া সিদ্ধার্থ এক আলাপচারিতায় জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকান এক মডেলের সাথেও ডেট করেছেন তিনি। কিন্তু নিকুল নামের সেই সম্পর্ক বেশি দূর গড়ায়নি। এরপর সব কিছুর পাট চুকিয়ে, শেষ পর্যন্ত কিয়ারা আদবানীতেই থিতু হল সিদ্ধার্থের মন।'শেরশাহ' সিনেমায় একসাথে অভিনয় করার সময় থেকে দুজনের মাঝে প্রেম গড়ে উঠে। যদিও কিয়ারার মনে সিদ্ধার্থের জন্য প্রেম আসে আরও আগ থেকে। দীর্ঘদিন নিজেদের সম্পর্কের কথা আড়ালে রাখেন। কোনো ভাবেই স্বীকার না করলেও, এবার বিয়ের পর্বটাও হুটহাট সেড়ে নেন তারা



