Ad

সংসার জোড়া লাগছে শাকিব খান ও অপু বিশ্বাসের, দুজনে এক হচ্ছেন আবার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
shakib-apu-cover-20230211113612
Durbin News

সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে, অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগছে আবার। কলকাতায় বইমেলায় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে, এমনই ইঙ্গিত দিয়েছেন অপু। তবে আবারো কবে সংসার শুরু করছেন, এই প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, সেটি এখন নয়, সময়ই বলে দেবে।শাকিবের পরিবর্তনকে ইঙ্গিত করে এ নায়িকা আরও বলেন, আগে কে কী করেছে না করছে, সেটা সে জানেন না। তবে এখন সন্তান ও পরিবার-পরিজনের প্রতি, দারুণ আবেগ কাজ করছে শাকিবের। ধীরে ধীরে বরফ গলতে হতে শুরু করেছে শাকিব- অপুর সম্পর্কের। বিচ্ছেদের ছয় বছরের মাথায় অভিনেত্রীর উপলব্ধি হয়েছে, আবেগের বশবর্তী হয়ে সেসব বলেছিলেন। তার ক্ষমা চাওয়া দরকার। মা বাবা হারা অপু বিশ্বাস, শাকিবের বাবা- মা কেই নিজের বলে মনে করেন। তার সব সময় যাতায়াত ছিলো শাকিবের বাড়িতে। শ্বশুড়- শাশুড়ির সাথে তার সহজ সম্পর্কের কথা, এর আগেও মিডিয়াতে এনেছেন কয়েকবার। এছাড়া সন্তান আব্রাম খান জয়ও, দুই জনকে এক করতে অনেকটা সাহায্য করছে। জয়ের কারণে শাকিবের বাড়িতে যাতায়াত বেড়েছে অপুর। তারা দুজন মিলে জয়কে স্কুল থেকে আনা-নেওয়া করেন। কখনো তিনি রেখে আসেন, শাকিব নিয়ে আসে। আবার শাকিব রেখে আসলে, অপু নিয়ে আসে। মা হিসেবে এই অভিনেত্রী জয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। এ কারণে এখনও কাজ করছেন এবং করে যেতে চান। শাকিব খানের সঙ্গে এখন প্রায়ই অপুর কথাবার্তা হয় বিভিন্ন ব্যাপারে। কাজের পাশাপাশি ব্যাক্তিগত ব্যাপারেও কথা হয় তাদের। এর আগে, অভিনয় থেকে একে অপরের প্রেমে পড়েন শাকিব খান ও অপু বিশ্বাস। কয়েক বছর প্রেম করে, গোপনে বিয়েও করেন তারা। শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ ই এপ্রিল।শাকিব খানের উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে, মালা বদল করেছিলেন তারা। বিয়ের পর দুইজনই তাদের কাজ চালিয়ে যান। দীর্ঘদিন গোপন থাকে বিয়ের ব্যাপারটি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর, কলকাতার একটি ক্লিনিকে জন্ম হয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের। এরপর শাকিবের উপর খানিকটা রাগ করেই, ২০১৭ সালের ১০ এপ্রিল, সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। আর এই রাগের কারণ ছিলো, ঢালিউডের আরেক অভিনেত্রী শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে, বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। সেই সম্পর্কের কথা জানতে পেরে, অভিমানে মিডিয়াতে সবকিছু সামনে আনেন অপু বিশ্বাস। যা শাকিব অপুর সংসারে ফাটল ধরায়। নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে সব সময় মিডিয়া থেকে দূরে থাকা এই অভিনেত্রী, এক রকম বাধ্য হন নিজেকে মিডিয়ার সামনে খুলতে। ২০১৭-এর নভেম্বরে অপুকে তালাক নোটিশ পাঠান ঢালিউডের কিং খান।অপু বিশ্বাস ও শাকিব খানের জুটি এ দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একসময় কাঙ্ক্ষিত ছিল। দর্শকদের মনের খোরাক জুগিয়েছেন, দিয়েছেন অজস্র হিট সিনেমা।একসময় ‘অভিনয়’ তাঁদেরকে খুব কাছাকাছি নিয়ে আসে। অভিনয় থেকে বেরিয়ে বাস্তব জীবনেও ঘর বাঁধেন। তবে সত্যিকার অর্থে ঘর বাঁধার আগেই ভেঙে গেছে সবকিছু। বাংলা সিনেমার হ্যাপি এন্ডিং এর মতো হবে কিনা তা জানতে হলে, অর্থাৎ, শাকিব-অপুর এক ছাদের নিচে থাকাটা দেখতে হলে, সময়ের অপেক্ষা করতে হবে দর্শকদের।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad