Ad

ছেলেকে সাক্ষী রেখে ২য় বিয়ে করছেন হার্দিক পান্ডিয়া!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
c9d16df7ab0cec78428c4557463ca269498e73138cff4863
Durbin News

ঘরে স্ত্রী রেখে আবারো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া! ছেলের সামনেই দ্বিতীয়বারের মতো, অন্যের কপালে সিঁদুর পড়াতে যাচ্ছেন তিনি।তাহলে একবার বিয়ে করে কি স্বাদ মিটেনি ভারতীয় এই ক্রিকেটারের? কে হতে যাচ্ছেন ২য় স্ত্রী? নেট দুনিয়া জুড়ে চলছে এরকম নানা প্রশ্ন। তবে মূল ঘটনা আসলে অন্যরকম। নতুন করে কোনো প্রেমে পড়েননি, অন্য কাউকে বিয়েও করছেন না হার্দিক। বরং পুরোনো স্ত্রী নাতাশা স্টানকোভিচকে আবারও বিয়ে করতে চলেছেন তিনি। সেলিব্রেটিদের মধ্যে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নতুন নয়। হার্দিকের ছেলে অগস্ত্য, নাতাসা স্ট্যানকোভিচের গর্ভে চলে আসেন তাঁদের বিয়ের আগেই। পরে তড়িঘড়ি করে ২০২০ সালের মে মাসে, মুম্বাইয়ের কোর্টে সার্বিয়ার এই তরুণীকে বিয়ে করেছিলেন হার্দিক পান্ডিয়া। বিয়ের সময় দুজনেই নিজেদের কাজে ব্যস্ত থাকায়, করতে পারেননি কোনো অনুষ্ঠানও। এবার অবশ্য নাতাশা নিজেই চাইছেন, অবশিষ্ট কাজটুকু করে ফেলতে। তার পরিকল্পনাতেই আবারো এই প্রেমিক যুগল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিয়ের দিন-তারিখও ঠিক হয়ে গেছে। আগামীকাল ১৪ই ফ্রেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে, নিজেদের মধ্যে আরও একবার মালা বদল করতে যাচ্ছেন তাঁরা। হার্দিকও চেয়েছিলেন রাজস্থানের উদয়পুরে তার বিয়ের আনুষ্ঠানিকতা সারতে। তবে ভারতীয় দলকে সার্ভিস দেওয়ার কারণে ব্যাস্ত ছিলেন। নিজের জীবনের দ্বিতীয় ইনিংসের শুরুটা ঠিকভাবে করেত পারেন নি। বিয়ের আড়াই বছর পেরিয়ে গেলেও, ভালো করে সেলিব্রেশন করতে পারেননি। এবার নিজেদের মধ্যে থাকা প্রেমকে, নিজেদের মতো করে উদযাপন করতে, জমকালো এক বিয়ের আয়োজন করতে যাচ্ছেন তাঁরা।এই আয়োজনের পরিকল্পনা অবশ্য গত বছরের নভেম্বর মাসেই করেছেন হার্দিক। তাছাড়া শুধু বিয়েই নয়, ভারতীয় রীতি মেনে হলদি, মেহেন্দি এবং সংগীতের আয়োজনও করছেন। পুরো বিয়ের আয়োজন চলবে ফেব্রুয়ারির ১৬ তারিখ পর্যন্ত। ভালোবাসা দিবসের আগের দিন বর-কনে সেজে, নিজেদেরকে হলুদে রাঙ্গিয়েছেন হার্দিক-নাতাশা। একই দিনে হয়েছে মেহেন্দি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও। ১৪-ই ফ্রেব্রুয়ারি ছেলের সামনেই আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই জুটি। জমকালো আয়োজনের কোনো কমতি থাকবে না বলেও জানা গেছে। তাছাড়া হার্দিকের বিয়েতে বেশ কিছু তারকারাও উপস্থিত থাকবেন।রাজস্থানের উদয়পুরের কোনও এক দুর্গে, স্বপ্নের বিয়ে সারবেন স্টার কাপল। গুজরাটি রীতিতে প্রথমে বিয়ে হবে। এরপর খ্রিষ্টান মতে বিয়ে করবেন হার্দিক-নাতাশা।বিয়েতে কনে নাতাশা কি পড়বেন তাও জানা গেছে। আকর্ষণীয় এক সাদা গাউনে বউয়ের সাজে দেখা যাবে তাঁকে। আর হার্দিক কি পরে বরের বেশে আবির্ভাব হবেন, তা অবশ্য এখনো জানা যায় নি। ২০২০ সালের কোর্ট ম্যারিজের পর, হার্দিক-নাতাশাকে নিয়ে আলোচনা ছিলো তুঙ্গে। করণ জোহরের শোতে বিতর্কিত মন্তব্য করে, ব্যাপারটাকে আরও বেশি ঘোলাটে করেছিলেন ভারতীয় এই হার্ড হিটার। সংবাদ মাধ্যমে বিয়ের আগেই তার পিতৃত্বের খবর ছড়িয়ে পড়লে, নেটিজেনদের প্রচুর ট্রলিংয়ের শিকার হন তিনি। যদিও ট্রল থামাতে, কিছুদিনের মধ্যে নাতাশাকে বিয়ের ঘোষণাও দেন হার্দিক। বিয়ের দু মাস যেতে না যেতেই নাতাশা জন্ম দেন এক পুত্র সন্তানের।এই মুহূর্তে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে সুযোগ পাননি হার্দিক। আপাতত তার সামনে কোনো খেলা নেই। তাই বিয়ের জন্য এ সময়টাকেই বেছে নিয়েছেন ভারতীয় দলের এই অলরাউন্ডার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad