Ad

কোন বাধা ছাড়াই বাংলাদেশে মুক্তি পাচ্ছে 'পাঠান'

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

বিতর্কিত 'পাঠান' সিনেমা বাংলাদেশে মুক্তিতে আর কোন বাধা নেই। বিশ্ব জয় করে, বাংলাদেশে রাজত্ব করতে আসছে শাহরুখের ব্যবসা সফল সিনেমাটি। এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। শীঘ্রই তাদের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে।তারা জানিয়েছেন, দেশে হিন্দি সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা, বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়। বরং বছরে ১০টি হিন্দি চলচ্চিত্র আমদানি করা যেতে পারে।পাঠানের মাধ্যমেই শাহরুখ খান আবার ক্যারিয়ারে ফিরে এসেছেন। কল্পনার চেয়েও বেশি সফল এই সিনেমা নিয়ে, মানুষের উচ্ছাসেরও কমতি নেই। বাংলাদেশের সিনেমা প্রেমীরাও চেয়েছিলেন, হলগুলোতে মুক্তি পাক পাঠান। কিন্তু ছবির মুক্তি নিয়ে ছিলো দ্বন্দ্ব। অবশেষে সব দ্বিধা দ্বন্দ কাটিয়ে, মুক্তি পেতে যাচ্ছে হিট সিনেমা পাঠান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসিতে আলোচনার পর সিদ্ধান্ত হয়, হিন্দি সিনেমা গুলো বাংলাদেশের হলে মুক্তি দেয়া যাবে। বাংলাদেশে পাঠান মুক্তির অনুমতি চেয়েছিলো, একশন কাট এন্টারটেইনমেন্ট নামক একটি প্রতিষ্ঠান। কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু সংগঠন, নির্মাতা, পরিচালক ও প্রযোজক, দেশে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে বিরোধিতা করেছিলো। এই সমস্যা সমাধানে আলোচনায় বসেছিলো মন্ত্রণালয়। অবশেষে সমস্যার সমাধান অনেকটাই হয়েছে বলে আশা করা যাচ্ছে। শাহরুখ খান অভিনীত "পাঠানকে" বলা হচ্ছে, ভারতের ইতিহাসে সবচেয়ে ব্লক বাস্টার সিনেমা। মুক্তির প্রায় তিন সপ্তাহ পরেও বক্স অফিস কাপাচ্ছে এটি। মুক্তির ১৯ তম দিন পর্যন্ত, এর আয় ছিল এক হাজার কোটি রুপির কাছাকাছি। তবে সমালোচকরা বলছেন, এটি এখনো বাহুবলির আয়কে ছুতে পারেনি। ভারতীয় ইন্ডাস্ট্রিতে এখনো ব্যাবসা সফল সিনেমা হিসেবে রাজত্ব করছে 'এস এস রাজা মৌলি' পরিচালিত 'বাহুবলি-টু'। বিশ্বব্যাপী হাজার কোটি রুপির বেশি আয় করলেও, শুধু ভারতে হিন্দি ভার্সনে এর আয় ছিলো পাচশ দশ কোটি নিরানব্বই লাখ রুপি। ভক্ত, অনুরাগী এবং সিনেমা বিশ্লেষকদের মতে, পাঠান এমন রেকর্ড করবে, যেটি ভবিষ্যতে অতিক্রম করা অন্য সিনেমার জন্য কষ্টকর হয়ে পড়বে। প্রায় চার বছর বলিউড ইন্ডাস্ট্রি থেকে বাহিরে ছিলেন শাহরুখ খান৷ অনেকেই বলেছিলো বলিউড কিং এর ক্যারিয়ার শেষ। পরবর্তী কিং কে হবে, তা নিয়ে চলেছে জল্পনা কল্পনা। অবশেষে পাঠান ঝড় তুলে তিনি যেন জানান দিলেন, বলিউড কিং এর মেয়াদ এখনো শেষ হয়নি। এভাবে তিনি ফিরে আসবেন, সেটা হয়ত বেশিরভাগ মানুষই আশা করেনি। একশন সিনেমাটিতে, শাহরুখ এর সাথে অভিনয়ে ছিলেন দীপিকা পাড়ুকোন, সালমান খান এবং জন আব্রাহাম। সাতান্ন বছর বয়সী বলিউড বাদশাহর চমক দেখানো এখনো শেষ হয়নি। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে 'জাওয়ান' সিনেমার শ্যুটিংয়ে নেমে পড়েছেন তিনি। এরই মাঝে সহশিল্পী নয়নতারার চেন্নাইয়ের বাসায় হাজির হয়েছিলেন শাহরুখ। এসময় নয়নতারা ও তার স্বামী-সন্তানের সঙ্গে সময় কাটান তিনি। শাহরুখের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি ও তার আশেপাশে ভিড় করেন উৎসুক জনতা। বিদায়বেলায় উপস্থিত জনতার উদ্দেশে উড়ন্ত চুমু দেন শাহরুখ। এ মুহূর্তের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।দক্ষিণী সিনেমার সফল পরিচালক অ্যাটলি কুমারের সিনেমা ‘জাওয়ান’। এতে ভিলেন হিসেবে থাকছেন অভিনেতা বিজয় সেতুপতি। এছাড়া বিশেষ চরিত্রে হাজির হবেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad