Ad

সিদ্ধার্থ- কিয়ারার পর কি তাহলে কার্তিক-সারা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
সিদ্ধার্থ-ও-কিয়ারা
Durbin News

সকল গুঞ্জনকে সত্য প্রমাণ করে, গত ৭ ই ফেব্রুয়ারি মরুরাজ্য রাজস্থানের জয়সেলমেরে সাত পাক ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সময়ের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডভানি। প্রকাশ্যে কখনোও প্রেমের কথা স্বীকার-ই করেননি তারা। প্রেমের শুরু থেকেই নিজেদের ব্যাক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রেখেছেন বরাবর। বিয়ের পর-ই কেবল একসাথে নিজেদের সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি পোস্ট করতে দেখা গেছে তাদের। ব্যাক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে পছন্দ করেন এই সময়ের তারকারা, কিন্তু বলিউড তারকা আর পাপারাজ্জিদের মধুর এক সম্পর্কের ফলে, এক সাথে দেখা গেছে সময়ের দুই জনপ্রিয় তারকা কার্তিক আরিয়ান এবং সারা আলি খানকে। তাহলে কি তারাও হাটছেন সিড-কিয়ারার দেখানো পথে। কার্তিক আরিয়ান ও সারা আলি খানের প্রেমের সম্পর্ক ছিলো । যার শুরুটা হয়েছিলো ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল ২’ সিনেমার সেট থেকে, সিনেমার সেট থেকে কার্তিক-সারার প্রেমের শুরু হলেও, সিনেমাটির বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার মত তাদের প্রেমও মুখ থুবড়ে পড়ে।এমনকি, ইনস্টাগ্রাম থেকে সেই সময় একে-অপরকে আনফলো করে দিয়েছিলেন তারা। তবে সম্প্রতি ভালোবাসার এই দিন গুলোর মধ্যে propose day তে একসাথে দেখা যায় এই দুই তারকাকে। এক ফ্যান পেইজ থেকে সারা এবং কার্তিকের বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়। ছবিতে একে-অপরের দিকে বেশ হাসিমুখেই তাকিয়ে থাকতে দেখা যায় তাদের। এই জুটিকে একসাথে দেখে কমেন্টে অনেক উচ্ছাস প্রকাশ করেন নেটিজেনরা। মাস খানেক আগেও বড়দিনের ছুটি কাটাতে দুইজন দুই জায়গাতে যাওয়ার কথা থাকলেও, দুইজনের ইনেস্টাগ্রাম পোষ্ট এ একই লোকেশন শেয়ার করতে দেখা গেছে। ভক্ত- অনুরাগীদের মনে হতেই পারে, আবারও কি জোড়া লাগছে সেই পুরোনো প্রেম? উত্তর হতে পারে, প্রেম ভাঙার পর বন্ধুত্ব, বলিউডে প্রেম ভাঙার পর বন্ধুত্বের গল্প নতুন কিছু নয়। রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোন, সালমান খান-ক্যাটরিনা কাইফ এইরকম উদাহরণ অনেক আছে। সারা-কার্তিক ও হয়তো সেই পথেই হাঁটছেন। কারণ কার্তিক তার এই প্রেমের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বলেন, জীবনে ভালোবাসার জন্য আলাদা জায়গা থাকলেও আপাতত মায়ের চাওয়া মতো ৩-৪ বছর শুধুমাত্র ক্যারিয়ার নিয়ে ভাবছেন, এছাড়াও কফি উইথ কারানের একটি শো তে স্বীকার করেন গত দেড় বছর ধরে সিঙ্গগেল আছেন তিনি। সেই শো’র আর একটি পর্বে তিনি স্বীকার করেন সারা এবং তার মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধুমাত্র। এছাড়া, গুঞ্জন আছে, ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সারা আলির খানের প্রেমের সম্পর্ক চলার। গোপনে তাদের ডেটিং এও দেখা গেছে কয়েকবার, ক্রিকেটার শুভমন গিল এ ব্যাপারে কোনো কিছু নিশ্চিত না করলেও তার ইঙ্গিত সারা আলী খানের দিকেই। পেয়ার কি পাঞ্চনামা থেকে অনেক সাফল্য পাওয়ার পর সনু কি টিটু কি সুইটি, লুকা চুপি, ভুল ভুলাইয়া ২ এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন ভারতের বর্তমান সময়ের জনপ্রিয় তারকা কার্তিক আরিয়ান। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্স ও ট্রেন্ডি থাকায় সোশ্যাল মিডিয়ায় অনেক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। অন্যদিকে, সাইফ আলি খানের কন্যা সারা আলি খান, তার বলিউড যাত্রা শুরু করেন কেদারনাথ সিনেমার মধ্যে দিয়ে, ২০১৮ সালে এই সিনেমা মুক্তির পর আরও সিম্বা, ও ২০২০ সালে মুক্তি পাওয়া কুলি নাম্বার ১ সহ বেশ কিছু হিট সিনেমা উপহার দেন দর্শকদের। যদিও দুইজন এক সময় একজন আরেক জনকে ভালোবেসেছে, এরপর হয়তো সময়ের সাথে সাথে বিচ্ছেদ ও হয়ে গেছে, কিন্তু এর অর্থ এটা হতে পারে না যে তাদের মধ্যে কোনো যোগাযোগ-ই থাকতে পারে না। একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাও স্বাভাবিক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad