Ad

বিগ বাজেটের সিনেমায় একসাথে শাহরুখ খান ও থালাপতি বিজয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-437411-1625003542
Durbin News

এবার বিগ বাজেটের সিনেমায় একসাথে দেখা যাবে, ভারতের দুই সুপারস্টার শাহরুখ খান ও থালাপতি বিজয়কে।'রোবট' সিনেমার পরিচালক শঙ্করের বিগ বাজেটের সায়েন্স ফিকশনধর্মী সিনেমায়, একসাথে অভিনয় করতে পারেন তারা।জনপ্রিয় নির্মাতা শঙ্কর সাধারণত বিগ বাজেটের সিনেমার জন্য বিখ্যাত। সময়ের দুই জনপ্রিয় তারকার উপস্থিতিতে, নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।ধারণা করা হচ্ছে, এ সিনেমার বাজেট হবে প্রায় ৯০০ কোটি রুপি। এটি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ বাজেটের সিনেমা হতে পারে।তবে এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি প্রযোজনার জন্য, ভারতের প্রভাবশালী দুটি সংস্থা একসাথে কাজ করছে।ইতোমধ্যে ছবিটি নিয়ে কিং খান এবং থালাপতি বিজয়ের সাথে, প্রাথমিক আলোচনা করেছেন নির্মাতা। দক্ষিণের আলোচিত নির্মাতা শঙ্কর বর্তমানে আরসি ১৫” ও “ইন্ডিয়ান ২” সিনেমা নির্মাণে বেশ ব্যস্ত সময় পার করছেন।‘আরসি ১৫’ তে অভিনয় করছেন রামচরন এবং কিয়ারা আদভানী। এছাড়া শঙ্করের ‘ইন্ডিয়ান ২’ সিনেমাটিও নির্মানাধীন রয়েছে। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন, তামিলের কিংবদন্তী অভিনেতা কামাল হাসান।এ সিনেমা দুটির কাজ শেষ হওয়ার পর, নির্মাতা তাঁর বিগ বাজেটের ফিল্মটি নিয়ে এগোবেন বলে আশা করা যাচ্ছে। তবে কিং অব রোমান্স খ্যাত শাহরুখ, ও তামিলের শীর্ষ তারকা বিজয়ের চিত্রনাট্য পছন্দ হওয়া না হওয়ার উপর, এ সিনেমার নির্মাণ কাজ শুরু হওয়া নির্ভর করছে।এছাড়াও শাহরুখ খান এবং থালাপতি বিজয়, নিজেদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুই তারকা। সম্প্রতি এই দুই তারকার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো, বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতে সক্ষম হয়েছে। সিনেমা যখন দুই ইন্ডাস্ট্রির দুই শীর্ষকে নিয়ে, তখন শিডিউল ফাকা না পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়।চলতি বছর বলিউড বাদশাহর "পাঠান" সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সফলতা পেয়েছে। কিং অব রোমান্সের অভিনীত ‘জওয়ান’ সিনেমাটিও চলতি বছরেই মুক্তি পাবে। দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায়, শাহরুখের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে।এটি বলিউড বাদশাহর ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে, ভারতে মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও চলতি বছরের শেষ দিকে, কিং খান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘ডানকি’ মুক্তি পাবে। দুটি সিনেমা নিয়েই দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। পাঠানের মতো ডানকি ও জওয়ানের বাজিমাত দেখার অপেক্ষায় বলিউড বাদশাহর কোটি কোটি ভক্ত। অপরদিকে দক্ষিণী তারকা বিজয় থালাপতির অভিনীত ‘ভারিসু’ সিনেমাটি, চলতি বছরে মুক্তি পেয়েছে, যা বিশ্বব্যাপী বক্স অফিসে কয়েকশ কোটি রুপি আয় করেছে।বর্তমানে বিজয় লোকেশ কানাগরাজের, “লিও-ব্লাডি সুইট” প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটির টিজার প্রকাশের পরপরই, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। সিনেমাটি চলতি বছরের শেষ ভাগে মুক্তি পাবে।শাহরুখ -বিজয়ের উপস্থিতিতে শঙ্করের বিগ বাজেটের সিনেমা সম্পর্কে, এখনও বিম্স্তারিত তথ্য জানা যায়নি। তবে পছন্দের দুই তারকাকে একসাথে বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন তাদের ভক্তরা।প্রসঙ্গত, শোনা যাচ্ছে শাহরুখের নতুন সিনেমা‘ জওয়ানে, অতিথি চরিত্রে দেখা যেতে পারে থালাপতি বিজয়কে। তবে এ খবরের এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কোনো পক্ষ থেকেই।বিজয় চেন্নাইতে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে, বলিউড সুপারস্টারের সঙ্গে তার অংশের শুটিং করেছেন বলে জানা গেছে। কিন্তু পরিচালক অ্যাটলি এবং শাহরুখ খানের সঙ্গে ভালো সম্পর্কের সুবাদে, বিজয় এ সিনেমায় তার বিশেষ উপস্থিতির জন্য কোনো ফি নেননি।এই সিনেমার মাধ্যমে বলিউডে নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে, তামিলের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad