Ad

নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sddefault
Durbin News

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান। জানিয়েছেন, আপাতত তার বিয়ের করার কোনো ইচ্ছা নেই। এভাবেই ভালো আছেন তিনি। ভক্তদের উদ্দেশ্য করে বলেছেন, কেনো তারা তাকে পায়ে বেড়ি পড়াতে চাইছেন? একইসাথে, কিছুটা সাসপেন্স রেখে জানিয়েছেন, কখন কি হয়, কোনো কিছুই আসলে বলা যায় না। যা ভক্তদের কৌতূহলকে আরো বাড়িয়ে তুলেছে। বেশকিছুদিন ধরেই রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, বিনা দাওয়াতে এন্ট্রি নিতে দেখা গিয়েছিলো জনপ্রিয় এ অভিনেত্রীকে। তার এমন হুটহাট আগমনে বেশ আনন্দিত ছিল বর-কনে ও বিয়ের অন্যান্য অতিথিরা। কিন্তু বারংবারই প্রশ্ন উঠেছে, কি জন্য এমন রহস্যময় আগমন করছেন জয়া? জানা গেছে,সম্প্রতি একটি প্রতিষ্ঠানের পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছেন তিনি। তাই পণ্যের প্রচারের উদ্দেশ্যেই, রাজধানীর বিভিন্ন বিয়েতে বিনা দাওয়াতে উপস্থিত হয়েছেন জয়া। যা ওয়েডিং ক্রাশ নামের একটি ক্যাম্পেইনের অংশও ছিল। সেই ক্যাম্পেইনেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলো জয়া। অনেকেরই প্রশ্ন ছিল,' কবে বিয়ে করবেন জয়া?' যার সোজা সাপটা উত্তর আপাতত দিয়ে দিয়েছেন তিনি। তবুও যেনো ভক্তদের কৌতূহল কোনো অংশে কমে নি। কেউ কেউ ধারণা করছেন, খুব জলদিই হয়তো বিয়ের শানাই বাজবে এই অভিনেত্রীর। তবে সঠিক তথ্য কারোই জানা নেই। বেশ কয়েকবার তার সিক্রেট প্রেমের খবর শোনা গিয়েছিলো। কিন্তু কখনোই এ বিষয়ে মুখ খুলেননি জয়া। গভীর প্রেমে সিক্ত হয়ে, ১৯৯৮ সালে জমিদার ঘরের ছেলে ফয়সাল মাসুদের সাথে, প্রথমবার সাতপাকে বাঁধা পড়েছিলেন এই লাস্যময়ী অভিনেত্রী৷ তারপর কেটে গিয়েছিল দীর্ঘ তেরো বছর। কিন্তু পরবর্তীতে হুট করেই তা বিচ্ছেদে রূপ নেয়। ২০১১ সালে এ তারকা জুটির অফিশিয়ালি বিচ্ছেদ ঘটে।বিচ্ছেদ সম্পর্কে কেউই কোনো মন্তব্য না করলেও, জানা গেছে, জয়ার বাড়তি জনপ্রিয়তাই ছিলো দাম্পত্যের অসফলতার কারণ। বিচ্ছেদের পর এ তারকা জুটির কেউই দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন নি। বিউটি সার্কাস খ্যাত অভিনেত্রী জয়ার জনপ্রিয়তা যেনো দিনকে দিন আকাশ ছুঁয়েছে। সম্প্রতি দুই বাংলার জনপ্রিয়তা হাসিল করে, পাড়ি দিয়েছেন বলিউডে। হয়তো চলতি বছরেই, লাস্যময়ী এই অভিনেত্রীর অভিষেক ঘটবে বি-টাউনে। অন্তহীন,‘বুনো হাঁস, পিঙ্ক খ্যাত পরিচালক, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী সিনেমায় কড়ক সিং এ অভিনয় করছেন তিনি। যেখানে তাকে যাবে বাঙালিয়ানা চরিত্রে।সিনেমাটিতে আরো রয়েছে পঙ্কজ ত্রিপাটি ও সঞ্জনা সাঙ্ঘির মতো জনপ্রিয় মুখ। সিনেমাটি মূলত, ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার, যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের ঐক্যবদ্ধ হওয়ার গল্প রয়েছে। ইতোমধ্যে সিনেমাটুর শ্যুটিং শেষ করেছেন তিনি। তবে কবে মুক্তি পাবে তা সম্পর্কে কিছু জানা যায়নি। শ্যুটিং শেষে কাজের অভিজ্ঞতা শেয়ার করে, এভারগ্রীন এই অভিনেত্রী জানান, টনি, পঙ্কজ ও পুরো টিম মেম্বার এর সাথে কাজ করে তিনি অনেক আনন্দিত। এমম কাজ করা তার জন্য অনেক বড় অভিজ্ঞতা। ২০০৪ সালে মোস্তফা সারওয়ার ফারুকী পরিচালিত, 'ব্যচেলর' সিনেমায় অভিনয়ের মাধ্যমে, বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী।পরবর্তীতে ঢাকাই সিনেমা ‘ডুব সাঁতার’, ‘গেরিলা’, ‘দেবী’; এবং কলকাতায় ‘ঈগলের চোখ’, ‘বিসর্জন’, ‘কণ্ঠ’, ‘রবিবার’সহ, একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। পেয়েছেন বেশ কয়েক পুরষ্কারও। নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’, রেদওয়ান রনির ‘চোরাবালি’ ও অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রী’ সিনেমাতে অভিনয়ের জন্যজাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতে নেন। তাছাড়া অভিনয়ের পাশাপাশি দেবী খ্যাত এই অভিনেত্রীর রয়েছে একটি C তে সিনেমা নামের একটি প্রযোননা সংস্থাও। ২০১৮ সালে তার প্রযোজনা সংস্থা হতে প্রথম ছবি 'দেবী' মুক্তি পায়।বর্তমান সময়ে, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নানা কীর্তিকলাপের জন্য, বারংবারই আলোচনায় আসেন জনপ্রিয় এই অভিনেত্রী। এমনকি নানা সময়ে খোলামেলা ছবি পোস্ট করে, উষ্ণতা ছড়াতে দেখা যায় আবেদনময়ী অভিনেত্রী জয়া আহসানকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad