বিনোদন


অবশেষে প্রাক্তন প্রেমিক রাজিব ও অপূর্বকে নিয়ে মুখ খুলেছেন প্রভা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার

অবশেষে প্রাক্তন প্রেমিক রাজিব ও অপূর্বকে নিয়ে মুখ খুলেছেন প্রভা

মাত্র একটি ভুল, একটি ভিডিও! শেষ করেছে প্রভার পুরো জীবন। টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, জীবনের শুরুতে করা একটি ভুলের জন্য খেসারত দিচ্ছেন এখনো।  

প্রভার দীর্ঘদিনের প্রেমিক এবং বাগদত্তা ছিলেন রাজীব। তার সাথেই আপত্তিকর কিছু ভিডিও ছড়ানোর পর, থমকে যায় সম্ভাবনাময়ী এই অভিনেত্রীর জীবন। 

এবার সেই মানুষটিকে নিয়েই মুখ খুলেছেন প্রভা। ভক্তদের দীর্ঘ প্রতিক্ষার পর, নিজের ব্যাক্তিগত জীবনের কালো অধ্যায় নিয়ে, কথা বলেছেন তিনি। 

তার সোশ্যাল মিডিয়া একাউন্টের এক লম্বা পোস্টে, প্রাক্তন প্রেমিক রাজিব এবং স্বামী অপূর্ব দ্বারা তিনি কিভাবে প্রতারিত হয়েছেন, তা নিয়ে বিস্তারিত জানান। 

প্রভা জানান, শুরু থেকেই তার সাথে সম্পর্ক ভাল ছিলো না রাজীবের। তারা দীর্ঘদিন একসাথে সম্পর্কে থাকলেও, তাদের মধ্যে বোঝাপড়ার অনেক অভাব ছিলো। 

রাজীব ছিলো মানসিক ভাবে অসুস্থ। সে সবসময় তাকে মানসিক চাপে রাখতো। অনেক বারই তিনি এই অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েও পারেননি। তাকে ব্যক্তিগত ভিডিওর জন্য ব্ল্যাকমেইল করে আসা হয়েছিলো দিনের পর দিন। 

প্রাক্তন প্রেমিক সম্পর্কে এ অভিনেত্রী আরও বলেন, রাজীব ছিলো ব্রোকেন ফ্যামিলির সন্তান। এ কারনে মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। তাই প্রভা তাকে ছেড়ে দিবে, এমনটা সে মেনে নিতে রাজি ছিলো না। 

কিন্তু রাজীব তার কেরিয়ারের প্রতিও ছিলো অমনোযোগী। পড়ালেখার প্রতিও ছিলেন উদাসীন। সবসময় বাবার টাকায় চলার মানসিকতা ছিল তার। 

এ সব কিছুই ছিলো প্রভার অপছন্দ। তিনি অনেক চেষ্টা করেও তাকে সঠিক পথে আনতে পারেনি। আর এসব কারনে দীর্ঘদিনের সম্পর্কে থাকলেও, তাদের মাঝে বারবার বিচ্ছেদে থাকার সময়টাই ছিলো বেশি। 

কিন্তু প্রতিবারই সম্পর্ক টিকিয়ে রাখতে চাপ দিতেন রাজীব। এক প্রকার জোর করেই বিয়ের জন্য রাজি করান প্রভাকে। কিন্তু প্রভা তাকে বিয়ে ভেঙ্গে দিতে অনুরোধ করলেও, তাতে রাজি হয়নি রাজিব। 

নিজেদের ব্যাক্তিগত মূহুর্তের ভিডিও ডিলিট করে দেয়ার কথা বললেও, আসলে তিনি তা করেননি। যা পরবর্তীতে প্রভাকে হেনস্থা করার জন্য, তিনি নেট দুনিয়ায় প্রচার করে দেন। 

প্রভা আরও জানান, এনগেজমেন্টের পরেও তাদের মধ্যে তুমুল ঝগড়া বিবাদ চলতেই থাকে। সে সময় আস্থার জায়গা হয়ে পাশে পেয়েছিলেন অপূর্বকে। 

ব্যাক্তি জীবনের সব কিছু জানিয়েই তিনি অপূর্বকে বিয়ে করেন। এমনকি অপূর্ব তাকে বাসা থেকে বের হয়ে যাবার জন্যেও পরামর্শ দেন। 

সে সময় তিনিও মনে করেছেন, এ সব কিছু ছেড়ে গেলেই হয়তো মুক্তি মিলবে তার। তাই বিশ্বাস করে অপূর্বর হাত ধরেছিলেন তিনি। 

কিন্তু জীবনের সবচেয়ে কঠিন মূহুর্তে এসে যখন তার হাত শক্ত করে ধরার কথা, ঠিক সে সময়টাতেই অপূর্ব তার হাত ছেড়ে দেয়। 

অভিনেত্রী জানান, সেই সময়টা তার জন্য এতটাই কঠিন ছিলো, তিনি নিজেকে শেষ করার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরক্ষণেই আল্লাহকে পাওয়ার লোভে এ সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। 

তিনি বলেন, অল্প বয়সে ভুল করে ধর্মীয় ভাবে অপরাধী হয়েছেন, কিন্তু আরও বড় ভুল করতে চাননা। 

এরপর দীর্ঘদিন নিজেকে সব কিছু থাকে আড়ালে রেখেছেন। মানসিক ভাবে ভেঙে পড়েন প্রভা। 

তবে গত কয়েক বছরে নিজের সেই ঘটানাটি সামাল দিয়ে, আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি। 

তবে এখন নিজের ব্যক্তিগত জীবন একেবারেই আড়ালে রাখেন। সবাই যখন সামাজিক মাধ্যমে নিজেকে মেলে ধরছেন, ঠিক সে সময় নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন প্রাইভেসিতে।



জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।