বিনোদন


একসঙ্গে ডেটে গিয়ে ধরা খেলেন অদিতি-সিদ্ধার্থ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন, বুধবার

একসঙ্গে ডেটে গিয়ে ধরা খেলেন অদিতি-সিদ্ধার্থ

প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। এবার ডেটে গিয়ে ধরা খেলেন, দুই দক্ষিণী তারকা অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ। ক্যামেরার লেন্সকে ফাকি দিতে পারেননি তারা।

গত কয়েক মাস ধরেই বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে, অনেক তারকাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো। কেউ কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইঙ্গিতও  দিয়েছেন। 

প্রেমের মাস ফেব্রুয়ারিতে ভারতীয় অনেক তারকাই বিয়ে করছেন, নয়তো নতুন করে আবার প্রেমে পড়ছেন। এবার সে তালিকায় নাম লিখিয়েছেন ‘পদ্মাবত’ খ্যাত অভিনেত্রী অদিতি রাও হায়দরি।

বেশ কয়েক মাস ধরেই অদিতি সিদ্ধার্থের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো। এক তেলেগু তারকার বাগদান অনুষ্ঠানে, একসঙ্গে দেখা গিয়েছিল তাদেরকে। সম্পর্ক নিয়ে অনুরাগীদের সেই জল্পনা এতে আরও পাকাপোক্ত হয়।

জল্পনার মধ্যেই দুই দক্ষিণী তারকা মায়ানগরীতে একে অপরের সঙ্গে ডেটে গেলেন। মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দেখা গেল চর্চিত যুগলকে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে দুজনে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছেন।

শুধু তাই নয়, অভিনেত্রীর জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। "হৃদয়ের রানী" সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

সিদ্ধার্থের এ পোস্টের পর, তাদের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগে। এবার একসাথে ডেটে গিয়ে ধরা পড়ার পর, যা আরও স্পষ্ট হয়েছে।

গত বছরের শেষের দিকে, একসঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা থেকে, বিদেশে পাড়ি জমিয়েছিলেন তারা। এসময় বিমানবন্দরে তাদেরকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়।

শোনা যায়, বেশ কয়েয়কমাস ধরেই লিভ-ইন করছেন এই তারকা জুটি। দক্ষিনী দুই তারকার একে অপরের পোশাক পরার ঘটনাও, নেটিজেনদের চোখ এড়ায়নি।

সম্প্রতি সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক নিয়ে অদিতিকে প্রশ্ন করা হলে, তিনি কথার প্যাঁচে এড়িয়ে যান ব্যাপারটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের ভিডিও পোস্ট হওয়ার পরপরই নেট দুনিয়ায় তা ভাইরাল হয়েছে।

ভিডিও দেখে নেটিজেনদের দাবি, সিদ্ধার্থ আর অদিতির প্রেমের সম্পর্ক যে সত্যি, তা অভিনেত্রীর চোখেমুখেই স্পষ্ট হয়েছে।

২০২১ সালে মুক্তি পাওয়া দক্ষিণী ছবি ‘মহা সমুদ্রম’-এর সেটে, একে অপরের সঙ্গে পরিচিত হন সিদ্ধার্থ অদিতি। 

ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। দীর্ঘ সময় ছবির শুটিংয়ে একসঙ্গে থাকার কারণে, এ বন্ধুত্ব শেষ পর্যন্ত প্রেমের দিকে মোড় নেয়।

তবে ছবি মুক্তির এক বছর কেটে গেলেও, নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে এখনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি দু’জনের কেউই। 

এদিকে, প্রাক্তন স্বামী সত্যদীপ মিশ্রা ২০১২ সালে এক সাক্ষাৎকারে, অদিতি রাওকে বিয়ের কথা জানান। এরপরের বছরই ভেঙে যায় তাদের সংসার। 

এরপর অদিতিকে নিয়ে সত্যদীপের একটি মন্তব্য আলোচনার জন্ম দেয়। তিনি বলেন, অদিতি রাও হায়দারির সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণে তিনি প্রেমকে ঘৃণা করেন, পুনরায় প্রেমে পড়তেও ভয় পাচ্ছেন। 

তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় চর্চায় পরিণত হয়েছে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, 

অদিতির বর্তমান প্রেমিক সিদ্ধার্থকে সতর্ক করতেই, অভিজ্ঞতা সম্বলিত এই বক্তব্য দিয়েছেন সত্যদীপ। যাতে করে সতর্ক থাকতে পারেন অভিনেতা সিদ্ধার্থ। 

জীবনের সব জটিলতা কাটিয়ে সম্প্রতি সত্যদীপ  বলিউডের নামী পোশাকশিল্পী, মাসাবা গুপ্তর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। বিতর্ক ছাপিয়ে, অনুরাগীরা অপেক্ষায় আছেন, অদিতির নতুন জীবনের সূচনা দেখতে।



জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।