

অভিনয় ছেড়ে দিয়ে গান গাচ্ছেন তাসনিয়া ফারিন। সেটি আবার শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শকদের কাছ থেকে পাচ্ছেন দারুণ প্রশংসা। অভিনেত্রী না হলে গায়িকা হতেন তাসনিয়া ফারিণ! সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হওয়া তাসনিয়ার মিষ্টি কণ্ঠস্বরই তার প্রমাণ।গত ২০ ফেব্রুয়ারি মেরিল ক্যাফে লাইভে অতিথি হিসেবে গিয়েছিলেন প্রথম আলোর অফিসে। পাশেই ছেলেমেয়েদের একুশে ফেব্রুয়ারির প্রোগ্রামের প্রস্তুতি চলছিলো। হঠাৎ প্রস্তুতি ছাড়াই হারমোনিয়ামটিকে কাছে টেনে নিয়ে, তার গায়েন প্রতিভাটাও দেখালেন ফারিন। মিষ্টি হাসির অধিকারীনি এই অভিনেত্রী, গান গেয়ে অনেকটা চমকে দিলেন অনুরাগীদের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুখে মিষ্টি হাসির ঝলক ধরে রেখে, চোখ বুজে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন তিনি। গায়িকা ফারিণ কিছু না বললেও, ভিডিওটির কমেন্ট বক্সে বইছে প্রশংসার ঝড়। এ গান শুনে মনে হয়েছে, হয়তো ভুল করেই তিনি অভিনয় জগতে এসেছেন। সময়ের জনপ্রিয় এই তারকার ছোটবেলার স্বপ্ন ছিল সংগীতশিল্পী হওয়ার। অভিনয় নিয়ে তার কোন ভাবনা ছিলো না। অনেকটা কাকতালীয়ভাবেই হয়ে গেছেন নায়িকা!তবে জনপ্রিয়তার লোভে হারিয়ে যায়নি ফারিণের ছোটবেলার স্বপ্ন। ইদানীং তিনি নিজের সেই স্বপ্ন পূরণের কথা ভাবছেন।ফেসবুক পেইজে তাকে কিছু ইংরেজি গানও গাইতে দেখা গেছে। সেসব গানে ফারিণের স্নিগ্ধ রুপ ও মিষ্টি সুর মুগ্ধ করেছে দর্শককে।তাসনিয়া পরিকল্পনা করছেন, গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করার। তবে ব্যস্ততার মাঝে সময় হয়ে উঠছে না তার। নিজের ছোটবেলার শখকে প্রাধান্য দিতে চান এই অভিনেত্রী। সব কিছু ঠিক থাকলে হয়তো, চলতি বছরই অভিনেত্রী থেকে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি।নায়িকা ও গায়িকা, ফারিণের ক্ষেত্রে এই দুটো ধাপের একটা চমৎকার সংযোগ ঘটেছে, যেমন দৃশ্য সচরাচর দেখা যায় না।তাসনিয়া ফারিনের অভিনয় দক্ষতা তাকে, বর্তমান প্রজন্মের শীর্ষ স্থানে থাকা অভিনেত্রীদের একজন করে তুলেছে।অল্প সময়েই বিজ্ঞাপন, নাটকে কাজ করে, দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ছোটপর্দার ব্যস্ততম এই মুখ। ২০১৭ সালে মায়ের ইচ্ছায় অভিনয় জগতে আসেন তিনি। ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক হয়।‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করে, দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন ফারিণ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।২০২১ সালে মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ান পরিচালিত, "নেটওয়ার্কের বাইরে" ওয়েব চলচ্চিত্রে কাজ করে, তার জনপ্রিয়তা যেন আরও কয়েক ধাপ বেড়ে যায়। একই বছরে মোস্তফা সারওয়ার ফারুকী পরিচালিত, লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েব সিরিজেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।লেডিস এন্ড জেন্টলম্যানে তার অভিনয় দক্ষতার কারণেই, ঢালিউডকে টপকে টালিউডের রঙিন পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের।কলকাতার নির্মাতা অতনু ঘোষ, মোস্তফা সারওয়ার ফারুকির 'লেডিস এন্ড জেন্টলম্যান' ওয়েব সিরিজটি দেখে, তার নতুন সিনেমা ‘আরো এক পৃথিবী’র জন্য পছন্দ করেন তাসনিয়া ফারিনকে।নিজের প্রথম সিনেমায় প্রতীক্ষা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।কেবল অভিনেত্রী হিসেবেই নয়, তাসনিয়া ফারিন হয়তো একদিন একজন ভালো গায়িকা হিসেবেও দেশে-বিদেশে জনপ্রিয় হয়ে উঠবেন। এমনটাই প্রত্যাশা ভক্তদের।



