Ad

মুকেশ কন্যা ইশা আম্বানির বিয়ের লেহেঙ্গার মূল্য ছিলো ৯০ কোটি রুপি!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
18-2302230706
Durbin News

বড় লোকের বিরাট কারবার বলে কথা। তাই বলে বিয়ের একটি লেহেঙ্গার দামই কিনা, ৯০ কোটি রুপি! অবিশ্বাস্য হলেও সত্য, ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি এবং নিতা আম্বানির একমাত্র মেয়ে ইষা আম্বানির বিয়ের লেহেঙ্গার মূল্য ছিলো ৯০ কোটি রুপি। এত চড়া মূল্যের সেই লেহেঙ্গায় বিশেষ এমন কি ছিলো! তা সম্পর্কে জানতে আগ্রহের কমতি নেই সাধারণ মানুষের মনে। ভারতীয় কয়েকটি সংবাদ সংস্থার দাবি, ইশা তার বিয়েতে যে লেহেঙ্গাটি পরেছিলেন তাতে বসানো ছিল হীরা। সাথে ছিলো সোনার পাত দিয়ে করা সূক্ষ্ম কাজ। নামি-দামি আরও অনেক পাথরের কাজও ছিল এতে। লেহেঙ্গাটির ডিজাইন করেছেন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা। বিশেষ ভাবে নির্মিত, বহু ঘের বিশিষ্ট এই লেহেঙ্গায় আরও ছিলো সুক্ষ্ম সুতো এবং সিকোয়েন্স এম্ব্রোয়ডারির কাজ। ভারি কাজের লেহেঙ্গার সাথে দৃষ্টিনন্দন হিরের গহনায়, ইশা সবার নজর কেড়েছিলেন। বলিউডের নাম করা কোনো তারকাকেও এখন পর্যন্ত, এমন সৌখন বিয়ের পোশাকে দেখা যায়নি। সোনালী রঙ্গা এই লেহেঙ্গার সাথে ইশা আরও পরেছিলেন লাল রঙের একটি ওড়না। যাতে জড়িয়ে আছে নিতা আর মুকেশ আম্বানির প্রথম জীবনের স্মৃতি। মূলত নিতার বিয়ের শাড়িকে বিশেষ ভাবে কাস্টোমাইজ করে, ইশা তার মায়ের বিয়ের স্মৃতিকে গায়ে জড়ান। ইশা’র রাজকীয় বিয়ের অসাধারণ এই লেহেঙ্গাটি, শুধুমাত্র তাঁর অনন্য ডিজাইনের কারণে নয়, বরং এর ব্যাপক দামের কারণেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।বর্তমানে ভারতের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। তার মেয়ে ঈশা আম্বানির সাথে বিয়ে হয়, আরেক ধনী ব্যাবসায়ী পিরামল গ্রুপের মালিক অজয় ​​পিরামলের ছেলে আনন্দ পিরামলের সাথে। ২০১৮ সালের ১২ ডিসেম্বর ঈশা এবং তার এই বাল্যবন্ধু বিয়ের পিঁড়িতে বসেন। তাদের বিয়ে ছিলো স্বরনকালের সেরা বিয়ে গুলোর একটি। যেখানে উপস্থিত ছিলেন শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতা সহ, বলিউডের প্রথম সারির সব সুপারস্টাররা। আরও ছিলেন আমেরিকার সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনও। ভারতের অন্যতম ধনী ব্যাবসায়ীর একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। জমকালো এই বিয়ের উৎসবে ৭০০ কোটির বেশি অর্থ খরচ করেছিলেন মুকেশ ও নিতা আম্বানি দম্পতি। তারকাখচিত সেই বিয়েতে গান গেয়েছিলেন আন্তর্জাতিক তারকা বিয়োন্সে। গানের সঙ্গে নেচেছিলেন বলিউডের নামজাদা সব তারকারা। যদিও ইশা আম্বানির বিয়েতে আরও অনেক আকর্ষণ এবং বিলাসবহুল ব্যবস্থা ছিল। তার বিয়ের কার্ড থেকে শুরু করে রিটার্ন গিফট, সবকিছুতেই ছিলো রাজকীয় আমেজ। ৫০০ কোটিরও বেশি সম্পত্তির মালিক মুকেশ কন্যা ইশা আম্বানি। এই ধনীর দুলারি পড়াশোনার প্রথম ধাপ শেষ করেন, মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান। সেখানে প্রথমে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান এবং দক্ষিণ এশিয়ান অধ্যয়ন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস থেকে নিজের এমবিএ শেষ করেন। ফুটবল খেলা খুব পছন্দ করেন মুকেশ কন্যা, একই সঙ্গে পিয়ানো বাজানোও তাঁর অন্যতম পছন্দ। বর্তমানে জমজ দুই সন্তানের জননী ইশা। সন্তান্দের দেখাশোনার পাশাপাশি, সফলতার সাথে বাপ-দাদার পৈত্রিক ব্যবসা রিলায়েন্স গ্রুপের দায়িত্বও পালন করছেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad