Ad

ধর্মের জন্য অভিনয় ছাড়েন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (7)
Durbin News

অভিনয়ের চেয়ে ইসলাম বড়। দেরিতে হলেও সেটি বুঝতে পেরেছেন, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে, অভিনয় ছাড়ার ঘোষণা দেন এই পাক অভিনেত্রী। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মূহুর্তেই ভাইরাল হয়ে পরে। শোবিজ অঙ্গনে দীর্ঘদিন কাজ করলেও, এবার ধর্মীয়ভাবে জীবন যাপনের জন্য, অভিনয় থেকে সরে আসেন তিনি। এখন থেকে আর কোনো নাটক, সিনেমায় তাকে দেখা যাবে না। এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী। অভিনয় ছাড়ার প্রসঙ্গে আনুম ফায়াজ বলেন— 'এ ঘোষণা দেয়া তার জন্য খুবই কঠিন ছিলো। কারন মিডিয়ায় ক্যারিয়ার গড়তে, ভক্তরা তার দীর্ঘ পথ চলায় সমর্থন দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি শোবিজ অঙ্গন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন যাপনের সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী। তাই এ যাত্রায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। সাথে এত দিন ধরে সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাতেও ভুলেননি।আনুম ফায়াজের এমন মন্তব্যের পর দর্শকরা তাকে সাধুবাদ জানায়। অনেকে তাকে উদ্দেশ্য করে বলে, জীবনে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তিনি। ইসলামই হলো প্রকৃত শান্তির জায়গা। এমনকি নেটিজেনরাও তার এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। ভূয়সী প্রশংসা করে তার নতুন জীবনের জন্য দোয়া করছেন। এর আগে, বেশ কিছুদিন ধরেই আনুম ফায়াজকে নাটক, সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়া একাউন্টেও তাকে বোরকা ও হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়। এরইমধ্যে হঠাৎ করে, তার পক্ষ থেকে ধর্মের জন্য অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা আসে। ২০১১ সালে ‘আহমেদ হাবিব কি বাইতিয়ান’ নাটকের মাধ্যমে, অভিনয়ে অভিষেক ঘটে আনুম ফায়াজের। এরপর অসংখ্য জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। তার অভিনীত একাধিক নাটক দর্শক নন্দিত হয়। ২০১১ সালেই চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল ও অভিনেত্রী আনুম ফায়াজ। এ দম্পতির ঘরে রয়েছে একটি পুত্রসন্তান। এর আগেও উপমহাদেশের অনেক খ্যাতনামা অভিনয় শিল্পীরা, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোবিজ থেকে বিদায় নিয়েছেন। বলিউড অভিনেত্রী সানা খানের কথা সবারই জানা। ইসলামকে ভালবেসে নিজের সফল ক্যারিয়ার থেকে সরে আসেন তিনি। ইসলাম ধর্মের অনুশাসন যথাযথভাবে পালনের জন্য অভিনয় ছাড়েন ‘ওয়াজা তুম হো’ খ্যাত অভিনেত্রী সানা খান। অভিনয় ছাড়ার পর ব্যাবসায়ী মুফতিকে বিয়ে করে সুখেই কাটছে তাদের সংসার। এখন বোরকা হিজাব পরিধানের পাশাপাশি, নিয়মিত হজ্জ এবং উমরাহ পালন করতেও দেখা তাকে। এছাড়া বলিউডের আরেক অভিনেত্রী জাইরা ওয়াসিমও, ধর্মীয় ভাবগাম্ভীর্য অনুভব করতে পেরে অভিনয় থেকে সরে আসেন। সুপারস্টার আমির খানের সাথে ''দঙ্গল" সিনেমায় অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। কিন্তু তার জীবনে প্রশান্তি অনুভব করতে পারছিলেন না কিছুতেই। শেষে মহান আল্লাহর পথেই প্রশান্তি লাভ করেন তিনি। আর এরপরই অভিনয়কে চিরদিনের জন্য বিদায় জানিয়ে, পুরোপুরি আড়ালে চলে যান জাইরা। মাত্র মাস কয়েক আগেই ভোজপুরী জনপ্রিয় অভিনেত্রী সাহার আফসা, ধর্মের প্রতি ভালবাসা দেখিয়ে অভিনয় ছেড়ে দেন। এর কিছুদিন পর গোপনে বিয়ের কাজও সেরে নেন। এখন সুখেই কাটছে তার দিন। এসব অভিনেত্রীরা আলো ঝলমলে শোবিজ জগৎ ছেড়ে বর্তমান ধর্ম, কর্ম নিয়ে সুখেই আছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad