Ad

কোটিপতি ভেবে এ কাকে বিয়ে করলেন রাখি সাওয়ান্ত!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (12)
Durbin News

কোটি টাকার লোভে আদিল খানকে বিয়ে করে কপাল চাপড়াচ্ছেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত! ধর্ম ত্যাগ করেও দিনশেষে লাভ হলো না রাখির! কোটিপতি এক সুদর্শন যুবক আদিল খান দুরানিকে বিয়ের পর থেকেই একের পর এক তিক্ত বাস্তবতার মুখোমুখি হচ্ছেন রাখী সাওয়ান্ত! কোটিপতি হওয়া তো দূরের কথা, আদিলের নেই থাকার মতো বাড়িটা পর্যন্ত নেই! সবচেয়ে অবাক করার বিষয় কী জানেন? আদিল আদোতে একজন বাসচালক, তিনি থাকেনও বস্তিতে! এসব জানার পর রাখী সাওয়ান্তের অবস্থা এখন বেশ বেগতিক! অর্থাৎ যেসব স্বপ্নে রাখী আদিলকে বিয়ে করেছিলেন তার সবটাই মিথ্যে! সম্প্রতি বান্ধবী শার্লিন চোপড়াকে নিয়ে মাসুরিতে নিজের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন রাখি। আর সেখানে যেতেই আসল সত্যি সামনে এলো রাখীর! যে দোতলা বাড়িটাকে নিজের বলে রাখির কাছে গল্প করেছিলেন আদিল, আদতে সে বাড়ির দরজায় তালা দেওয়া। তালা ভাঙারও চেষ্টা করেন রাখি কিন্তু পারেননি। রহস্য এখানেই শেষ নয়, বরং কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে এলো সাপ। একে একে বেরিয়ে আসতে থাকে আদিলের প্রতারণার সব প্রমাণ। এরপর মাইসুরিতে, আদিলের প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করেন রাখি। তাঁর কাছে জানতে পারেন, আদিলের মাথার কুচকুচে কালো চুল পুরোটাই নকল। মাথাভর্তি টাক ঢেকে রাখতেই নকল চুল লাগিয়েছে সে।এমনকি নিজের যৌন জীবন নিয়েও মিথ্যাচার করেছেন আদিল। তিনি আসলে উভকামী। স্বামীর সম্পর্কে এসবকিছু জেনে কান্নায় ভাঙে পড়েন রাখি। রাখি কাঁদতে কাঁদতে বলেন, আদিল গরীব তাতে তার কোনো সমস্যা নেই। কিন্তু সে সত্যিটা বলতে পারতো। মিথ্যে বলাটা তার উচিত হয়নি।বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্তের জীবন বরাবরই নাটকীয়তায় ভরা। একের পর এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়ে নিজের জীবনটাকেও একটি ৩ ঘন্টার সিনেমা বানিয়ে ফেলেছেন। ব্যবসায়ী রিতেশের সঙ্গে বিচ্ছেদের পর নিজের চেয়ে বয়সে ৬ বছরের ছোট আদিল দিরানির প্রেমে পড়েন রাখি। গত বছরের জুলাইয়ে গোপনে বিয়েও সেরেছিলেন তারা। তবে সে খবর সামনে আসে চলতি বছরের শুরুর দিকে।এরপর থেকেই আদিল-রাখির বিয়ে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। প্রায় প্রতি দিনই কোন না কোন কারণে শিরোনামে আসে তাদের নাম।জানা যায়- মুসলিম যুবক আদিল খান দুরানিকে বিয়ে করে নিজের ধর্ম বদলে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই অভিনেত্রী। এমনকি পরিবর্তন করেন নিজের নামও। নামের সঙ্গে ‘ফাতিমা’ যুক্ত করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’। বিয়ের পর নিজেকে ,সম্পূর্ণ আদিলের মনের মতো গড়ে তোলার, যে চেষ্টা করছিলেন রাখি, তা তাঁর প্রতিটি পদক্ষেপেই ছিলো স্পষ্ট।শুধু নামই নয়, এর পাশাপাশি তার পোশাকেও দেখা যায় পরিবর্তন। সম্প্রতি প্রকাশিত বেশিরভাগ ছবিতেই তাকে দেখা গিয়েছে হিজাব পরিহিত অবস্থায়।তবে এতো কিছু করেও সংসার টিকিয়ে রাখতে পারলেন না এ আইটেম গার্ল। দিনকয়েক আগেই রাখি মিডিয়াকে এসে জানান আদিল তাঁকে ডিভোর্স দিতে চাইছে, কিন্তু তিনি রাজি নন। এরপর স্বামীর বিরুদ্ধে মারধর আর পরকীয়ার অভিযোগ আনেন তিনি। তার অভিযোগের ভিত্তিতেই আদিল এখন পুলিশি হেফাজতে রয়েছেন। এদিকে নায্য বিচার পেতে এখন কোর্টেও দৌঁড়চ্ছেন রাখি। এর ফাঁকে ফাঁকে কথা বলে নিচ্ছেন মিডিয়ার সঙ্গেও। তবে শুধু রাখিই নন, আদিল খান দুরানির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, ৫ বছর সহবাসের অভিযোগ এনেছেন ইরানি এক মহিলাও। এ ইরানি মহিলা রাখিকে আগেই সাবধান করেছিলেন যে, আদিল তার সঙ্গেও প্রতারণা করবেন। রাখি আরো জানান, ইরানি মহিলাটি তাকে মেসেজ পাঠিয়ে জানান, আদিলও শুধুমাত্র টাকার জন্যই রাখিকে ব্যবহার করছেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad