Ad

বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন অভিনেত্রী সুবাহ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image10-1677436507
Durbin News

বিয়ের জন্য ভালো পাত্রের সন্ধান পাচ্ছেন না অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। আর তাই ভক্ত- অনুরাগীদেরকে নিজের জন্য পাত্র দেখতে বলেছেন এই অভিনেত্রী। সেই সঙ্গে আর কখনো প্রেম করবেন না বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে, ভক্তদের প্রশ্নে এসব কথা জানিয়েছেন সুবাহ। ভক্তদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, পাত্র দেখেন। ভালো পাত্রই তো পাচ্ছি না। এভাবে বিয়ে করে আমি কি আবার ফেঁসে যাব? ভালো পাত্র দেখেন।’ সেই সাথে স্পষ্ট করে বলেছেন- আর কোনো রিলেশনশীপে যাবো না।সুবাহ জানান, অনেকেই ফেসবুকে তাকে মেসেজ পাঠিয়ে বিয়ের প্রস্তাব দেন । কিছু ছেলে আছে মেয়ে মানুষের ফেক অ্যাকাউন্টেও মেসেজ দেয়। এগুলো আসলে ডেট করার পাঁয়তারা। কিন্তু দেখা যায়, বার্থডের সময় আসলে, গিফ্ট দেওয়ার সময় এলে, সব সাইলেন্ট হয়ে গেছে।মাস খানেক আগে নতুন প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন সুবাহ। গণমাধ্যমে তা স্বীকারও করেছিলেন। সেই সাথে জানিয়েছিলেন আপাতত বিয়ের পরিকল্পনা নেই। ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।তবে কার সঙ্গে প্রেম করছেন, সেই ব্যক্তির নাম পরিচয় কিছুই প্রকাশ করেননি এ অভিনেত্রী। শুধু জানিয়েছিলেন, তার নতুন প্রেমিক মিডিয়া জগতের কেউ নন। আপাতত দুজন দুজনকে বোঝার চেষ্টা করছেন। সব কিছু ঠিক থাকলে বিয়ে করবেন। কিন্তু হঠাৎ কি এমন হলো যে-নতুন পাত্র খুঁজছেন?প্রেম, বিয়ে ও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী । বিভিন্ন বিষয়ে ফেসবুকে লাইভ করতে দেখা গেছে তাকে। কখনো সম্পর্ক নিয়ে, কখনো বিচ্ছেদ নিয়ে। বিভিন্ন সময় স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেছেন নানা ঘটনার চিত্র। একসময় ক্রিকেট তারকা নাসির হোসেনের সঙ্গে তার প্রেম নিয়ে, খুব চর্চা শুরু হয়েছিল শোবিজ ও ক্রিকেট অঙ্গনে। তিনি মডেলিং ও অভিনয় দিয়ে যতটা নজর কেড়েছেন, তার চেয়ে বেশি আলোচনায় এসেছিলেন, জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে।সুবাহ তখন চলচ্চিত্র জগতে পা দিয়েছেন। তখনো সিনেমার অভিনেত্রী হয়ে ওঠেননি। সবেমাত্র মডেলিংয়ে যোগ দিয়েছিলেন। সেই সময় নাসির ও সুবাহর বেশ কয়েকটি আপত্তিকর কল রেকর্ড ফাঁস হয়। তাদের প্রেমের সম্পর্কের কথা সুবাহ নিজেই জানিয়েছিলেন। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। কিন্ত পরে নাসির তাকে ছেড়ে, তামিমাকে বিয়ে করে।নাসিরের সঙ্গে বিচ্ছেদের পর, নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েন কণ্ঠশিল্পী ইলিয়াসের সঙ্গে। ইলিয়াসের সাথে তার প্রথম পরিচয় হয়, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। শুরুর দিকে বেশ ভালো বন্ধু ছিলেন সুবাহ ও ইলিয়াস। তারপর সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। পরে দুই পরিবারের সম্মতিতে ওই বছরের ১ ডিসেম্বর বিয়ে হয়। কিন্ত বিয়ের এক সপ্তাহ না গড়াতেই তুমুল বিবাদে জড়িয়ে পড়েন তারা। তাদের কলহ হাতাহাতির পর্যায়েও চলে যায়। লাইভে এসে ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ করেন সুবাহ। শুধু তাই নয়, যৌতুক ও নির্যাতনের অভিযোগে, গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলা করেছিলেন।কাঁদা ছোড়াছুড়ির পর অবশেষে ১০ লাখ টাকার বিনিময়ে আপোস করেছেন এ অভিনেত্রী। আর কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।সুবাহকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে গুঞ্জন উঠে এসেছে। শোনা যায়, তিনি মদ্য পান করতেন। সেস ছবি আবার বিভিন্ন জনকে পাঠাতেন। মদের পাশাপাশি তিনি নিয়মিত ঘুমের ঔষধও সেবন করতেন। এছাড়াও টাকার বিনিময়ে গোপন ছবি পাঠাতেন। যদিও এসব গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। ২০১৯ সালে রফিক সিকদার পরিচালিত, ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন সুবাহ। এরই মধ্যে তিনি হাফ ডজনের বেশি ছবিতে কাজ করেছেন। কিন্তু খুব বেশি সাড়া ফেলতে পারেননি। তবে সিনেমায় সাড়া ফেলতে না পারলেও, ব্যাক্তিগত জীবন নিয়ে সাড়া ফেলেন দিয়েছেন অভিনেত্রী।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad