Ad

ফ্লপ অভিনেতা অক্ষয়ের ক্যারিয়ার শেষ!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
hlhoihpih-2207050617
Durbin News

খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার এখন একজন ফ্লপস্টার! পরিসংখ্যান আপাতত তাই বলে। কারন একটি নয়, দুটি নয়, পরপর পাঁচটি সিনেমা ফ্লপের তালিকায়। তার অভিনীত পৃথ্বীরাজ, বচ্চন পান্ডে, রাম সেতুর পর, এবার ফ্লপের তালিকায় সেলফিও। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। গত ১৪ বছরে ইতিহাসে সবচেয়ে খারাপ ওপেনিং হয়েছে ‘সেলফি’র। প্রথম দিনে আয় করে মাত্র ২.৫৫ কোটি রুপি। যার কারনে বড় ধরনের লোকসানের মুখ দেখছে এটি। সম্প্রতি কোনো ছবিই বক্স অফিসে সাফল্য পায়নি বলিউড খিলাড়ির। এ নিয়ে টানা ৫টি সিনেমা ফ্লপ! তাহলে কি ফুরিয়ে এসেছে অক্ষয়ের সময়? তবে এমন দাবি মানতে নারাজ অক্ষয়। কারন শুরুর দিকে অক্ষয়ের টানা ১৬টি সিনেমা ফ্লপ হয়েছিল। আরেকবার পরপর আটটা সিনেমা মুখ থুবড়ে পড়েছিল। যখন একের পর এক ছবি ফ্লপ হতো, তখন তাঁকে নিয়ে কৌতুক করা হতো। এমনকি ফ্লপ অভিনেতা হিসেবেও আখ্যা দেওয়া হয়েছিলো। কিন্তু সেসব তাকে থামাতে পারেনি। প্রতিবারই ফিরে এসেছেন অক্ষয়। এবার তো মাত্র ৫টা। এই সংখ্যা আরও বাড়বে, নাকি এখানেই ফুলস্টপ হবে, তা সময়ই বলে দেবে।শুধু তাই নয়, সিনেমা ফ্লপের দায় নিজের কাঁধে নিয়ে দর্শকদের ভালো সিনেমা উপহার দিতে বদ্ধপরিকর বলিউড খিলাড়ি। সিনেমা ফ্লপের প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে অক্ষয় বলেন, ‘পরপর সিনেমা ফ্লপ হলে বুঝতে হবে, নতুন করে ভাবার এবং নিজেকে বদলানোর সময় এসেছে।’ যদিও পরপর সিনেমা ফ্লপ হওয়া তিনি আরও বলেন ‘আমি অভিনয়ের জন্য ভুল সিনেমা বেছে নিয়েছি। এখন দর্শক বদলেছে, তারা নতুন কিছু দেখতে চায়। তাই দর্শকের চাহিদা পূরণ করতে নিজেকে ভেঙে নতুন করে শুরু করতে হবে।২৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘সেলফি’। সেল্ফিতে অক্ষয় ছাড়াও ইমরান হাসমি, ডায়ানা পেন্টি ও নুসরাত ভারুচা অভিনয় করেছেন। সিনেমার প্রচারে কোনো রকম ঘাটতি রাখেননি তারা । সিনেমার প্রচারে গিয়ে ৩ মিনিটে ১৮৩টি সেলফি তুলে, নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। প্রচারে ওয়ার্ল্ড রেকর্ড গড়লেও, তাঁর সিনেমা দেখতে হলে ফেরাতে পারেননি দর্শকদের। যার কারনে ফ্লপের তকমা লেগে যায় অক্ষয় কুমারের।এদিকে ১৫০ কোটি রুপি ব্যায়ে নির্মিত এ সিনেমায়, অক্ষয় নিয়েছে ৩৫ কোটি রুপি। সিনেমা ফ্লপের সঙ্গে সঙ্গে ধস নেমেছে তাঁর পারশ্রমিকেও।২০২২ সাল থেকে অক্ষয় কুমারের ক্যারিয়ারের গ্রাফটা কিছুতেই ভালো যাচ্ছেনা। এক প্রচার অনুষ্ঠানে এসে অক্ষয় জানান, মায়ের মৃত্যুর পর থেকে তার খারাপ সময় যাচ্ছে। অক্ষয়ের মা অরুণা ভাটিয়া প্রয়াত হয়েছেন ২০২১ সালের ৮ সেপ্টেম্বর। মায়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এ অভিনেতা।বিটাউনের খিলাড়ি অভিনীত ছবি শুধু যে ফ্লপ সিনেমা করেছে তা কিন্তু না। তার ব্লকবাস্টার সিনেমাও রয়েছে। বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে সুপারহিটের তকমা লাগিয়েছে অসংখ্য ছবি। তাঁর অভিনীত দিল তো, ওয়েলকাম, সিং ইজ কিং, রাওডি রাঠোর, পাগল হে, ফের হেরা ফেরি, ও মাই গড, হাউসফুল, হাউসফুল টু র মতো বেশ কয়েকটি ছবি বলিউডে অক্ষয়ের যাত্রা হয়েছিল নব্বইয়ের দশকে। সেই থেকে আজ অবধি ক্যাটরিনা ও সোনম কাপুরের মত, অসংখ্য অভিনেত্রীর সাথে জুটি বেঁধেছেন। উপহার দিয়েছেন ব্লকবাস্টার ছবি। শুধু অভিনয় নয়, ২০১১ সালে ব্রেকআওয়ে ছবি দিয়ে প্রযোজকের আসনেও বসতে শুরু করেছেন অক্ষয়৷বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও, অক্ষয় মানেই এখন কমেডি। সঙ্গে দুর্দান্ত কিছু স্ট্যান্ট আর অ্যাকশনের চোখধাঁধানো ব্যক্তিত্বশীল উপস্থিতি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad