Ad

স্বামীর সাথে সতীনের ডিভোর্স হওয়ায়, খুশিতে আত্মহারা হলেন মাহিয়া মাহি।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-213523-1663009555bdjournal
Durbin News

সতীনের ডিভোর্সে আনন্দে আত্নহারা মাহিয়া মাহি! আলহামদুলিল্লাহ লিখে করেছেন ফেসবুকে পোস্ট! নতুন করে আলোচনায় ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা! সম্প্রতি স্বামীর সাথে সতীনের ডিভোর্স হয়ে যাওয়াই, মাহিয়া মাহির এতো খুশীর পেছনের প্রধান কারণ! প্রথম নয় ২য় স্ত্রী হিসেবেই, রাকিবের সাথে সংসার জীবন শুরু করেন মাহি! যদিওবা এই বিয়ে মাহিয়ারও ২য় বিয়ে! তবে প্রথম স্ত্রীর সম্মতি ব্যতিরকে ২য় স্ত্রী ঘরে আনা যায় না এটা সবারই জানা!তাই মাহিকে বিয়ের আগে প্রথম স্ত্রীর সাথে রাকিবের ডিভোর্স হয়েছে কিনা তা নিয়ে ছিলো বেশ ধোঁয়াশা! জোরালো গুঞ্জন উঠেছিলো যে, আদালতে স্ত্রীর সাথে বিচ্ছেদের মামলা চলমান থাকতেই নাকি মাহিকে বিয়ে করেছিলেন রাকিব। এবার দীর্ঘ প্রতিক্ষার পর রাকিব নিজেই এতদিনের সব জল্পনার অবসান ঘটালেন।সম্প্রতি নায়িকার স্বামী রাকিব সরকার, তাঁর ফেসবুক আইডিতে ,মাহির একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমার একমাত্র বউয়ের আলোকচিত্রী আমি।’ লাইনটির শেষে ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছিন তিনি। সেই স্ট্যাটাসের নিচে এমডি জুনায়েদ নামের একজন ফেইসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘দুইমাত্র হবে কাকা।’ এর পাল্টা জবাবে রাকিব লিখেছেন, ‘আমার বউ একটাই। ডিভোর্সের পর বউ থাকে না।’ আর মাত্র এতটুকুতেই, বাঁধ ভাঙ্গা উচ্ছাসে ভাসছেন নায়িকা মাহি! রাকিবের এমন মন্তব্যের কিছু সময়ের মধ্যেই, সেই স্ট্যাটাস এবং মন্তব্যগুলোর স্ক্রিনশট নিয়ে, মাহি তার ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। সেই সাথে রাকিবকে উদ্দেশ্য করে দিয়েছেন, একটা আবেগময় স্ট্যাটাস। প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে লিখেন ‘আলহামদুলিল্লাহ'। এরপরই এই তারিখটা, তার প্রিয় ডায়েরিতে স্বর্ণাক্ষরে লিখে রাখার কথা জানান মাহি।রাকিবের এই একটা লাইন কথার জন্যই নাকি, তিনি যুগ যুগ ধরে অপেক্ষা করে ছিলেন। তাই স্বামীকে উদ্দেশ্য করে বলেন, ''প্রিয়তম, তোমার এই একমাত্র বউয়ের একমাত্র ব্যক্তিগত আলোকচিত্রী, মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে ইনশাআল্লাহ। অনেক ভালোবাসি তোমাকে।’' তার এই স্ট্যাটাস মূহুর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পরবর্তীতে এ বিষয়ে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মাহিয়া মাহি বলেন, ‘রাকিবের এই স্ট্যাটাস এবং মন্তব্য দেখার পর, তিনি এতটাই খুশি হয়েছেন, যা জীবনে আগে কখনো হননি। মাহি আরও জানান, তার প্রতি রাকিবের ভালোবাসায় কোনো খাদ নাই। তাকে সব সময়ই ছায়া দিয়ে আগলে রাখেন তিনি। কিন্তু তাদের দুজনের বিয়ের পরও, আগের বউয়ের সাথে বিচ্ছেদের ব্যাপারটা রাকিব কখনোই খোলামেলা ভাবে প্রকাশ করেনি। এ নিয়ে মাহির মনে ছিলো অনেক অভিমান এবং কষ্ট। কিন্তু শেষ পর্যন্ত রাকিব নিজে থেকেই এতদিনের জমিয়ে রাখা কষ্ট দূর করে দিলেন। ২০১৯ সালেই নাকি, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় রাকিব সরকারের। কিন্তু তিনি এত দিন মিডিয়ার সামনে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি পরিষ্কার করেননি। এ নিয়ে মাহি বলেন, ‘বিয়ের আগেই তিনি জানতেন, আগের বউয়ের সঙ্গে রাকিবের ছাড়াছাড়ি হয়ে গেছে। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেন। বিয়ের আগে থেকেই তাদের মধ্যে প্রায় আট, নয় বছরের জানাশোনা ছিলো। সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই তাদের বিয়েটা হয়। আর এত দিন পরে যখন রাকিব, মাহিকে একমাত্র বউ বলে সম্বোধন করেছে, সেটাই নাকি ছিলো তার একমাত্র চাওয়া এবং এখন অবধি বড় প্রাপ্তি। উল্লেখ্য, সিলেটের ব্যবসায়ী অপুর সাথে প্রথম সংসারে বিচ্ছেদের মাত্র চার মাসের মাথায় গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা রাকিব সরকারের সঙ্গে বিয়ের ঘোষণা দেন নায়িকা মাহি। সে সময় বিষয়টি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। কারণ রাকিব সরকার বিবাহিত ছিলেন এবং তার সন্তানও ছিল। এদিকে রাকিবের সাথে পরকিয়ায় জড়িয়ে অপুর সাথে বিচ্ছেদ করার অভিযোগও উঠেছিল মাহির বিরুদ্ধে। টানা দেড় বছর সংসার করে গেলেও, এসব বিষয় নিয়ে কোনো কথাই সামনে আনেননি রাকিব-মাহি জুটির কেউ। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা মাহি, এখন নতুন অতিথির আগমণের অপেক্ষায় ক্ষীর হয়ে আছেন!

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad