Ad

প্রকাশ্যে ঘোষণা দিয়ে সাকিবের মায়া ছাড়লেন পূজা চেরি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
f36f6fead055ea9e86d39e9c7c72a22be66374b47279e01c
Durbin News

অবশেষে শাকিবকে ছাড়লেন পূজা চেরি। ফিরলেন জাজের ঘরে। জাজে ফিরেই প্রকাশ্যে শাকিবের 'মায়া' ছাড়ার ঘোষণা দিলেন পূজা। কিন্তু কি কারনে শাকিবের 'মায়া' ছাড়লেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা! গত ২৬ ফেব্রুয়ারী পুজা তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন-বেশ কিছু অনলাইন এ দেখছি, মায়া সিনেমাতে আমার নাম।সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সাথে কোন প্রকার চুক্তি হয়নি । প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক ভাবে আমার সাথে কথা বলেছিল । কিন্তু, আমি মায়া সিনেমাটি করছি না। যদি গল্প পছন্দ হয়, তবে আমি অবশ্যই অভিনয় করবো।আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।পূজার এমন পোস্টকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই ধারনা করছেন, জাজের কর্নধার আজিজের সাথে প্রেমের সম্পর্ক ঠিক হয়ে যাওয়ায়, শাকিবকে ছেড়েছেন পূজা। আর এমন গুঞ্জন হওয়ারই কথা। যেখানে অন্য অভিনেত্রীরা মরিয়া হয়ে ওঠেন কিং খানের সাথে অভিনয় করার জন্য, সেখানে কিনা পূজা শাকিবকে ছেড়ে দিলেন। কিন্তু কি এমন হলো যে তিনি মায়া ছাড়লেন।ঢালিউড কিং শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে, ‘মায়া’ ছবি নির্মান করবেন। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে শাকিব খান তার নায়িকা হিসেবে পূজা চেরিকে নেওয়ার কথা জানিয়েছিলেন। সেই সময় গলুই ছবিতে প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছিলেন তারা। ছবিটি মুক্তির পরই পূজাকে মায়ায় অভিনয় করার প্রস্তাব দেন শাকিব। কিন্তু এই ছয় মাসে অনেক ঘটনাই ঘটেছে। গলুই সিনেমায় কাজ করার সময় একে অপরের প্রেমে পড়ার গুঞ্জন শোনা যায়। এমনকি বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিলো। শাকিব খানের সাথে আলোচনায় আসার পর, কালো মেঘ ঢেকে যাচ্ছিলো তার উজ্জ্বল ক্যারিয়ার। কিন্তু আর মেনে নিতে পারছেন না এই অভিনেত্রী । ক্যারিয়ার পাকাপোক্ত করতে অনড় তিনি। পূজা পরিষ্কার করে দিলেন, তিনি আর শাকিব খানের সঙ্গে নেই। সহ অভিনেতা শাকিবের চেয়ে গল্পই তার বেশি পছন্দ। ১৪ বছর বয়সে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে নায়িকা হিসেবে রুপালী পর্দায় এসেছিলেন পূজা চেরী। জাজের মাধ্যমে পোড়ামন ২, দহন, নূরজাহান দিয়ে নিজের অবস্থান জানান দেন। প্রথম ৩ ছবি দিয়েই বাজিমাত করেন। কিন্তু ২০২১ সালে জাজের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। কর্নধার আব্দুল আজিজ ঘোষনা করেছিলেন, জাজের কোনো ছবিতে পূজা আর সুযোগ পাচ্ছেন না। সেসময় জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিলো। এরপর ব্যক্তিগত মনোমানিল্যের কারণে, জাজ থেকে বেরিয়ে আসেন পূজা চেরি। কাজ করেন অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে। কিন্তু জাজ ছাড়ার পর সেই জৌলুস আর পাননি তিনি। জাজের সঙ্গে যে দূরত্ব বেড়েছিল, সম্প্রতি সে দূরত্বও ঘুচিয়েছে পূজা। গত ২০ ফেব্রুয়ারি তার এক ফেসবুক পোস্টে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ফেসবুকে লিখেছেন, ‘আমি পূজা চেরি। ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরো অনেকে।’ক্ষমা চেয়ে পূজা চেরি বলেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ায়, জাজের সাথে সম্পর্কের বরফ গলে পূজার। আব্দুল আজিজ ক্ষমা করে দিয়ে বলেন- পুজা ভুল বুঝতে পেরেছে এতেই তিনি খুশি। মানুষ মাত্রই ভুল করে। খুব শিগগির একসঙ্গে বসে নতুন কাজের আলোচনা করবেন তারা। এদিকে পূজার শাকিব খানের মায়া ছেড়ে জাজে ফিরে আসায়, সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয়েছে বিরুপ প্রতিক্রিয়া। নেটিজেনরা বলছেন - শাকিবের সাথে প্রেমের বিচ্ছেদ ঘটিয়ে জাজের প্রেমে মজেছেন পূজা৷ তবে কি আসলেই তাই? নাকি আড়ালে অন্য কোনো সত্যি লুকিয়ে আছে!

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad