Ad

প্রেম করছেন কোয়েল মল্লিক, খবর কানে পৌঁছতেই কী করলেন রঞ্জিত মল্লিক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
77318129
Durbin News

বিয়ের আগে প্রেমের ঘটনা লুকিয়ে রাখেন অনেক তারকাই। আর তা থেকে বাদ পড়েননি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ কোয়েল মল্লিকও।টলিউডে পা রাখার পর, একাধিকবার দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে, সবার নজরের কেন্দ্রে এসেছিলেন এ অভিনেত্রী।তবে জীবনসঙ্গী হিসেবে কাউকে মনে ধরেনি তার। বরং ব‌্যক্তিগত জীবনে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।অবশ্য প্রেমপর্ব থেকে বিয়ে, সংসার, সবটাই লাইমলাইটের জগত থেকে দূরে রাখেন এ তারকা। মূলত ব্যক্তিগত জীবনকে বরাবরই ব্যক্তিগত রাখতে পছন্দ করেন তিনি।তবে একবার কোয়েল মল্লিকের এক সাক্ষৎকারে উঠে এসেছিল তাদের গোপন প্রেম ও বিয়ের কথা।জানা যায়, রঞ্জিত মল্লিকের সঙ্গে একটি ছবির বিষয়ে কথা বলতে তাঁর বাড়িতে গিয়েছিলেন নিসপাল। সেখানেই প্রথম দেখা হয় তাদের।তারকা হয়েও কোয়েলের এত সাধারণ জীবনযাপন নিসপালকে মুগ্ধ করেছিল সে সময়। অন্যদিকে নিসপালের নম্র-ভদ্র স্বভাব কোয়েলের মন কেড়েছিল।এরপর কোয়েলকে একটি সিনেমার প্রস্তাব দিয়েছিলেন নিসপাল। কিন্তু সে কাজটি না হলেও, তাদের মধ্যে সম্পর্কের সূত্রপাত ঠিকই হয়।তাঁদের প্রেমপর্ব ছিল একান্ত ব্যক্তিগত। প্রেমের কথা গোপন রাখতে দু'জনেই বেশ সতর্কতা অবলম্বন করেন।শুটিং সেটে দেখা হলেও তারা অল্প কথা-বার্তা বলে বিদায় নিতেন। ওই সময়ের আলাপচারিতা পেশাগত বৃত্তের ভেতরে রাখতেন।ফলে কাকপক্ষীও টের পায়নি তাদের গোপন প্রেমের কথা। কিন্তু ধীরে ধীরে কানাঘুষা শুরু হলো এ নিয়ে।আর এক পর্যাযে পরিবারের কান পর্যন্ত পৌঁছাল সেই প্রেম কাহিনী। মেয়ের গোপন প্রেমের কথা জানতে পারলেন বাবা রঞ্জিত মল্লিক।মেয়ের মন ঠিকই বুঝতে পেরেছিলেন বাবা। তাই একদিন খাবারের টেবিলে বসে সবটাই ফাঁস করে দিলেন।সম্পর্কের বিষয়টা কীভাবে জানাবেন ভাবছিলেন কোয়েল মল্লিক। এমন সময় রঞ্জিত মল্লিক নিজেই বলে বসেন, 'নিসপাল ছেলেটি বেশ ভালো।'আর তাতেই এক গাল হেসে স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন অভিনেত্রী। বলতে গেলে, ফিল্মের মতোই সুন্দর ছিলো কোয়েল নিসপালের প্রেম কাহিনি।সাত বছর চুটিয়ে প্রেম করার পর, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারী বিয়ের পিঁড়িতে বসেন টলিউডের এই তারকা দম্পতি।পাঞ্জাবের ছেলে ছিলেন স্বামী নেসপাল সিং রান। যার কারণে সে সময়ে টালিউডের আলোচিত ঘটনা ছিল তাদের বিয়ে।বিয়ের সাত বছর পর ২০২০ সালে দম্পতির কোল আলো করে আসে পুত্র সন্তান। আদর করে ছেলের নাম রাখেন কবীর।নিসপাল সিং রানের সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক জীবন বেশ ভালোই কাটছে অভিনেত্রী কোয়েল মল্লিকের।মাঝে তাদের সম্পর্কের বিবাদের খবর নানাভাবে ছড়িয়ে পড়লেও তা বাস্তব নয়।প্রসঙ্গত, সুপারস্টার রঞ্জিত মল্লিকের কন্যা হয়েও, কোয়েল নিজের যোগ্যতার দ্বারা স্থান তৈরি করেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে।রোম্যান্টিক ছবি হোক কিংবা থ্রিলার ধর্মী, সবখানেই সমান দাপট দেখিয়েছিলেন তিনি।খ্যাতির চূড়ায় গিয়েও তাঁর কাছে অগ্রাধিকার পায় পরিবার। তাই অভিনয়ের বাইরে ব্যক্তি কোয়েলকেও বেশ পছন্দ ভক্তদের।বর্তমানে একদিকে সংসার অন্যদিকে ক্যারিয়ার, দু'টো দায়িত্বই দারুণ ভাবে পালন করছেন এই টলি কুইন। শুটিং, বাড়ি, সংসার, সন্তান সামলে আজ অনেক নারীর আদর্শ তিনি।কোয়েলকে শেষ পর্দায় দেখা গিয়েছিলো ২০২১ সালে ‘বনি’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন পরমব্রত চট্টোপাধ্যায়।অভিনেত্রীর আগামী দিনে কোনো সিনেমা প্রকাশ পাবার তেমন কোনো খবর নেই। কবে তিনি ফিরবেন পর্দায়, আর কোন রূপে সেটা এখনও জানা যায়নি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad