বিনোদন
ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত তাসরিফ খান
শারীরিক অসুস্থতায় ভুগছেন তাসরিফ খান। ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত তিনি। ফলে তার মুখের এক পাশ কিছুটা বাঁকা হয়ে গেছে। মঙ্গলবার (৭ মার্চ) এমনটাই জানিয়েছেন এ গায়ক।
সংবাদমাধ্যমকে তাসরিফ বলেন, ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত এক মাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনও গানের কাজই করতে পারব না।
অসুস্থতার বর্ণনা দিয়ে তাসরিফ বলেন, মুখের এক পাশ কিছুটা বেঁকে গেছে। তিনদিন আগেই বিষয়টা খেয়াল করি। যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না। কিন্তু কথা বলার সময় বোঝা যায়। ডাক্তার জানিয়েছেন, এ রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক, কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে।
অসুস্থতার কারণে আপাতত গান-বাজনা থেকে বিরতিতে আছেন তাসরিফ। কিন্তু তার পুরোপুরি বসে থাকার সুযোগ নেই। গান-বাজনার বাইরে মানবিক কাজ করেন তাসরিফ। গেল বছর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে ব্যাপক আলোচিত হয়েছিলেন তিনি।
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি
অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

.jpg)







