Ad

বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় আছেন আলিয়া ভাট!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1678192740_01-Daily-Inqilab
Durbin News

বিয়ে কিংবা সন্তান জন্মদান! কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে। ইন্ডাস্ট্রির একাধিক নামজাদা নায়িকাকে পেছনে পেলে এবার বলিউডের প্রভাবশালী নায়িকার কাতারে উঠে এসেছে তার নাম। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক ভ্যারাইটি ম্যাগাজিন ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী নারীদের একটি তালিকা প্রকাশ করেছে। আর সেখানেই জায়গা করে নিলেন রনবীর ঘরনী আলিয়া। বলিউডের পাশাপাশি হলিউডে দাপিয়ে বেড়ানো প্রিয়াঙ্কা চোপড়া, দিপীকা পাড়ুকোন, কিংবা ঐশ্বরিয়া রায়ের মত বাঘা নায়িকাদের কেউই এ তালিকায় স্থান পায়নি। এবার ভারত থেকে কেবল আলিয়া ভাটই প্রভাবশালীদের এ কাতারে আসার সৌভাগ্য অর্জন করেছেন। ২০২২ সালে পর্দায় তার উপস্থিতি এবং সাফল্য সব কিছু বিবেচনা করেই এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। চলচ্চিত্র বিষয়ক এ ম্যাগাজিনটির প্রতিবেদনে এ নায়িকা সম্পর্কে বলা হয়েছে, ২০২২ সালটা চমৎকারভাবে শুরু করেন আলিয়া। এ বছর তার অভিনীত প্রায় প্রতিটি সিনেমাই ছিলো ব্যাবসা সফল। বাস্তব জীবনী নিয়ে করা ‘গাঙ্গুভাই কাঠিয়াওয়াড়ি’তে চমৎকার অভিনয় করে সর্বমহলে প্রশংসিত হন তিনি। অন্যদিকে ড্রামাটিক ঘরানার মুভি "ডার্লিং"-এ ও নজরকারা অভিনয় করেছেন আলিয়া। সিনেমা দুটিতে লাভ, ইমোশন, ট্রাজেডি সব কিছু মিলিয়ে তার উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরির পর যোগ দিয়েছেন দক্ষিন ভারতীয় সিনেমা "ট্রিপল আর"- এ। আর এই সিনেমাটিও ছিলো ২০২২ সালের বক্স অফিস কাঁপানো সিনেমা গুলোর একটি। এছাড়া স্বামী রণবীর কাপুরের সঙ্গে করা প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ও বলিউডে দারুন ব্যাবসা সফল হয়েছে। এভাবে বছর জুড়ে বলিউডকে অসাধারণ সব সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা। এসবের পাশাপাশি গেলো বছরই হলিউডে পা রেখেছিলেন তিনি। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’-এ গ্যাল গ্যাডটের সঙ্গে অভিনয় করেছেন আলিয়া। সব মিলিয়ে প্রভাবশালী নারীদের তালিকায় তিনি একজন যোগ্য ব্যক্তিত্ব বটে! তার সাথে প্রভাবশালী নারীর এ তালিকায় আরও রয়েছে সুপারস্টার মিলি অ্যালকুক, এমিলি কেরির মতো হলিউড তারকাদের নাম। ইতোমধ্যে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রনবীর ও আলিয়া তারকা জুটি। মা হবার পর পরই নিজেকে ফিট এন্ড ফাইন করে নিতে মরিয়া এ অভিনেত্রী। নিয়মিত জীমে মাতৃত্বকালীন মেদ ঝড়াতে দেখা যায় তাকে। মা হবার অল্প সময়ের ব্যবধানেই নিজেকে তৈরি করে কাজেও ফিরেছেন এ অভিনেত্রী। তবে সন্তানের যত্নে কোনো প্রকার ছাড় দিতে রাজি নন সদ্য মা বনে যাওয়া আলিয়া। মেয়ের জন্য নিজের সোনায় মোড়ানো ক্যারিয়ার ছেড়ে দিতেও নাকি প্রস্তুত এ অভিনেত্রী। সম্প্রতি করন জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য কাশ্মিরে শুটিং করেছেন তিনি। সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেয়ে রাহাকেও। বলিউডের জনপ্রিয় এই নির্মাতার হাত ধরেই বলিউডে অভিষেক হয় মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া ভাটের। বাবা নামজাদা নির্মাতা হলেও বাবার ইচ্ছার বিরুদ্ধেই সিনেমায় আসেন তিনি। এক সময় তার দিকে নেপোটিজমের আঙ্গুল তোলা হলেও, মাত্র কয়ের বছরের ব্যবধানে নিজেকে বলিউডের যোগ্য তারকা হিসেবে প্রমান করেছেন তিনি। সর্বশেষ আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী নারীদের তালিকায় তার স্থান করে নেয়া আপাতত তাই বলে!সিনেমায় আসার আগ থেকেই রনবীর কাপুরকে পছন্দ করতেন আলিয়া। এরপর প্রথম বারের মতো এক সাথে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়ান এ জুটি। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত বছরই বিয়ের পিঁড়িতে বসেন তারা। বিয়ের মাত্র কয়েক মাসের ব্যাবধানে প্রথম সন্তানের জন্ম দেন এ তারকা দম্পতি। সে সময় জোর গুঞ্জন উঠে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া। তবে সব সমালোচনাকে পাশ কাটিয়ে বর্তমানে সুখেই সংসার করছেন তারা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad