Ad

কার কার সাথে প্রেম করেছেন নোরা ফাতেহি?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1.2-24-1200x900
Durbin News

শাহরুখ পুত্র আরিয়ান, প্রতারক সুকেশ নাকি অন্য কেউ? কার সাথে প্রেম প্রেম করেছেন নোরা ফাতেহি? প্রেমের রাজ্যে কার বশ্যতা মেনেছেন এই তারকা? বর্তমানে নোরা ফাতেহি মানেই সুপারহিট আয়োজন। অসাধারণ নাচের মাধ্যমে বলিউডের ড্যান্স কুইন তকমা বাগিয়ে নিয়েছেন তিনি। রাজত্ব করছেন লাখো ভক্ত হৃদয়ে। কিন্তু মরোক্কান এই সুন্দরি ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করেন না। তার প্রেম কিংবা বিচ্ছেদ নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। কিছুদিন আগেই শাহরুখ পুত্র আরিয়ানের সাথে জড়িয়েছিলো নোরা ফাতেহির নাম। গুঞ্জন শোনা গিয়েছিলো, বেশ কিছুদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন তারা, একসাথে ঘুরতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। এ নিয়ে চাঞ্চল্য পড়ে গিয়েছিলো সামাজিক মাধ্যমে। কারণ বয়সে শাহরুখ পুত্রের চেয়ে ৫ বছরের বড় নোরা ফাতেহি। তাদের এমন প্রেম শাহরুখ মেনে নিবেন কিনা এমন প্রশ্নও তুলেছিলেন কেউ কেউ। মূলত চলতি বছরের শুরুতে আরিয়ান খান এবং নোরা ফাতেহির একটি ছবি ভাইরাল হয়। ছবিটি তোলা হয়েছিলো দুবাইয়ে অনুষ্ঠিত নববর্ষের এক পার্টিতে।যেখানে নোরা-আরিয়ান ছাড়া আরো অনেক তারকা অংশ নিয়েছিলেন। এই ছবি দেখেই তাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও বিষয়টি স্বীকার করেন নি তারা কেউ। এরপর- এ নিয়ে বেশি কোন প্রমাণ ও পাওয়া যায়নি। তবে আরিয়ানের সাথে না হলেও নোরা ফাতেহি প্রেমের সম্পর্কে ছিলেন এক সময়। ভালোবেসে প্রতারিত হয়েছিলেন তিনি। যা নিজের মুখে স্বীকার ও করেছেন। সেবার প্রতারিত হয়ে ভীষন কষ্ট পেয়েছিলেন এই মরোক্কান সুন্দরি। দুই মাস ছিলেন ডিপ্রেশনে। কাজ করেতে পারেননি। বিছানায় শুয়ে কান্না করেছেন রাতভর। যদিও এত কষ্ট দেয়া সেই প্রেমিকের নাম প্রকাশ করেননি নোরা। তবে গনমাধ্যমের তথ্য অনুযায়ী নোরার সেই প্রেমিক ছিলেন বলিউড অভিনেতা আঙ্গদ বেদি। একসময় নাকি খুবই ঘনিষ্ঠ ছিলেন তারা। কিন্তু শেষমেশ নোরার ভালোবাসাকে প্রতারিত করেন আঙ্গদ। গোপনে সম্পর্কে জড়ান নেহা ধুপিয়ার সাথে। সেই খবর পাওয়ার পরেই মন ভেঙ্গেছিলো নোরা ফাতেহির। যার জন্য দিনের পর দিন চোখের পানি ফেলেছেন তিনি। সেই ঘটনার পর আরো বড় বিপদে পড়েন নোরা ফাতেহি। ভারতের কুখ্যাত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সাথে তার নাম জড়িয়েছে। সুকেশের সাথে সখ্যতা করে নাকি দামি দামি উপহার নিয়েছেন নোরা। যদিও এসব কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। আদালতের কাছে তিনি জানিয়েছেন, সুকেশ তাকে বান্ধবী হবার বিনিময়ে গাড়ি বাড়ির অফার দিয়েছিলো। তবে তিনি সেসব গ্রহণ করেননি। বর্তমানে নোরা ফাতেহি কারো সাথে প্রেম করছেন কিনা, এমন কোন নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। তবে কিছুদিন আগে নিজের পছন্দের এক নায়কের প্রতি ভালো লাগার কথা জানিয়েছিলেন তিনি। সুদর্শন সেই নায়ক হচ্ছেন ঋত্বিক রোশন। এক অনুষ্টানে নোরা বলেন, ঋত্বিকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। এই নায়কের নাচ অনেক ভালোলাগে তার। নোরার এমন মন্তব্য চাঞ্চল্যকর হলেও তা নিয়ে কোন গুঞ্জন ছড়ায়নি। মূলত ঋত্বিকের প্রতি ভালোলাগা এবং শ্রদ্ধা থেকে এই মন্তব্য করেছিলেন তিনি। তাছাড়া ঋত্বিক নিজের প্রেমিকা সাবা আজাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তাই নোরা ফাতেহির সাথে তার নাম খুব একটা জড়ায়নি। বলিউডের এই মরোক্কান সুন্দরির বয়স বর্তমানে ৩১ বছর চলছে। ক্যারিয়ারে সফলতার তুঙ্গে রয়েছেন তিনি। বলিউডে নিজের জায়গা করেছেন পাকাপোক্ত। পারফর্ম করছেন ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে। সব মিলিয়ে তার জনপ্রিয়তা এখন আন্তর্জাতিক অঙ্গনে। ব্যক্তিগত জীবনে তার বর্তমান কোন সম্পর্কের কথা জানা যায়নি। তবে বলিউডে ইদানীং বিয়ের ধুম চলছে। তরুণ অভিনেত্রীরা বিয়ের পিড়িতে বসছেন প্রকাশ্যে। এভাবে নোরা ফাতেহিও হয়তো সারপ্রাইজ দেবেন কখনো, এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad